Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বাংলাদেশকে হতাশ করে লেজের জুটিতে সংগ্রহ বাড়িয়ে নিল প্রোটিয়ারা

খেলা

টিবিএস রিপোর্ট
01 April, 2022, 06:35 pm
Last modified: 01 April, 2022, 07:35 pm

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

বাংলাদেশকে হতাশ করে লেজের জুটিতে সংগ্রহ বাড়িয়ে নিল প্রোটিয়ারা

প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শেষ দুই জুটিতে সংগ্রহ বাড়িয়ে নিল ডিন এলগারের দল।
টিবিএস রিপোর্ট
01 April, 2022, 06:35 pm
Last modified: 01 April, 2022, 07:35 pm

ডারবান টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশের। কয়েক ওভারের মধ্যেই টানা দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে বিপাকে ফেলে দেন খালেদ আহমেদ। কিছুক্ষণ পর স্বাগতিকদের চাপ বাড়ান মেহেদী হাসান মিরাজ ও এবাদত হোসেন। 

প্রোটিয়াদের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়াটা সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে শেষ দুই জুটিতে সংগ্রহ বাড়িয়ে নিল ডিন এলগারের দল। কিংসমিড স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৬৭ রান তুলেছে। নবম উইকেটে ৩৪ ও দশম উইকেটের ৩৫ রানে এই সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। 

২৯৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেল প্রোটিয়ারা। সেখান থেকে দলের হাল ধরে নবম উইকেটে ৩৪ রানের জুটি গড়েন লিজাড উইলিয়ামস ও সাইমন হার্মার। উইলিয়ামসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রথম ইনিংসে বাংলাদেশের সফলতম বোলার খালেদ। কিন্তু এতে কাজ শেষ হয়নি। দশম বা শেষ উইকেটে ৩৫ রান যোগ করেন সাইমন হার্মার ও ডুয়ানে অলিভিয়ার। 

৪ উইকেটে ২৩৩ রান তুলে প্রথম দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ৫৩ ও কাইল ভেরেইনা ২৭ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিন সাবধানী শুরু করেও সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৮৩তম ওভারে যমদূত হয়ে হাজির হন খালেদ। টানা দুই বলে কাইল ভেরেইনা ও ভিয়ান মুলডারকে ফিরিয়ে দেন তিনি।

প্রথম দিন দারুণ এক ডেলিভারিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগারকে সাজঘরে ফেরানো খালেদ এদিন আরও আগুনে বোলিং করেন। গুড লেংন্থের এক ডেলভারিতে ভেরেইনাকে পুরোপুরি পরাস্থ করেন তিনি। এলবিডব্লিউর আবেদনে আম্পায়ার আউট দিলেও রিভিউ নেন ভেরেইনা। কিন্তু রিভিউ হারানোর সঙ্গে সঙ্গে ভেরেইনার উইকেটও হারাতে হয় স্বাগতিকদের। ৮১ বলে ২৮ রান করে বিদায় নেন ভেরেইনা। 

পরের বলেই ভিয়ান মুলডারকে সাজঘর দেখিয়ে দেন খালেদ। রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাকে। এরপর স্বাগতিকদের পথ দেখাতে থাকেন টেম্বা বাভুমা ও কেশব মহারাজ। ৯৮ ওভারের শেষ বলে বাভুমাকে বোল্ড করে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ফেরার আগে ১৯০ বলে ১২টি চারে সর্বোচ্চ ৯৩ রান করেন বাভুমা। পরের বলে ১৯ রান করা মহারাজকে ফেরান এবাদত। 

সব মিলিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা দারুণ কাটে বাংলাদেশের। ৮১ রানের মধ্যে প্রোটিয়াদের ৪টি উইকেট তুলে নেয় তারা। কিন্তু শেষ দুই জুটি ভাঙতে সময় নিয়ে ফেলে বাংলাদেশ। সাইমন হার্মার ৩৮ রানে অপরাজিত থাকেন। লিজাড উইলিয়ামস ও ডুয়ানে অলিভিয়ার ১২ রান করে করেন। 

এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ৬৭, সারেল আরভিয়া ৪৭ ও কিগান পিটারসেন ১৯ রান করেন। বাংলাদেশের পেসার খালেদ আহমেদ ৪টি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ৩টি ও এবাদত হোসেন ২টি উইকেট নেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা / ডারবান / টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • পাকিস্তানকে গুঁড়িয়ে ঘরের মাঠে টাইগারদের ঐতিহাসিক জয়
  • অস্ট্রেলিয়ার ডেরায় রেকর্ড জয়ে সিরিজ শুরু ভারতের
  • পাঁচদিন ধুঁকে ধুঁকে হার, হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • আত্মাহুতি দেওয়াই পছন্দ বাংলাদেশের ব্যাটসম্যানদের!
  • উভয়সঙ্কট অবস্থায় দিশাহীন বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net