Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

খেলা

টিবিএস রিপোর্ট
03 September, 2024, 03:25 pm
Last modified: 03 September, 2024, 05:24 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

দ্বিতীয় টেস্টেও বিজয় নিশান উড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে নিলো বাংলাদেশ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো তারা, দলটিকে প্রথমবারের মতো করলো হোয়াইটওয়াশও।
টিবিএস রিপোর্ট
03 September, 2024, 03:25 pm
Last modified: 03 September, 2024, 05:24 pm

প্রথম দিন বৃষ্টির পেটে চলে যাওয়ায় সবাই হয়তো ম্যাচটির ভাগ্যে ড্র-ই দেখতে পাচ্ছিলেন। কিন্তু দ্বিতীয় দিনে টস হওয়ার পর ম্যাচ যেভাবে এগোতে শুরু করে, ধারণা পাল্টাতে বেশি সময় লাগেনি। দ্বিতীয় দিন থেকে দাপট দেখানো শুরু করা বাংলাদেশ সেটা জারি রাখলো ফল না আসা পর্যন্ত। ব্যাট হাতে লিটন কুমার দাস, মেহেদী হাসানদের ইতিহাস রচনার পর আগুনে বোলিংয়ে রূপকথার পথ তৈরি করে দেন হাসান মাহমুদ, নাহিদ রানা। 

জাকির হাসান, সাদমান ইসলামের ব্যাটে দারুণ শুরুর পর বাকি চারজন মিলে জয় তুলে নেওয়ার কাজটুকু সারেন। দ্বিতীয় টেস্টেও বিজয় নিশান উড়িয়ে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে নিলো বাংলাদেশ। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে তারা। প্রথম টেস্ট জিতে এগিয়ে থাকা সফরকারীরা সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতলো বাংলাদেশ, দলটিকে প্রথমবারের মতো করলো হোয়াইটওয়াশও। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ।

টেস্টে এ নিয়ে চতুর্থবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। এর আগে ওয়েস্ট ইন্ডিজকে দুইবার ও জিম্বাবুয়েকে একবার সিরিজের সব ম্যাচে হারায় তারা। বিদেশের মাটিতে দ্বিতীয়বারের মতো এই সাফল্য মিললো, এর আগে একবারই প্রতিপক্ষকে হোয়াইওয়াশ করে বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে ২-০ ব্যবধানে জেতে তারা। পাকিস্তানকে হারিয়ে ১৫ বছর পর ভুলে যাওয়া সেই স্বাদ নিলো বাংলাদেশ।

বিদেশের মাটিতে ৩৪ সিরিজে এটা বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। আগের দুটি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। ক্রিকেটের দীর্ঘতম এই ফরম্যাটে এক বা একাধিক ম্যাচের সিরিজ মিলিয়ে এ নিয়ে নম সিরিজ জিতলো বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট পচথচলায় ১৪৪ ম্যাচে এটা তাদের ২১তম জয়, বিদেশের মাটিতে ৬৭ ম্যাচে অষ্টম জয়। এর আগে ঘরের বাইরে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি করে টেস্ট জেতে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডকে হারায় একবার করে। এবার পাকিস্তানকে টানা দুটি ম্যাচে হারালো সিরিজুড়ে দারুণ ক্রিকেট খেলা বাংলাদেশ।

বৃষ্টির পর কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদের দারুণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা, অলআউট হয় ২৭৪ রানে। জবাবে ব্যাটিং বিপর্যয়ের পরও সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস ও হাফ সেঞ্চুরি করা মিরাজের রেকর্ড জুটিতে ২৬২ রান তোলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দুর্বার বোলিংয়ে পাকিস্তানকে ১৭২ রানে গুটিয়ে দেন হাসান ও নাহিদ। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৮৫। যা ৫৬ ওভারে ৪ উইকেটে পেরিয়ে যায় তারা। টেস্টে এটা বাংলাদেশের তৃতীয় সফল রান তাড়া।

লক্ষ্য তাড়ায় চতুর্থ দিনে শুরুটা দারুণ হয় বাংলাদেশের। সাদমানকে এক পাশে রেখে ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন জাকির। তার ব্যাটে ৭ ওভারে ৪২ রান তোলে বাংলাদেশ। এরপর বৃষ্টির হানায় খেলা হয়নি, ৪৬ ওভার আগেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। শেষ দিনেও এ দুজনকে সাবলীল মনে হয়, যদিও জুটির পথ দীর্ঘ করতে পারেননি তারা। জাকিরকে ফিরিয়ে বাংলাদেশের ৫৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন পাকিস্তানের পেসার মীর হামজা। এই সিরিজে এটাই বাংলাদেশের সেরা উদ্বোধনী জুটি।

হামজার দারুণ এক ডেলিভারিতে বোল্ড হওয়ার আগে ৩৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪০ রান করেন জাকির। দলীয় ৭০ রানে নিজের উইকেটটি বিলিয়ে সাজঘরে ফেরেন সাদমান। মিড অফে শান মাসুদের হাতে সহজ ক্যাচ তুলে দেওয়া বাঁহাতি এই ওপেনার ৫১ বলে ২টি চারে ২৪ রান করেন। দুই ওপেনারকে হারালেও চাপে পড়তে হয়নি বাংলাদেশকে। এখান থেকে দলের হাল ধরেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়েন তারা। 

শান্তর বিদায়ে ভাঙে এই জুটি। শর্ট লেগে ধরা পড়ার আগে ৮২ বলে ৫টি চারে ৩৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক। কিছুক্ষণ পর সাদমানের মতো হতাশা বাড়ান দারুণ করা মুমিনুল। অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে বল আকাশে তোলেন তিনি, যা তালুবন্দি করতে বেগ পেতে হয়নি সাইম আইয়ুবকে। ৭১ বলে ৪টি চারে ৩৪ রান করেন জাতীয় দলের সাবেক এই টেস্ট অধিনায়ক। ৩২ রানের জুটি গড়ে বাকি পথ পাড়ি দেন মুমফিকুর রহিম ও সাকিব আল হাসান। মুশফিক ২২ ও সাকিব ২১ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানের হামজা, খুররাম, আবরার ও সালমান একটি করে উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান প্রথম ইনিংস: ২৭৪

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৬২

পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১৭২

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৫৬ ওভারে ১৮৫/৪ (লক্ষ্য ১৮৫), (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিক ২২*, সাকিব ২১*; হামজা ১/৪৬, খুররাম ১/৪০, আবরার ১/৪০, সালমান ১/১৭)।

ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরা: লিটন কুমার দাস

সিরিজ সেরা: মেহেদী হাসান মিরাজ

সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশের পাকিস্তান সফর / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net