Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
টি-টোয়েন্টি বিশ্বকাপে যে রেকর্ডের চূড়ায় কেবল সাকিব

খেলা

টিবিএস রিপোর্ট
22 June, 2024, 09:30 pm
Last modified: 23 June, 2024, 01:08 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে যে রেকর্ডের চূড়ায় কেবল সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকদিন ধরেই শীর্ষ উইকেটশিকারি সাকিব আল হাসান। এবার নিজেকে তিনি এমন রেকর্ডের চূড়ায় তুললেন, যেখানে আর কেউ নেই।
টিবিএস রিপোর্ট
22 June, 2024, 09:30 pm
Last modified: 23 June, 2024, 01:08 pm

৩টি উইকেটের অপেক্ষা ছিল, তাতেই ছুঁয়ে ফেলতে পারতেন দারুণ এক মাইলফলক। কিন্তু চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের তিন ম্যাচে কোনো উইকেটই পাননি সাকিব আল হাসান। নেপালের বিপক্ষে ২ উইকেট নিয়ে খুব কাঁছে পৌঁছান, আজ ভারতের বিপক্ষে পূর্ণ করে নিলেন অসাধারণ এক হাফ সেঞ্চুরি। 

রোহিত শর্মাকে ফিরিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নিলেন সাকিব। এই মাইলফলকে পৌঁছাতে তাকে খেলতে হয়েছে ৪২টি ম্যাচ (আজকের ম্যাচসহ)। যদিও ৪২ ম্যাচ খেললেও ৩৯ ইনিংসে বল করেছেন বাঁহাতি এই অভিজ্ঞ স্পিনার। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকদিন ধরেই শীর্ষ উইকেটশিকারি সাকিব। এবার নিজেকে তিনি এমন রেকর্ডের চূড়ায় তুললেন, যেখানে আর কেউ নেই। সাকিবের আশেপাশেও কেউ নেই, দুইয়ে থাকা শহীদ আফ্রিদির সঙ্গে তার ব্যবধান বেশ। 

পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার ৩৯টি উইকেটের মালিক। ৩৮ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে শ্রীলঙ্কার সাবেক পেসার লাষিত মালিঙ্গা। বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গার, চারে থাকা ডানহাতি এই লেগ স্পিনারের শিকার ৩৭ উইকেট।

প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা সাকিবকে কোনোবার বিশ্ব আসরকে মিস করতে হয়নি, প্রতিটি বিশ্বকাপে খেলেছেন তিনি। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। বিশ্বকাপে তার সেরা বোলিং পাপুয়া নিউ গিনির বিপক্ষে, ২০২১ এর আসরে ৪ ওভারে মাত্র ৯ রানে ৪ উইকেট নেন তিনি।   

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / বাংলাদেশ ক্রিকেট দল / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net