Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
মাশরাফি এখনই কেন বিসিবি সভাপতি হতে পারবেন না, জানালেন পাপন

খেলা

টিবিএস রিপোর্ট
13 January, 2024, 03:55 pm
Last modified: 13 January, 2024, 04:02 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • বিসিবি থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের রিট তালিকা থেকে বাদ

মাশরাফি এখনই কেন বিসিবি সভাপতি হতে পারবেন না, জানালেন পাপন

বিসিবি সভাপতি পদে আসছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নাম। কিন্তু পাপন জানিয়েছেন, এখনই বিসিবি সভাপতি হওয়া সম্ভব নয় মাশরাফির। কেন সম্ভব নয়, সেটা পরিষ্কার করেছেন পাপন।  
টিবিএস রিপোর্ট
13 January, 2024, 03:55 pm
Last modified: 13 January, 2024, 04:02 pm

কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। এতোদিন বিসিবি সভাপতির পদ সামলানো পাপনের দায়িত্ব এবার বেড়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আগে প্রতিমন্ত্রী, উপমন্ত্রী রাখলেও পূর্ণমন্ত্রী করা হয়েছে পাপনকে। এই দায়িত্ব পাওয়ার পর তিনি জানিয়েছেন, যতো দ্রুত সম্ভব বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে চান। 

নতুন বিসিবি সভাপতি কে হতে পারেন, পাপন মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই এই আলোচনা। বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়তে চান, তার এমন মন্তব্যের পর আলোচনার গতি বেড়েছে। পদটিতে আসছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নাম। কিন্তু পাপন জানিয়েছেন, এখনই বিসিবি সভাপতি হওয়া সম্ভব নয় মাশরাফির। কেন সম্ভব নয়, সেটাও পরিষ্কার করেছেন পাপন।  

তিনি বলেন, 'প্রথমে তাকে কাউন্সিলরশিপ নিতে হবে। এরপর নির্বাচিত হয়ে আসতে হবে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারাই ঠিক করবেন কে সভাপতি হবে। প্রক্রিয়াটা খুবই সহজ। এখন ধরেন, ধরে নিলাম আমার বোর্ডের সবাই আছে, খালি নতুন দুই-একজন জন এলো। এখানে সিনিয়রদের মধ্যে আছেন, সিরাজ ভাই, ববি ভাই, জালাল ইউনুস, মাহবুব-উল-আনাম। আবার ক্রিকেটারদের মধ্যেও সিনিয়র যারা আছে, আকরাম খান, দুর্জয়, সুজন; অনেকেই আছে। তারা কাকে বেছে নেবে, এটা বলা কষ্ট। বাইরে থেকে চাপানোর কোনো সুযোগই নেই।'

'আমি যদি বোর্ডে না থাকি, তাহলে তো সাজেস্ট করার ব্যাপারই নেই। আর এটা এভাবে হয় না যে, আমি কাউকে সাজেস্ট করব। আমি যদি সাজেস্ট করি, এটা তো ইনফ্লুয়েন্স হয়ে গেল। এমন একজনকেই হতে হবে, যাকে সবাই মেনে নিচ্ছে। যদি বোর্ডের সবাই মেনে না নেয়, তাহলে বোর্ড চালাবে কীভাবে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তখন যারা পরিচালক হবেন, তাদের সঙ্গে বসেই ঠিক করতে হবে।' যোগ করেন তিনি।

বিসিবির পরবর্তী নির্বাচন ২০২৫ সালের অক্টোবরে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী এই মেয়াদ পর্যন্ত পাপনেরই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা। মন্ত্রী হলেও বিসিবি সভাপতির পদে থাকতে আইনগত বাধা নেই। এরপরও দায়িত্ব ছাড়তে চান তিনি, এবং সেটা যথাযথ নিয়ম মেনেই।

বোর্ড প্রধানের দায়িত্ব ছাড়লেও ক্রিকেট থেকে দূরে থাকবেন না জানিয়ে পাপন বলেন, 'আইনে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে বড় কথা। কথা হচ্ছে এক সঙ্গে যদি দুটোতে থাকি তাহলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে. ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা, এটা অস্বাভাবিক কিছু না। যদিও আমি বলে রাখি, আমি যদি এই ক্রিকেট বোর্ড, মন্ত্রণালয়ে নাও থাকি, তবু ক্রিকেট সব সময় আমার সঙ্গে থাকবে। এটা মন থেকে তো আর সরানো যাবে না।'

বিসিবি সভাপতির পদ ছাড়ার কারণ হিসেবে পাপন বলেন, 'ভালো হয় যদি আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে ভালো হবে, কারণ তাহলে আর মানুষের মধ্যে ওই সন্দেহটা হবে না, যে হয়তো ক্রিকেটকে বেশি গুরুত্ব দিচ্ছি। কারণ আমি গুরুত্ব সবগুলোকে দিতে চাই। তবে প্রায়োরিটিভিত্তিক। এ ছাড়া আমি এই টার্মে হতে চাইনি। ইচ্ছে ছিল না, কিন্তু হয়েছি। আগে থেকেই বলেছি, এটাই আমার শেষ টার্ম। এখন যেহেতু একটা নতুন দায়িত্ব এসেছে, আমার মনে হয় এখন সরে যেতে পারলে ভালো।'

Related Topics

টপ নিউজ

নাজমুল হাসান পাপন / মাশরাফি বিন মুর্তজা / বিসিবি সভাপতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের
  • দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দিতে ডিসেন্ট্রালাইজড কাঠামো গড়ার পরিকল্পনা বিসিবি সভাপতির
  • বিসিবি থেকে ফারুকের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল
  • বিসিবি থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের রিট তালিকা থেকে বাদ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net