Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
এবার ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বিবর্ণ সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
10 July, 2024, 02:45 pm
Last modified: 10 July, 2024, 02:53 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

এবার ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বিবর্ণ সাকিব

সাকিবের নিষ্প্রভ থাকার দিনে হেরেছে তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সও। লড়াকু পুঁজি গড়ার পরও তাদেরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিটল অর্কাস।
টিবিএস রিপোর্ট
10 July, 2024, 02:45 pm
Last modified: 10 July, 2024, 02:53 pm

মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) অভিষেকে খুব একটা ভালো সময় যায়নি সাকিব আল হাসানের। তবু ব্যাটিং-বোলিংয়ে অবদান রেখেছিলেন। খরুচে বোলিং করলেও নেন একটি উইকেট, ব্যাট হাতে ১৩ বলে করেন ১৮ রান। পরের ম্যাচে অভিজ্ঞ এই অলরাউন্ডারের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩৫ রান। তবে তৃতীয় ম্যাচে এসে ব্যাটিং-বোলিং; দুটিতেই বিবর্ণ থেকে গেলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।

সাকিবের নিষ্প্রভ থাকার দিনে হেরেছে তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সও। লড়াকু পুঁজি গড়ার পরও তাদেরকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিটল অর্কাস। লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারালেও সেঞ্চুরিয়ান রায়ান রিকেলটন ও কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরিতে বড় জয় তুলে নেয় দলটি। 

আগের দুই ম্যাচের মতো এই ম্যাচে চার নম্বরে নামেন সাকিব। প্রথম চার বলের মধ্যে একটি চার মারলেও থিতু হতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। ৭ বলে ৭ রান করে যুক্তরাষ্ট্রের বাঁহাতি স্পিনার হারমিত সিংয়ের শিকারে পরিণত হন সাকিব। পরে বল হাতেও কিছু করতে পারেননি, ২ ওভারে ২৩ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। 

টস হেরে আগে ব্যাটিং করা নাইট রাউডার্স ৫ উইকেটে ১৬৮ রান তোলে। সর্বোচ্চ রান করেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জেসন রয়। ৫২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৬৯ রানের দারুণ ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ২২ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড মিলার। উন্মুক্ত চাঁদ ১৮ ও আন্দ্রে রাসেল ১৪ রান করেন। সিটলের জামান খান ও হারমিত সিং ২টি করে উইকেট নেন। 

লক্ষ্য তাড়ায় দলীয় ১৭ রানেই ওপেনার নোমান আনোয়ারকে হারায় সিটল। যদিও উইকেট হারানোর চাপ দলকে বুঝতেই দেননি রিকেলটন ও ডি কক। দ্বিতীয় উইকেটে ১০৩ বলে ১৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন দক্ষিণ আফ্রিকার এই দুই ব্যাটসম্যান। ৬৬ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১০৩ রানে অপরাজিত থাকেন রিকেলটন। টি-টোয়েন্টিতে এটাই তার প্রথম সেঞ্চুরি। ৪৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় হার না মানা ৫১ রান করেন ডি কক। 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স / মেজর লিগ ক্রিকেট (এমএলসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net