Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
প্রথম দিনে বাংলাদেশ-পাকিস্তানের সমানে সমান লড়াই

খেলা

টিবিএস রিপোর্ট
21 August, 2024, 08:40 pm
Last modified: 24 August, 2024, 02:27 pm

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

প্রথম দিনে বাংলাদেশ-পাকিস্তানের সমানে সমান লড়াই

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জেতার সুবিধা ভালোভাবেই কাজে লাগান বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। মাত্র ১৬ রানেই স্বাগতিকদের ৩টি উইকেট তুলে নেন তারা। 
টিবিএস রিপোর্ট
21 August, 2024, 08:40 pm
Last modified: 24 August, 2024, 02:27 pm

রাওয়ালপিন্ডিতে আগের রাতের বৃষ্টিতে ঠিক সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। ভেজা মাঠের কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হয় সাড়ে ৪ ঘণ্টা পর, বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়ায় খেলা। এরপর খেলা হয় ৪১ ওভার, যেখানে লড়াইটা হয়েছে সমানে সমান। প্রথম দিন শেষে দুই দলই প্রায় একই অবস্থানে। 

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জেতার সুবিধা ভালোভাবেই কাজে লাগান বাংলাদেশের দুই পেসার শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। মাত্র ১৬ রানের মধ্যেই স্বাগতিকদের ৩টি উইকেট তুলে নেন তারা। 

যদিও এই চাপ কাটিয়ে পরে স্বস্তি নিয়েই দিনের খেলা শেষ করে বাবর আজমের দল, ঘরের মাঠের দলটি  ৪ উইকেটে তুলেছে ১৫৮ রান। সৌদ শাকিল ৫৭ ও মোহাম্মদ রিজওয়ান ২৪ রানে অপরাজিত আছেন। পঞ্চম উইকেটে ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ। 

খেলা মাঠে গড়াতেই দাপট দেখাতে শুরু করেন বাংলাদেশের এই দুই পেসার। বিশেষ করে বাঁহাতি পেসার শরিফুল ছিলেন দুর্বার, তার তোপে কোনঠাসা হয়ে পড়ে পাকিস্তানের। সঙ্গে হাসান মাহমুদের দারুণ বোলিংও বিপদ বাড়ায় দলটির। 

৮.২ ওভারে ১৬ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। শরিফুল পান তার স্বপ্নের উইকেট। দারুণ এক ডেলিভারিতে তুলে নেন বাবর আজমের উইকেট। দুই বলেই পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যানকে পরাস্থ করেন তিনি, রানের খাতা খোলার আগেই ফেরেন বাবর।

শুরুতেই দিক হারানো দলের হাল ধরেন সাইম আইয়ুব ও সৌদ শাকিল, তাদের ব্যাটে দিশা পায় পাকিস্তান। চতুর্থ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন এ দুই ব্যাটসম্যান। ৯৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৫৬ রান করে হাসান মাহমুদের শিকারে পরিণত হন সাইম।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ / বাংলাদেশের পাকিস্তান সফর / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net