Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘সিনেমা ও ক্রিকেট মিলে একটা মহাবিস্ফোরণ হয়েছে’

খেলা

টিবিএস রিপোর্ট
14 October, 2024, 06:10 pm
Last modified: 15 October, 2024, 01:41 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

‘সিনেমা ও ক্রিকেট মিলে একটা মহাবিস্ফোরণ হয়েছে’

সোমবার বিপিএলের ড্রাফটে বিশেষভাবে নজর কেড়েছেন বর্তমান বাংলা চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। বিপিএলের দল ঢাকা ক্যাপিটালসের মালিকানায় অংশ আছে তার কোম্পানি হারলানের।
টিবিএস রিপোর্ট
14 October, 2024, 06:10 pm
Last modified: 15 October, 2024, 01:41 pm

টুর্নামেন্ট শুরু হতে এখনও আড়াই মাস বাকি। এরই মধ্যে বেজে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। যেখানে মালিকানায় নাম লিখিয়ে নতুন মাত্রা যোগ করেছেন বাংলা চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে বিপিএলের ড্রাফটে বিশেষভাবে নজর কেড়েছেন তিনি। পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে শাকিব জানান, সিনেমা ও ক্রিকেট মিলে একটা মহাবিস্ফোরণ হয়েছে।

ঢাকার মালিকানায় অংশ আছে শাকিবের কোম্পানি হারলানের। ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত বর্তমান বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় এই তারকা। স্বপ্ন পূরণের কথা জানিয়ে শাকিব বলেন, 'আমার জীবনের একটি নতুন অধ্যায়ে পথচলার শুরু হলো। সত্যি বলতে আমি সব সময় চেয়েছি, আমার স্বপ্ন ছিল চলচ্চিত্র এবং ক্রিকেট কীভাবে এক করতে পারি। কীভাবে একসাথে চলতে পারে, কারণ আমরা সকলেই জানি সিনেমায় থ্রিল, রোমাঞ্চ এবং ক্রিকেট মাঠের এক্সাইটমেন্ট, এই দুই মহাশক্তি এক সাথে হয়ে গেলে একটা মহা বিস্ফোরণ হতে পারে,  রচিত হতে পারে একটি মহাকাব্য।'

চলচ্চিত্র-ক্রিকেটের যোগসূত্রে দারুণ কিছু হবে, বিপিএলে দল কেনার পরই সেই আভাস পেয়েছেন জানিয়ে শাকিব বলেন, 'এবার যখন আমাদের দল কেনার ঘোষণা দিয়েছি, এটার আভাস তখনই পেয়েছি। আপনারা সকলেই দেখেছেন, সেই মুহূর্ত থেকে দেশে এবং দেশের বাইরে সমস্ত বাংলাদেশির কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি… সিমেনার দর্শক, ক্রিকেটের দর্শক; এই দুইয়ে মিলে যেন একটা মহাবিস্ফোরণ হয়েছে। সবাই এতো ভালোবাসা দেখাচ্ছে, এতো উচ্ছ্বসিত, তাদের এক্সাইটমেন্ট দেখে আমরা আমাদের আবেগ ধরে রাখতে পারছি না।'

চলচ্চিত্রের মতো ক্রিকেটকেরে প্রতি সমান ভালোবাসা শাকিবের। তার ভাষায়, 'আমরা এবারের ঢাকা ক্যাপিটালস, নতুন দল। কিন্তু আমাদের কোম্পানি রিমার্ক এন্ড হারলান সব সময় বাংলাদেশ ক্রিকেটের সব ফরম্যাটে দেশে-বিদেশে সব রকমের টুর্নামেন্টে পাশে থেকেছে। আমরা ক্রিকেটকে ভালোবাসি, আমরা সব সময় বাংলাদেশের ক্রিকেটের উত্থান চেয়েছি। আমরাও ভালোবাসি বাংলাদেশের ক্রিকেটকে। বাংলাদেশের সিনেমাও আমাদের, বাংলাদেশের ক্রিকেটও আমাদের।'

এবারের বিপিএল বিশেষ হবে বলে বিশ্বাস শাকিবের। রাজনৈতিক পট পরিবর্তনের পর বিসিবির দায়িত্বে আসা নতুনদের ওপর আস্থার কথা জানিয়ে তিনি বলেন, 'আমাদের দর্শকদের উচ্ছ্বাস দেখে মনে হয়, প্রথম বিপিএল আমরা যে উচ্ছ্বাস নিয়ে দেখেছিলাম যে, "ইয়েস আমাদের বিপিএল" সেই রকম একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি সকলের মাঝে। এবার হবে খেলা, এবারের বিপিএল সত্যিই চমৎকার হতে চলেছে। নতুন ম্যানেজমেন্ট, আমাদের সকলের ভালোবাসার মানুষগুলো আছে। বোর্ড সভাপতি থেকে শুরু করে সবাই চাইছেন বিপিএলটাকে নতুন করে সাজাতে যে, "আমরা যে টার্গেট নিয়ে এসেছি, বিপিএলটাকে আমরা সেই উচ্চতায় পৌঁছে দিতে চাই।" সেই লক্ষ্যে তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে।'

ক্রিকেটের নাম্বার ওয়ান সাকিব আল হাসান, চলচ্চিত্রে একই তকমা শাকিবের। দুজন এবার একই আঙিনায়। বিপিএলের জৌলুশ কি এবার বাড়বে? শাকিব বলেন, 'লড়াই কেমন হবে, সেটা তো আগেই বলেছি। এবার খুব আনন্দের লড়াই হবে, মিষ্টি-দুষ্ট লড়াই হবে। আমরা এ পর্যন্ত যা দেখে এসেছি, আমরা সকলেই যা দেখছি, তাতে কি মনে হচ্ছে না এবারের বিপিএল একটু স্পেশাল হতে চলেছে? খুব উচ্ছ্বাসের হতে চলেছে?'

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল আছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের। শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় আছেন তিনি। ক্রিকেটে এমন কোনো পরিকল্পনা আছে কিনা জনাতে চাইলে শাকিব বলেন, 'কোনো অনুকরণ অবশ্যই না, আমরা আমাদের মতোই করছি। কিন্তু ধারণাটা একই রকম। আমরা সব সময়ই চেয়েছি বিনোদনের সবচেয়ে বড় দুটি জায়গা সিনেমা ও ক্রিকেটকে এক করতে, তারা এটা শুরু থেকেই করে এসেছে।'  

Related Topics

টপ নিউজ

শাকিব খান / ঢাকা ক্যাপিটালস / বিপিএল / বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net