Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
দৃঢ়চেতা ব্যাটিংয়েও অপেক্ষা ফুরালো না মুমিনুলের

খেলা

টিবিএস রিপোর্ট
03 January, 2022, 12:20 pm
Last modified: 03 January, 2022, 12:41 pm

Related News

  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ
  • ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি
  • বিজয়ের চোখে সাকিব নির্দোষ, মুমিনুল বলছেন, ‘মিথ্যা মামলা’

দৃঢ়চেতা ব্যাটিংয়েও অপেক্ষা ফুরালো না মুমিনুলের

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির মালিক মুমিনুল। এর মধ্যে দুটি সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে। বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংসটিও কিউইদের বিপক্ষে।
টিবিএস রিপোর্ট
03 January, 2022, 12:20 pm
Last modified: 03 January, 2022, 12:41 pm

বাংলাদেশ দলে অভিষেকের পর তিন ফরম্যাটেই খেলার অভিজ্ঞতা হয়েছে মুমিনুল হকের। কিন্তু সময় যতো গড়িয়েছে, মুমিনুলের পরিচয় ততো বদলেছে। তার গায়ে লেগে গেছে টেস্ট ক্রিকেটারের ট্যাগ। কেবল এই ফরম্যাটেই খেলা হয় মুমিনুলের। ২০১৮ সালে সর্বশেষ ওয়ানডে খেলা বাঁহাতি এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি খেলেছেন আরও আগে, ২০১৪ সালে। 

তাতে আক্ষেপ নেই মুমিনুলের। মন লাগিয়ে ক্রিকেটের অভিজাত ফরম্যাটটি খেলে যাচ্ছেন তিনি। নিবেদন, সাফল্য বিচার করে তার কাঁধেই তুলে দেওয়া হয়েছে টেস্টের নেতৃত্ব। ২০১৯ সালের শেষ দিক থেকে দায়িত্বটি পালন করে আসছেন তিনি। দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মুমিনুল ব্যাট হাতে রেখে যাচ্ছেন অভিজ্ঞতার ছাপ। 

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ ১১টি সেঞ্চুরির মালিক মুমিনুল। এর মধ্যে দুটি সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে, আছে একটি হাফ সেঞ্চুরিও। বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যানের টেস্ট ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংসটিও কিউইদের বিপক্ষে। সেদিক থেকে নিউজিল্যান্ড তার কাছে অন্যতম প্রিয় প্রতিপক্ষ। কিন্তু একটি জায়গায় অপূর্ণতা আছে, কিউইদের মাটিতে সেঞ্চুরি নেই মুমিনুলের। 

তার দুটি সেঞ্চুরিই ঘরের মাটিতে। মাউন্ট মঙ্গানুইতে চলমান টেস্টে সেই অপেক্ষা ফুরানোর আভাস মিলেছিল। দারুণ ব্যাটিংয়ে দলের স্কোরকার্ড সমৃদ্ধ করার পাশাপাশি নিউজিল্যান্ডের মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি পথে এগিয়ে যাচ্ছিলেন মুমিনুল। কিন্তু দৃঢ়চেতা ব্যাটিংয়ে দলের ইনিংসের চেহারা বদলানো বাংলাদেশের এই ব্যাটসম্যান পারেননি অপেক্ষা ফুরাতে। 

পঞ্চম উইকেটে লিটন কুমার দাসের সঙ্গে ১৫৮ রানের জুটি গড়ার পথে নিউজিল্যান্ডের বিপক্ষে ও তাদের মাটিতে দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। হাঁটছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু তাকে থেমে যেতে হয় ৮৮ রানে। কিউই পেসার ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হন মুমিনুল। থেমে যায় তার ২৪৪ বলের ইনিংসটি। লম্বা ইনিংসে ১২টি চার মেরেছেন তিনি। 

নিউজিল্যান্ডে এটা মুমিনুলের চতুর্থ টেস্ট। সাত ইনিংসে দুটি হাফ সেঞ্চুরি করা বাঁহাতি এই ব্যাটসম্যানের ৮৮ রানের ইনিংসটিই কিউইদের মাটিতে সেরা ইনিংস। মুমিনুলের পর লিটনও নিউজিল্যান্ডের মাটিতে নিজের সেরা ইনিংস খেলেন। ১৭৭ বলে ৮৬ রান করেন তিনি। এটা তার ক্যারিয়ারের চতুর্থ সেরা ইনিংস। এই দুজনের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনংসে লিড নিয়েছে বাংলাদেশ। ৬ উইকেটে ৪০১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা, লিড দাঁড়িয়েছে ৭৩ রানের।  

Related Topics

টপ নিউজ

মুমিনুল হক / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর / বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • লিড নিলো বাংলাদেশ
  • বিসিবিকে মুমিনুল-তাইজুলদের যত্ন নিতে বললেন তামিম
  • মুমিনুলের সেঞ্চুরির পরও ২৩৩ রানে অলআউট বাংলাদেশ
  • ১৫ মাস পর মুমিনুলের সেঞ্চুরি
  • বিজয়ের চোখে সাকিব নির্দোষ, মুমিনুল বলছেন, ‘মিথ্যা মামলা’

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net