Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
মেজর লিগ ক্রিকেট অভিষেকে খরুচে সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
06 July, 2024, 04:50 pm
Last modified: 09 July, 2024, 01:29 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

মেজর লিগ ক্রিকেট অভিষেকে খরুচে সাকিব

দীর্ঘ ক্যারিয়ারে ব্যাটে-বলে অনেক কীর্তি গড়েছেন সাকিব। জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্সে বিভিন্ন দলে রেখেছেন অবদান। ব্যাটিং-বোলিং; কোনোটিতেই কিছু করতে পারেননি, এমন ম্যাচ কমই গেছে তার ক্যারিয়ারে। 
টিবিএস রিপোর্ট
06 July, 2024, 04:50 pm
Last modified: 09 July, 2024, 01:29 pm

ব্যাট হাতে ছন্দময় সাকিব আল হাসানের দেখা মিললো না। ব্যাটের কানায় লেগে দুটি চার পাওয়ার পর আরও একটি চার মারলেও তার ইনিংসটা বড় হলো না। পরে বল হাতেও অনুজ্জ্বল থেকে গেলেন, একটি উইকেট নিলেও অভিজ্ঞ এই অলরাউন্ডার করলেন খরুচে বোলিং। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) অভিষেকটা মনে রাখার মতো হলো না সাকিবের। 

বাংলাদেশ অলরাউন্ডারের বিবর্ণ থাকার দিনে তার দল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স অবশ্য জিতেছে। টেক্সাস সুপার কিংসকে ১২ রানে হারিয়েছে তারা। শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে উন্মুক্ত চাঁদের ৬৮ রানের পর ছোট ছোট কয়েকটি ইনিংসে ৭ উইকেটে ১৬২ রান তোলে রাইট রাইডার্স। জবাবে ম্যাচসেরা আলী খান, স্পেন্সার জনসনদের বোলিং তোপের মুখে ৮ উইকেটে ১৫০ রানে থামে টেক্সাস সুপার কিংস। 

নাইট রাইডার্সের ১৬২ রানের ইনিংসে সাকিবের অবদান ১৮ রান। স্কোরকার্ড দেখলে মনে হতে পারে শুরুটা ভালোই করেছিলেন তিনি। ১৩ বলে ৩টি চারে ১৮, স্ট্রাইক রেটও মন্দ নয়; ১৩৮.৪৬। কিন্তু সাকিবের নামের পাশে যে তিনটি চার, এর দুটিই আসে ব্যাটের কানায় লেগে। শেষ পর্যন্ত অ্যারন হার্ডির বলে ফাফ ডু প্লেসির হাতে ধরা পড়েন তিনি। 

দীর্ঘ ক্যারিয়ারে ব্যাটে-বলে অনেক কীর্তি গড়েছেন সাকিব। জাতীয় দলে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অলরাউন্ড পারফরম্যান্সে বিভিন্ন দলে রেখেছেন অবদান। ব্যাটিং অথবা বোলিং; বেশিরভাগ সময়ে যেকোনো একটিতে পারফর্ম করেছেনই তিনি। কোনোটিতেই কিছু করতে পারেননি, এমন ম্যাচ কমই গেছে তার ক্যারিয়ারে। 

বিশেষ করে বল হাতে সব সময়ই ধারাবাহিক সাকিব, এটাই তার মূল শক্তির জায়গা। কিন্তু ব্যাট হাতে দীর্ঘদিন নিজের ছায়া হয়ে থাকা এই অলরাউন্ডার বল হাতেও অচেনা। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সব ম্যাচে তাকে দিয়ে ৪ ওভার বোলিং করানো হয়নি, সাত ম্যাচে তার শিকার কেবল ৩ উইকেট। গ্রুপ পর্বের তিন ম্যাচেই থাকেন উইকেটশূন্য। নেপালের বিপক্ষে ২ উইকেট নেওয়া সাকিব পরে সুপার এইটে ভারতের বিপক্ষে পান একটি উইকেট।

মেজর লিগেও বল হাতে কঠিন সময়ই দেখতে হলো সাকিবকে। তাকে দিয়ে ৪ ওভার করাননি নাইট রাইডার্সের অধিনায়ক সুনীল নারাইন। ৩ ওভারে ৩২ রান খরচায় একটি উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। প্রথম ওভারে ১০ রান দেন সাকিব, যদিও কোনো বাউন্ডারি হজম করতে হয়নি তাকে। নিজের দ্বিতীয় ওভারে একটি ছক্কাসহ ৮ রান খরচায় নেন অ্যারন হার্ডির উইকেট। নিজের করা শেষ ওভারে একটি ছক্কা ও চারসহ সাকিব খরচা করেন ১৪ রান।

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / মেজর লিগ ক্রিকেট (এমএলসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net