Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
হাফ সেঞ্চুরি করেই লিটনের বিদায়, তামিমের আক্ষেপ 

খেলা

টিবিএস রিপোর্ট
18 March, 2022, 07:25 pm
Last modified: 18 March, 2022, 07:32 pm

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • ফের একশ’র আগে অলআউট জ্যোতিরা, এক ম্যাচ আগেই সিরিজ হার

হাফ সেঞ্চুরি করেই লিটনের বিদায়, তামিমের আক্ষেপ 

দারুণ শুরুর পরও হঠাৎ-ই দিক হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তামিমের বিদায়ের কিছুক্ষণের মধ্যেই থামেন লিটন। এরপর মুশফিকুর রহিমও ঠিকতে পারেননি।
টিবিএস রিপোর্ট
18 March, 2022, 07:25 pm
Last modified: 18 March, 2022, 07:32 pm
মাঠে নামলেই রানের দেখা পাচ্ছেন লিটন, খেলে যাচ্ছেন দারুণ সব ইনিংস। ছবি: বিসিবি

দক্ষিণ আফ্রিকা সফরে শুরুর পর্বটা দারুণ হলো বাংলাদেশের। সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ভালো শুরু এনে দেন তামিম ইকবাল ও লিটন কুমার দাস। সাবধানী শুরুর পর উইকেটে থিতু হয়ে দুজনই দারুণ ব্যাটিং করেন। তাদের ব্যাটে ২১.৩ ওভারে ৯৫ রান তোলে বাংলাদেশ।  এরপরও অবশ্য দুজনই হতাশা নিয়ে মাঠ ছাড়েন।

দলীয় সেঞ্চুরির ঠিক আগে আন্দিলে ফেলুকুয়াওয়ের এলবিডব্লিউর শিকারে পরিণত হয়ে থামেন তামিম। ৬৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৪১ রান করে বিদায় নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। লিটন অবশ্য হাফ সেঞ্চুরি তুলে নেন। ৬৬ বলে ৫টি চার ও একটি ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। 

সাবধানী শুরুর পর সাবলীল ব্যাটিং করে যাচ্ছিলেন লিটন। ১৯তম ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের ওপর দিয়ে ঝড় বইয়ে দেন ডানহাতি এই ওপেনার। শেষ চার বলে এক ছক্কা ও তুই চারসহ ১৫ রান তোলেন লিটন। এই ধারায় থেওকে পূর্ণ করেন হাফ সেঞ্চুরিও। 

এরপরও হতাশা নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। আউটের পর লিটনের শারীরিক ভাষা বলছিল, নিজের আউট বিশ্বাস করতে পারছিলেন না তিনি। কেশব মহারাজের ডেলিভারিটি পড়েই লো হয়ে গিয়ে লিটনের স্টাম্প ভেঙে দেয়। লিটন তখন সাকিব আল হাসানের দিকে তাকিয়ে যেন এটাই বলছিলেন, 'এটা কী হলো ভাই!'

দারুণ শুরুর পরও অবশ্য হঠাৎ-ই দিক হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। তামিমের বিদায়ের কিছুক্ষণের মধ্যেই থামেন লিটন। এরপর মুশফিকুর রহিমও ঠিকতে পারেননি। কেশবের বলে স্লগ সুইপ করতে গিয়ে আকাশে বল তুলে দেন তিনি। ১২ বলে ৯ রান করে বিদায় নেন মুশফিক। নতুন ব্যাটসম্যান হিসেবে সাকিবের সঙ্গে যোগ দিয়ে খেলছেন ইয়াসির আলী রাব্বি। ৩১ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশে সংগ্রহ ১৪০ রান। সাকিব ২৪ ও রাব্বি ৫ রানে ব্যাটিং করছেন।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা / বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর / ওয়ানডে সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেল বাংলাদেশ
  • সহজ জয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ
  • শান্তর পর জাকের-নাসুমে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
  • আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ-আফগানিস্তান
  • ফের একশ’র আগে অলআউট জ্যোতিরা, এক ম্যাচ আগেই সিরিজ হার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net