Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
আয়ারল্যান্ডকে উড়িয়ে শুরু ভারতের

খেলা

টিবিএস রিপোর্ট
05 June, 2024, 11:35 pm
Last modified: 06 June, 2024, 03:05 pm

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

আয়ারল্যান্ডকে উড়িয়ে শুরু ভারতের

ভারতের দুর্বার বোলিংয়ের সামনে ধুঁকতে থাকা আইরিশরা যে রান তোলে, তা দিয়ে লড়াই করার উপায় ছিল না। ছোট লক্ষ্য সহজেই পাড়ি দিয়ে দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো রোহিত শর্মার দল। 
টিবিএস রিপোর্ট
05 June, 2024, 11:35 pm
Last modified: 06 June, 2024, 03:05 pm

জাসপ্রিত বুমরাহর সামনে দাঁড়াতেই পারলেন না আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। রান তুলতে সংগ্রাম করতো হলো, হারাতে হলো উইকেটও। সঙ্গে দাপট দেখালেন হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজরাও। ভারতের দুর্বার বোলিংয়ের সামনে ধুঁকতে থাকা আইরিশরা যে রান তুললো, তা দিয়ে লড়াই করার উপায় ছিল না। ছোট লক্ষ্য সহজেই পাড়ি দিয়ে দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো ভারত। 

বুধবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে 'এ' গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ১৬ ওভারে ৯৬ রানেই অলআউট হয় আইরিশরা। তাদের কেবল চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২৬ রানের। জবাবে অধিনায়ক রোহিত শর্মার হাফ সেঞ্চুরি ও ঋষভ পন্তের হার না মানা ইনিংসে ১২.২ ওভারেই জিতে যায় ভারত। 

ছোট লক্ষ্য তাড়ায় ভারত দাপুটে শুরু করলেও তা বেশি সময় টেকেনি। তৃতীয় ওভারে বিদায় নেন বিরাট কোহলি, ৫ বলে ১ রান করেন তিনি। দলীয় ২২ রানে প্রথম উইকেট হারানো ভারত দ্বিতীয় উইকেট জুটিতেই জয়ের কাছে পৌঁছে যায়। ৪৪ বলে ৫৪ রানের জুটি গড়েন রোহিত ও পন্ত। এই জুটিতেই জয়ের বন্দরে পৌঁছাবে পারতো ভারত, কিন্তু হাতের অস্বস্তিতে মাঠ ছাড়েন রোহিত। 

স্বেচ্ছায় মাঠ ছাড়ার আগে ৩৭ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন ভারতের অধিনায়ক। টি-টোয়েন্টিতে এটা তার ৩০তম হাফ সেঞ্চুরি, বিশ্বকাপে দশম। জয়ের খুব কাছে থাকতে আউট হন ৪ বলে ২ রান করা সূর্যকুমার যাদব। ছক্কা মেরে খেলা শেষ করেন পন্ত। বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ২৬ বলে ৩টি চার ও ২টি চক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইট একটি করে উইকেট নেন।

এর আগে ব্যাটিং করা আয়ারল্যান্ডের পুরো ইনিংসে ভাঙনের সুর বেজে গেছে। গ্যারেথ ডেলানি ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় সর্বোচ্চ ২৬ রান করেন। এ ছাড়া লরকান টাকার ১০, কার্টিস ক্যাম্ফার ১২ ও জস লিটল ১৪ রান করেন। ম্যাচসেরা বুমরাহ ৩ ওভারে একটি মেডেনসহ মাত্র ৬ রানে ২টি উইকেট নেন। সিরাজও কৃপণ বোলিং করেন ৩ ওভারে ১৩ রান খরচায় একটি উইকেট নেন তিনি। ৪ ওভারে একটি মেডেনসহ ২৭ রানে ৩ উইকেট নেন হার্দিক। ২ উইকেট নিতে ৪ ওভারে আর্শদীপের খরচা ৩৫ রান। এক ওভারে ৩ রান দিয়ে একটি উইকেট নেন অক্ষর প্যাটেল। 

Related Topics

টপ নিউজ

ভারত ক্রিকেট দল / আয়ারল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • নিউজিল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
  • ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের সেঞ্চুরি, বাংলাদেশের ২২৮

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net