Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
শ্রীলঙ্কার প্রথম ডাবলে নিসাঙ্কার ইতিহাস

খেলা

টিবিএস রিপোর্ট
09 February, 2024, 09:55 pm
Last modified: 09 February, 2024, 09:59 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

শ্রীলঙ্কার প্রথম ডাবলে নিসাঙ্কার ইতিহাস

দীর্ঘ সময়েও শ্রীলঙ্কার কেউ পারেননি জয়সুরিয়াকে টপকে যেতে। অবশেষে পারলেন পাথুম নিসাঙ্কা। কেবল জয়সুরিয়াকে ছাড়ালেন-ই না, শ্রীলঙ্কার প্রথম ব্যাটসমান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন ডানহাতি এই ওপেনার। 
টিবিএস রিপোর্ট
09 February, 2024, 09:55 pm
Last modified: 09 February, 2024, 09:59 pm

প্রায় ২৪ বছর আগের কথা, ২০০০ সালে শারজাহতে ভারতের বিপক্ষে ১৮৯ রানের দুর্বার এক ইনিংস খেলেন সনাৎ জয়সুরিয়া। সেই ইনিংসটিই লঙ্কানদের ওয়ানডে ইতিহাসে এতোদিন সেরা ছিল। দীর্ঘ সময়ে কেউ পারেননি জয়সুরিয়াকে টপকে যেতে। 

অবশেষে পারলেন পাথুম নিসাঙ্কা। কেবল জয়সুরিয়াকে ছাড়ালেন-ই না, শ্রীলঙ্কার প্রথম ব্যাটসমান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ২৫ বছর বয়সী ডানহাতি এই ওপেনার। 

শুক্রবার পাল্লেকেলেতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রান পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। রান পাহাড়ে চড়তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিসাঙ্কা। ব্যাটকে তরবারিতে পরিণত করা লঙ্কান ওপেনার দেড়শো'র বেশি স্ট্রাইক রেটে চার-ছক্কার ফুলঝুরি সাজালেন। 

১৩৯ বলে ২০টি চার ও ৮টি ছক্কায় খেললেন ২১০ রানের হার না মানা ইনিংস। তার সঙ্গে আভিশকা ফার্নান্দো ও সাদিরা সামারাবিক্রমার লড়াইয়ে ৩ উইকেটে শ্রীলঙ্কা তোলে ৩৮১ রানের বিশাল সংগ্রহ। 

দেশের পক্ষে সবাইকে ছাড়িয়ে যাওয়ার দিনে নিসাঙ্কা পেছনে ফেলেছেন বিশ্ব ক্রিকেটের আরও অনেক ব্যাটসম্যানকেই। ওয়ানডে ইতিহাসে যৌথভাবে পঞ্চম সেরা ইনিংসের মালিক এখন তিনি। তার সমান ২১০ রানের ইনিংস খেলেন পাকিস্তানের ফকর জামানও। 

নিসাঙ্কার ইনিংসটি ওয়ানডে ইতিহাসের ১২তম ডাবল সেঞ্চুরি, তবে দশম ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় নাম উঠেছে তার। ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসের মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। 

ডাবল সেঞ্চুরির এলিট তালিকায় ভারতের ব্যাটসম্যান সবচেয়ে বেশি। দেশটির পাঁচজন ব্যাটসম্যান দেখা পেয়েছেন তিন অঙ্কের এই জাদুকরী ফিগারের। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১০ সালে ডাবল সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকার। 

এরপর বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, ইশান কিশান ও শুভমান গিল ওয়োনডেতে ডাবল সেঞ্চুরি করেছেন। ডাবল সেঞ্চুরি করা অন্যান্য ব্যাটসম্যানরা হলেন মার্টিন গাপটিল, ক্রিস গেইল ও গ্লেন ম্যাক্সওয়েল।  

অবধারিতভাবেই ২১০ রানের ইনিংসটি নিসাঙ্কার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। অবশ্য কেবল এই ফরম্যাটেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই এটা তার সর্বোচ্চ রানের ইনিংস। ২০২১ সালে লঙ্কান দলে অভিষেক হওয়া নিসাঙ্কা দেশটির হয়ে ৯টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন। 

Related Topics

টপ নিউজ

পাথুম নিসাঙ্কা / শ্রীলঙ্কা ক্রিকেট দল / ডাবল সেঞ্চুরি / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net