Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
আলোকস্বল্পতায় খেলা বন্ধ, জিততে বাংলাদেশের দরকার ১৪৩

খেলা

টিবিএস রিপোর্ট
02 September, 2024, 05:10 pm
Last modified: 02 September, 2024, 05:16 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

আলোকস্বল্পতায় খেলা বন্ধ, জিততে বাংলাদেশের দরকার ১৪৩

ইতিহাস গড়ে সিরিজ জিততে বাংলাদেশের দরকার আর ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট এবং আজকের দিনের বাকি অংশ ছাড়াও পুরো একদিন। 
টিবিএস রিপোর্ট
02 September, 2024, 05:10 pm
Last modified: 02 September, 2024, 05:16 pm

হাসান মাহমুদ, নাহিদ রানার বোলিং তোপের মুখে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসের ১২ রানের লিড মিলিয়ে বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করে বাংলাদেশ। কিন্তু আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ আছে।

খেলা বন্ধের আগে ৭ ওভারে বিনা উইকেটে ৪২ রান তোলে বাংলাদেশ। টেস্ট ম্যাচ হলেও ওয়ানডের মেজাজে রান তুলেছে সফরকারীরা। এই কাজটি করেছেন জাকির হাসান। বাঁহাতি এই ওপেনার ২৩ বলে ২টি করে চার ও ছক্কায় ৩১ রানে অপরাজিত আছেন। আরেক ওপেনার ১৯ বলে ৯ রানে অপরাজিত। ইতিহাস গড়ে সিরিজ জিততে বাংলাদেশের দরকার আর ১৪৩ রান। 

আত্মবিশ্বাসী শুরুর পর খেলায় এমন ছেদ, বাংলাদেশের নিশ্চয়ই আফসোস হওয়ার কথা। বাংলাদেশের লক্ষ্য তাড়ায় ৬ ওভারের পর চা বিরতি হয়। এর এক ওভার পরই আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। রাওয়ালপিন্ডি আকাশ মেঘে ঢাকা, সবগুলো ফ্লাডলাইট জ্বালিয়েও খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। 

এ কারণে পরে ফ্লাড লাইড নিভিয়ে ফেলা হয়েছে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উইকেটসহ মাঠের আশেপাশের জায়গাও কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে। ভারতীয় ক্রিকেটভিত্তিক সাইট ইএসপিএন ক্রিকইনফোর ধারাভাষ্যে বলা হয়েছে, আজ খেলার হওয়ার সম্ভাবনা খুবই কম। 

এই টেস্টের একদিন চলে যায় বৃষ্টির পেটে। প্রথম দিন একটা বলও মাঠে গড়ায়নি, সেদিন হয়নি টসও। পরের দিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ২৭৪ করে স্বাগতিকরা, জবাবে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও সেঞ্চুরিয়ান লিটন কুমার দাস ও হাফ সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজের দৃঢ়তায় প্রথম ইনিংসে ২৬২ রান তোলে বাংলাদেশ।  

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের পাকিস্তান সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net