Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
‘এভাবেই শেষ করার স্বপ্ন দেখেছিলাম’

খেলা

টিবিএস রিপোর্ট
15 July, 2024, 11:05 am
Last modified: 16 July, 2024, 06:53 pm

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

‘এভাবেই শেষ করার স্বপ্ন দেখেছিলাম’

৩৭ বছর বয়সী দি মারিয়া ফাইনালে খেলেছেন ১১৭ মিনিট পর্যন্ত। মাঠের বাম দিক থেকে কলম্বিয়া রক্ষণভাগকে করেছেন ছিন্নভিন্ন। যেন পণ করেছিলেন, বিদায়ী ম্যাচে কোনোভাবেই শিরোপা না জিতে ছাড়বেন না। আর কোপার চ্যাম্পিয়ন হওয়ার পর তো নিজেই বললেন- এভাবে শেষ করার স্বপ্নই দেখেছিলেন তিনি। 
টিবিএস রিপোর্ট
15 July, 2024, 11:05 am
Last modified: 16 July, 2024, 06:53 pm

আর্জেন্টিনার হয়ে এটিই যে তার শেষ ম্যাচ, তা জানা ছিল আগেই। কী দারুণভাবেই না নিজের বিদায় রাঙালেন আনহেল দি মারিয়া। কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনা ভক্তদের প্রিয় 'দেবদূত'। 

৩৭ বছর বয়সী দি মারিয়া ফাইনালে খেলেছেন ১১৭ মিনিট পর্যন্ত। মাঠের বাম দিক থেকে কলম্বিয়া রক্ষণভাগকে করেছেন ছিন্নভিন্ন। যেন পণ করেছিলেন, বিদায়ী ম্যাচে কোনোভাবেই শিরোপা না জিতে ছাড়বেন না। আর কোপার চ্যাম্পিয়ন হওয়ার পর তো নিজেই বললেন- এভাবে শেষ করার স্বপ্নই দেখেছিলেন তিনি। 

ম্যাচ শেষে মিক্সড জোনে দি মারিয়া বলেছেন, 'এভাবেই সব লেখা ছিল। আমি এই স্বপ্নই দেখেছি। এভাবেই আমার ক্যারিয়ার শেষ করার স্বপ্ন দেখেছিলাম আমি।' ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনা জিতেছে সবগুলো শিরোপাই। 

আজ গোল না করতে পারলেও ৬৫ মিনিটে মেসি উঠে যাওয়ার পর দলের আক্রমণের ভার ছিল দি মারিয়ার ওপরই। সেই চিরচেনা আঁকাবাঁকা দৌড় আর এই বয়সেও গতিতে পরাস্ত করেছেন কলম্বিয়ার রক্ষণকে। ম্যাচ শেষে মেসিকে খুশি করতে পারার উচ্ছ্বাসও বেয়ে পড়েছে মারিয়ার কণ্ঠে। 

'মেসি যখন উঠে গেল, আমার ভালো লাগেনি। কিন্তু আমি এখন খুশি, কারণ ওর যা প্রাপ্য আমরা তা দিতে পেরেছি।' ২০০৫ সাল থেকে একসাথে বেড়ে ওঠা সতীর্থের জন্য দি মারিয়া সব নিংড়ে দিয়েছেন। তার প্রতিদানও মেসি দিয়েছেন শিরোপা তুলে ধরার সময়। 

দি মারিয়া সহ আরেক শেষের পথের যাত্রী নিকোলাস ওতামেন্দিকে সঙ্গে নিয়ে কোপা আমেরিকার শিরোপা তুলে ধরেন মেসি। যেন বার্তা দিলেন, এই শিরোপা গোটা আর্জেন্টিনা দলেরই। আর দি মারিয়ার এর থেকে ভালো বিদায় কী-ই বা হতে পারতো! তিনি নিজেও যে স্বপ্ন দেখেছিলেন এমন দিনেরই। 

Related Topics

টপ নিউজ

আনহেল দি মারিয়া / আর্জেন্টিনা ফুটবল দল / কোপা আমেরিকা ২০২৪ / চ্যাম্পিয়ন আর্জেন্টিনা / অবসর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • ৯৬ বছর বয়সে অভিনয় থেকে অবসর নিলেন কিংবদন্তি ক্লিন্ট ইস্টউড
  • নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে
  • ঢাকার সেই দিন: যখন পাড়াই ছিল আমাদের জগৎ
  • ২০২৬-এ শেষ বিশ্বকাপ, দুই-এক বছরের মধ্যে ফুটবল থেকে অবসরের ইঙ্গিত রোনালদোর
  • রূপপুর গ্রিন সিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়: উপ-সহকারী প্রকৌশলী আহসানুলকে বাধ্যতামূলক অবসর

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net