Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
প্রিমিয়ার লিগের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী

খেলা

টিবিএস রিপোর্ট
30 April, 2024, 07:35 pm
Last modified: 02 May, 2024, 02:31 pm

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

প্রিমিয়ার লিগের অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী

একের পর এক জয়ে সাফল্যের মালা বড় করে গেছে আবাহনী, এগিয়ে গেছে শিরোপার পথে। দুর্বার হয়ে ওঠা দলটি কোনো ম্যাচ না হেরেই পৌঁছে গেল কাঙ্ক্ষিত লক্ষ্যে, তাদের মাথায় উঠলো সেরার মুকুট।
টিবিএস রিপোর্ট
30 April, 2024, 07:35 pm
Last modified: 02 May, 2024, 02:31 pm

জয়ে শুরু, জয়ে শেষ। মাঝের সময়টাতেও ছড়ি ঘুরিয়েছে আবাহনী লিমিটেড। তাদের অপ্রতিরোধ্য পথচলায় লাগাম টানতে পারেনি কোনো প্রতিপক্ষই। একের পর এক জয়ে সাফল্যের মালা বড় করে গেছে আবাহনী, এগিয়ে গেছে শিরোপার পথে। দুর্বার হয়ে ওঠা দলটি অবশেষে পৌঁছে গেল কাঙ্ক্ষিত লক্ষ্যে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে আরও একবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুললো তারা।

মঙ্গলবার সুপার লিগের ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে শেখ জামালকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। এই জয়ে সুপার লিগের কয়েকটি ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়নের মুকুট জিতলো দলটি। বাকি থাকা ম্যাচগুলোতে হারলেও আবাহনীকে ধরার সম্ভাবনা নেই কোনো দলের। এবারের আসরে কোনো ম্যাচ হারেনি তারা, ১৪ ম্যাচে দলটির পয়েন্ট ২৮। এটা আবাহনীর টানা দ্বিতীয় শিরোপা, প্রিমিয়ার লিগ লিস্ট 'এ' মর্যাদা পাওয়ার পর পঞ্চম শিরোপা ঘরে তুললো আসরটির সফলতম দল। প্রিমিয়ার লিগে এটা আবাহনীর ২২তম শিরোপা।

টস হেরে আগে ব্যাটিং করতে নামে শেখ জামাল। সৈকত আলী, অধিনায়ক নুরুল হাসান সোহান ও এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা সাকিব আল হাসানের চল্লিশোর্ধ্ব ইনিংসের পর জিয়াউর রহমানের তাণ্ডবে ৯ উইকেটে ২৬৭ রান তোলে দলটি। জবাবে এনামুল হক বিজয়, আফিফ হোসেন ধ্রুব ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের হাফ সেঞ্চুরিতে এক বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় আবাহনী। 

আবাহনীর শিরোপা জয়ের দিনে সুপার লিগে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাভারের তিন নম্বর মাঠে রুদ্ধশ্বাস ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারায় মিরাজ-মাহমুদউল্লাহদের দল মোহামেডান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে জেতে তামিম-জাকিরদের প্রাইম ব্যাংক। ১৪ ম্যাচে ১১ জয়ে মোহামেডানের পয়েন্ট ২২, সমান ম্যাচে ১০ জয়ে শাইনপুকুরের পয়েন্ট ২০। 

শেখ জামালের দেওয়া মাঝারি লক্ষ্যে শুরুটা ভালো না হলেও দলকে চাপ বুঝতে দেননি বিজয়, আফিফ, মোসাদ্দেকরা। এর মধ্যে আফিফ সবচেয়ে বেশি সময় ব্যাট হাতে দায়িত্ব পালন করেন। বাঁহাতি এই ব্যাটসম্যান ৮৮ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৮৩ রান করেন। বিজয় ৮০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন। ম্যাচসেরা মোসাদ্দেক ৫৪ বলে ৪টি ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া নাঈম শেখ ২১ ও নাহিদুল ইসলাম ২৪ রান করেন। শেখ জামালের শফিকুল ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান সাকিব, সাইফ হাসান, তৈবুর রহমান ও রিপন মন্ডল।

এর আগে ব্যাটিং করা শেখ জামালের হয়ে খুনে ইনিংস খেলেন জিয়াউর। ৯ নম্বরে ব্যাটিং করা ডানহাতি এই ব্যাটসম্যান ৫৮ বলে ৬টি চার ও ৮টি ছক্কায় ৮৫ রান করেন। এরপরও শেখ জামাল বড় সংগ্রহ পায়নি উপরের ব্যাটসম্যানদের ধীর গতির ব্যাটিংয়ের কারণে। সৈকত ৬৬ বলে ৪১, সাকিব ৫৬ বলে ৪৯ ও সোহান ৬৪ বলে ৪১ রান করেন। আবাহনীর তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট পান নাহিদুল। 

Related Topics

টপ নিউজ

আবাহনী লিমিটেড / ঢাকা প্রিমিয়ার লিগ / চ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ ফুটসালের প্রথম আসরেই চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • বিড়াল যখন বিশ্বচ্যাম্পিয়ন!
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • শুরুর দিনে আবাহনী-মোহামেডানের হার, ইফতি-ইমরুল-শামীমের ব্যাটে রান
  • চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে বাংলাদেশ, বিশ্বাস করেন সিমন্স

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net