Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন কোহলি

খেলা

টিবিএস ডেস্ক
15 January, 2022, 07:40 pm
Last modified: 15 January, 2022, 08:34 pm

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান

টেস্টের অধিনায়কত্বও ছাড়লেন কোহলি

তিন মাসের ব্যবধানে শেষ কোহলির অধিনায়কত্ব অধ্যায়। টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডের অধিনায়কত্ব হারাতে হয় তাকে। এবার নিজেই ছাড়লেন টেস্টের অধিনায়কত্ব।
টিবিএস ডেস্ক
15 January, 2022, 07:40 pm
Last modified: 15 January, 2022, 08:34 pm

ভারত দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক ছিলেন বিরাট কোহলি, সবকিছুই চলছিল ঠিকঠাক। ব্যাট হাতে খারাপ সময় আসায় বিশ্বকাপের আগে টি-টোয়েন্টি অধিনায়ক ছাড়ার ঘোষণা দেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আচমকা ওয়ানডে অধিনায়কত্ব হারাতে হয় তাকে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দিলেন কোহলি। 

তিন মাসের ব্যবধানে শেষ কোহলির অধিনায়কত্ব অধ্যায়। সরে দাঁড়ানোর খবরটি কোহলি নিজেই জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। 

কোহলি তার টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণার টুইটে লিখেছেন, 'সাত বছর ধরে দলকে ঠিক পথে রাখতে আমি পরিশ্রম, কঠোর চেষ্টা ও অধ্যাবসায়ের মধ্য দিয়ে এসেছি। আমি কাজটি পরম সততার সঙ্গে করেছি, কিছুই বাকি রাখিনি। একটা সময়ে গিয়ে সবকিছুরই শেষ হয়, আমার জন্য ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার এটাই সময়।'

'এ যাত্রায় অনেক চড়াই-উতরাই ছিল। কিন্তু সেখানে আমার পক্ষ থেকে চেষ্টার কোনো কমতি ছিল না কখনও, বিশ্বাসেরও ঘাটতি ছিল। আমি যে কাজটাই করি, সব সময় আমি আমার ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। সেটা করতে না পারলে আমি জানি কাজটা করার আমার পক্ষে করা ঠিক নয়। আমি আমার হৃদয় থেকে চূড়ান্তভাবে পরিষ্কার এবং আমি আমার দলের সঙ্গে অসৎ হতে পারি না।' লিখেছেন কোহলি।

বিসিসিআই ও সতীর্থদের ধন্যবাদ দিয়ে কোহলি লিখেছেন, 'এত দীর্ঘ সময় দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য বিসিসিআইকে ধন্যবাদ জানাই। আরও বেশি করে ধন্যবাদ জানাচ্ছি আমার সতীর্থদের, যারা প্রথম দিন থেকে দলকে নিয়ে আমার যে লক্ষ্য ছিল, তার সঙ্গী হয়েছে। কোনও পরিস্থিতিতে তারা হাল ছাড়েনি। তোমরা এই যাত্রাকে এতটা সুন্দর এবং স্মরণীয় করে তুলেছ।' 

ভারতের সাবেক কোচ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানিয়ে কোহলি আরও লিখেছেন, 'রবি ভাই (রবি শাস্ত্রী) এবং সকল সাপোর্ট স্টাফরা এই গাড়ির ইঞ্জিন হয়ে কাজ করেছেন। যারা লাগাতার টেস্ট ক্রিকেটে আমাদের উপরের দিকে নিয়ে গিয়েছেন। সেই লক্ষ্যকে বাস্তবে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।'

২০১৪ সালে যার হাত থেকে টেস্টের আর্মব্যান্ড পেয়েছিলেন, সেই মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানিয়ে কোহলি শেষ করেছেন এভাবে, 'সবশেষে মহেন্দ্র সিং ধোনিকে বড়সড় ধন্যবাদ জানাতে চাই। যিনি অধিনায়ক হিসেবে আমার উপর ভরসা রেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে আমি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব।'

২০১৩ সালে ভারত ওয়ানডে দলের নেতৃত্ব পান কোহলি। টেস্টের অধিনায়কত্ব পান পরের বছর। ২০১৭ সালে এসে টি-টোয়েন্টির নেতৃত্বও তুলে দেওয়া হয় তার কাঁধে। ভারতকে ৯৫ ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে ৬৫টি ম্যাচে জিতিয়েছেন কোহলি। তার জয়ের গড় ৭০.৪৩, যা স্থায়ী অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। তার নেতৃত্বে ৬৮ টেস্টের ৪০টিতে জিতেছে ভারত। জয়ের গড় ৫৮.৮২, এটাও সর্বোচ্চ। 

৫০ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে দলকে ৩০ ম্যাচে জিতিয়েছেন কোহলি। জয়ের গড় ৬৪.৫৮, এই ফরম্যাটে জয়ের গড়ে তার চেয়ে এগিয়ে কেবল রোহিত শর্মা। বর্তমানে ভারতের ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে আছেন রোহিত। টেস্টে কাকে অধিনায়ক করা হবে, সেটা এখনও জানায়নি বিসিসিআই। নেতৃত্ব পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে লোকেশ রাহুল। 

Related Topics

টপ নিউজ

বিরাট কোহলি / টেস্ট অধিনায়ক / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘ম্যানেজমেন্ট নৈতিকতা হারিয়েছে’ দাবি করে গুগল পরিচালকের পদত্যাগ
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • আইআরজিসির সঙ্গে দ্বন্দ্বে কি পদত্যাগ করছেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান? যা বলছে তেহরান

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net