Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
ধারাভাষ্যে অভিষেকের পর তামিম বললেন, ‘ভবিষ্যতের জন্য ভাবা যেতে পারে’

খেলা

টিবিএস রিপোর্ট
14 February, 2022, 04:25 pm
Last modified: 14 February, 2022, 04:33 pm

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

ধারাভাষ্যে অভিষেকের পর তামিম বললেন, ‘ভবিষ্যতের জন্য ভাবা যেতে পারে’

প্লে-অফে নিজের দল না থাকলেও সোমবার মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন তামিম ইকবাল। এদিন ক্রিকেটার তামিমের অভিষেক হলো ধারাভাষ্যকার হিসেবে। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তিনি।
টিবিএস রিপোর্ট
14 February, 2022, 04:25 pm
Last modified: 14 February, 2022, 04:33 pm
রেইন্সফোর্ডের সঙ্গে ধারাভাষ্য দেওয়ার সময় তামিম। ছবি: সৌজন্য

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্ব চলছে। এই লড়াইয়ে নেই মিনিস্টার ঢাকা। পয়েন্ট টেবিলের পঞ্চম দল হিসেবে আসর থেকে বিদায় নিয়েছে তারা। দল না থাকায় ঘরের মাঠে আফগানিস্তান সিরিজের আগে কিছুটা ফুরসত মিলেছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালসহ ঢাকা দলে থাকা জাতীয় দলের বাকি ক্রিকেটারদের। 

নিজের দল না থাকলেও সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন তামিম। এদিন ক্রিকেটার তামিমের অভিষেক হলো ধারাভাষ্যকার হিসেবে। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যকার এলিমিনেটর ম্যাচে ধারাভাষ্য দিয়েছেন তিনি। খুলনার ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে ধারাভাষ্যে যোগ দেওয়া অভিজ্ঞ এই ওপেনার ৫ ওভারের মতো ধারাভাষ্য দেন। 

ধারাভাষ্য শেষে ক্রীড়া সাংবাদিকদের কাজের জায়গা প্রেসবক্সে আসেন তামিম। কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে যাওয়ার সময় প্রথম ধারাভাষ্যের অভিজ্ঞতা নিয়ে বাঁহাতি এই ওপেনার বলেন, 'আমি এমনিই বোর্ডে এসেছিলাম, মিটিং ছিল। শেষ পাকিস্তান সিরিজেও বলা হয়েছিল, তবে করা হয়নি। এবার একটু চেষ্টা করে দেখলাম, কেমন লাগে। আতহার ভাইদের সঙ্গে, ইন্টারেস্টিং।'

প্রথম অভিজ্ঞতা ভালোই গেছে তামিমের। এ কারণে ভবিষ্যতে এটা নিয়ে ভাবা যেতে পারে বলে জানান তিনি। তার ভাষায়, 'আমি তো আসলে ধারাভাষ্য করি নাই বলতে গেলে, নিজেকে নিয়েই কথা বলছিলাম, খেলা নিয়ে টুকটাক বলেছি। মজার ব্যাপার, হয়তো ভবিষ্যতের জন্য ভাবা যেতে পারে। এই মুহূর্তে চিন্তা-ভাবনা নেই।'

পেশাদার ধারাভাষ্যকার এড রেইন্সফোর্ড-আতহার আলী খানদের প্রশংসা পেয়েছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, 'ওনাদের কাছ থেকে প্রশংসা পাওয়া গুরুত্বপূর্ণ নয়। বরং তাদের নিয়ে আমাদের বলাটাই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ক্রিকেটের দিকটা নিয়ে খুব বেশি কথা বলি না।'

'চিন্তা করেন, বাংলাদেশ দল যখন খারাপ খেলে, আজ থেকে কয়েক বছর আগে আমরা যখন ম্যাচ হারতে থাকতাম, আতহার ভাই-শামীম ভাইরাই পিলার ছিলেন। বাকি ২০ জনের সামনে বাংলাদেশকে ছোট হতে দেয়নি। তারা সমর্থন দিয়ে গেছেন, তারা কঠিন কাজ করেছেন। এটাকে সাধুবাদ জানানো উচিত। আতহার ভাইকে এটাই বলেছি আজ।' যোগ করেন তিনি।

দল মিনিস্টার ঢাকা প্লে-অফে উঠতে ব্যর্থ হলেও ব্যাট হাতে দারুণ সময় গেছে তামিমের। অভিজ্ঞ এই ওপেনার ৯ ম্যাচে একটি সেঞ্চুরি ও চারট হাফ সেঞ্চুরিসহ ৫৮.১৪ গড় ও ১৩২.৫৭ স্ট্রাইক রেটে ৪০৭ করেছেন তামিম, যা এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ। 

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / ধারাভাষ্যকার / অভিষেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • বাংলাদেশের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন; তামিমকে ‘তানজিদ বগুড়ার না, বাংলাদেশের ছেলে’ বলে শুধরে দিলেন
  • ইরান ও নিউজিল্যান্ডকে গুলিয়ে ফেললেন ধারাভাষ্যকার, বিশ্বকাপ থেকে প্রত্যাহার
  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net