Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ম্যাচ চলাকালীন মাঠেই হার্ট অ্যাটাক, মারা গেলেন ফুটবলার

খেলা

টিবিএস ডেস্ক
26 December, 2021, 03:00 pm
Last modified: 26 December, 2021, 03:10 pm

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • হার্ট অ্যাটাক চিকিৎসার সাধারণ ওষুধ কিছু নারীর মৃত্যু ঝুঁকি বাড়ায়: গবেষণা
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করে হাসপাতালে
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

ম্যাচ চলাকালীন মাঠেই হার্ট অ্যাটাক, মারা গেলেন ফুটবলার

নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লাগে সোফিয়ানের। তাকে মাঠে চিকিৎসা দেওয়া হয় এবং তিনি আবার খেলতে শুরু করেন। কিন্তু ১০ মিনিট খেলার পর হঠাৎ-ই মাটিতে লুটিয়ে পড়েন সোফিয়ানে।
টিবিএস ডেস্ক
26 December, 2021, 03:00 pm
Last modified: 26 December, 2021, 03:10 pm
সোফিয়ানে লুকার। ছবি: সংগৃহীত

শোকের ছায়া নেমে এলো আলজেরিয়ার ফুটবল জগতে। ফুটবল মাঠে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক খেলোয়াড়ের। আলজেরিয়ার এই ফুটবলারের নাম সোফিয়ানে লুকার। দেশটির দ্বিতীয় বিভাগের ক্লাবের ফুটবলার ছিলেন তিনি। 

ম্যাচ চলাকালীন নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লাগে ২৮ বছর বয়সী সোফিয়ানের। প্রাথমিক সেবা নিয়ে মাঠে খেলছিলেন তিনি। এক পর্যায়ে মাঠের মধ্যে মাটিতে লুটিয়ে পড়েন সোফিয়ানে। এর কিছুক্ষণ পরই তার মুত্যু হয়। 

আলজেরিয়াতে লিগ-টু টুর্নামেন্ট চলছে। এই টুর্নামেন্টে মুখোমুখি হয় সোফিয়ানের ক্লাব মৌলুদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। প্রথমার্ধের খেলা চলছিল, এ সময় নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লাগে সোফিয়ানের। তাকে মাঠে চিকিৎসা দেওয়া হয় এবং তিনি আবার খেলতে শুরু করেন।

কিন্তু মাঠে নেমে ১০ মিনিট খেলার পর হঠাৎ-ই মাটিতে লুটিয়ে পড়েন মৌলুদিয়ার নেতৃত্বে থাকা সোফিয়ানে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সোফিয়ানের হার্ট অ্যাটাক হয়েছিল। 

সোফিয়ানের মৃত্যুর খবরে মাঠে অপেক্ষারত সতীর্থরা কান্নায় ভেঙে পড়েন। এমন মর্মান্তিক ঘটনায় ম্যাচটি বাতিল করা হয়। ম্যাচে এএসএম ওরানের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল মৌলুদিয়া সাইদা।

Related Topics

টপ নিউজ

সোফিয়ানে লুকার / ফুটবলার / হার্ট অ্যাটাক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • হার্ট অ্যাটাক চিকিৎসার সাধারণ ওষুধ কিছু নারীর মৃত্যু ঝুঁকি বাড়ায়: গবেষণা
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করে হাসপাতালে
  • যে কারণে লিভারপুলে থাকতে 'সৌদির সাড়ে ৬০০ মিলিয়ন ডলারের প্রস্তাব' ফিরিয়ে দিলেন সালাহ
  • সন্ধ্যার পর পুলিশ প্রটোকলে এভার কেয়ারে আনা হবে তামিমকে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net