Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
তামিমের ম্যাচসেরা মিরাজও

খেলা

টিবিএস রিপোর্ট
19 March, 2022, 03:45 am
Last modified: 19 March, 2022, 03:46 am

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

তামিমের ম্যাচসেরা মিরাজও

৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য। তামিম হয়তো মিরাজকে বোলিংয়ে আনতে সাহসই পাচ্ছিলেন না। এমন সময়ে এগিয়ে গিয়ে মিরাজই চ্যালেঞ্জটা নেন।
টিবিএস রিপোর্ট
19 March, 2022, 03:45 am
Last modified: 19 March, 2022, 03:46 am

তার দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ারই ঠিক ছিল না, বিষয়টি নিয়ে কম জল ঘোলা হয়নি। কিন্তু মাঠে নামলেই যে দুনিয়া ভুলে যান সাকিব আল হাসান, সেটা আবারও প্রমাণিত। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক তিনিই। ব্যাট হাতে ৭৭ রানের মহা কার্যকর ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সাকিবই। 

কিন্তু বোলাররাও যে কাণ্ডারির ভূমিকায় ছিলেন, তা বলার অপেক্ষা রাখে না। শেষদিকে মেহেদী হাসান মিরাজ যেভাবে জ্বলে উঠে টপাটপ ৪ উইকেট নিয়ে নেন, তাতে জয়ের পথটা সহজ হয়ে যায় বাংলাদেশের। শুরুতে বেশ রান খরচা করা মিরাজই লেখেন দারুণ এক ঘুরে দাঁড়ানোর গল্প। যা তাকে তামিম ইকবালের কাছে নায়ক করে তুলেছে।

সাকিব ম্যাচসেরা, তবে মিরাজকেও একই সিংহাসনে বসাতে চান তামিম। ম্যাচের পর তামিম জানালেন, মিরাজও তার ম্যাচসেরা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'তার আত্মবিশ্বাস দেখে আমি খুব খুশি। এমন চাপের মধ্যে ডানহাতির সামনে ছোট বাউন্ডারিতে বোলিং করা, উইকেট এনে দেওয়া বড় বিষয়। আমার মতে সেও আমার ম্যান অব দ্য ম্যাচ।'

অথচ বল হাতে মিরাজের শুরুটা দলের চাওয়া মাফিক ছিল না। প্রথম ৩ ওভারে তার খরচা ২৫ রান। চতুর্থ ওভারটা বেশ খরুচে, এক ছক্কা ও চারে ১৩ রান। ৪ ওভারে ৩৮ রান দিয়ে উইকেটশূন্য। তামিম হয়তো মিরাজকে বোলিংয়ে আনতে সাহসই পাচ্ছিলেন না। এমন সময়ে মিরাজই চ্যালেঞ্জটা নেন। নিজেই গিয়ে বল চান বাংলাদেশের ডানহাতি এই স্পিনার। তামিমকে বলেন তাকে বোলিংয়ে আনতে, তাহলে খেলার মোড় ঘুরিয়ে দেবেন তিনি। বিশ্বাস রাখেন তামিম, সেই বিশ্বাস বিফলে যেতে দেননি মিরাজও। পরের ৫ ওভারে ২৩ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। 

মিরাজকে বোলিংয়ে আনার গল্পটা কেমন ছিল? শুনুন তামিমের মুখ থেকেই, 'আমি মনে করি, প্রতিটি দলে মিরাজের মতো চরিত্র প্রয়োজন। প্রথম ৪ ওভারে ৪০ (৩৮) রান দেওয়ার পর সে আমার কাছে এসে বলে, "আমাকে বল দিন, আমি খেলা বদলে দিব"। সে খুবই আত্মবিশ্বাসী ছিল। এটি অধিনায়কের কাজ সহজ করে দেয়, যখন আপনার খেলোয়াড়রা নিজেদের ওপর আত্মবিশ্বাসী থাকে। সব সময় হয়তো আমাদের পক্ষে আসবে না, কখনও কখনও আমাদের বিপক্ষেও যেতে পারে।'

২০ বছরের অপেক্ষা ফুরিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম জয়ের স্বাদ নিলো বাংলাদেশ, তামিমের কাছে এটা বিরাট পাওয়া। মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নেমে হাফ সেঞ্চুরি করা ইয়াসির আলী রাব্বি ও পেসারদের প্রশংসা করে তামিম বলেন, 'এটা আমাদের জন্য অনেক বড় জয়। দল যেভাবে খেলেছে, তাতে খুবই গর্বিত। ইয়াসিরের ইনিংসটা সত্যিই স্পেশাল ছিল। ব্যাট হাতে মিরাজ থেকে শুরু করে মাহমুদউল্লাহ- ছোট ছোট সব কিছুই গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য একটা বড় বিষয়- আমাদের পেসাররা ভালো করছে এবং আমাদের ম্যাচ জেতাচ্ছে। গত দুই বছরে পেসরার দুর্দান্ত বোলিং করেছে।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / মেহেদী হাসান মিরাজ / বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net