Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বিশ্বকাপ ফাইনাল: ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
19 November, 2023, 02:10 pm
Last modified: 19 November, 2023, 02:15 pm

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

বিশ্বকাপ ফাইনাল: ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ভারত। দাপট অজিদেরই বেশি, ৮টি ম্যাচে জিতেছে তারা, ভারতের জয় ৫টি। ফাইনালে একবারের সাক্ষাতে শেষ হাসি হেসেছিল অজিরা।
টিবিএস রিপোর্ট
19 November, 2023, 02:10 pm
Last modified: 19 November, 2023, 02:15 pm

অপেক্ষার প্রহর শেষ, শিরোপার লড়াই শুরু হতে আরও মাত্র কয়েক কিছুক্ষণ বাকি। দীর্ঘ পথ পেরিয়ে নিজেদের সেরা প্রমাণ করা দুই দল ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের ফাইনালে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে। কোনো দলই একাদশে পরিবর্তন আনেনি। 

এবারের বিশ্বকাপে ভারতের পথচলা ছিল দুর্বার। তারাই একমাত্র দল, যারা এখনও কোনো ম্যাচ হারেনি। টানা ৯ জয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করা স্বাগতিক দেশটি ফাইনালে ওঠার লড়াইয়ে রানের পাহাড় গড়ে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে। অস্ট্রেলিয়ার শুরুটা অবশ্য ভালো ছিল না। প্রথম দুই ম্যাচেই হারে তারা। তৃতীয় ম্যাচ দিয়ে জয়ে ফেরা দলটি এরপর আর হারেনি। লিগ পর্বে ৯ ম্যাচের ৭টিতে জেতা অস্ট্রেলিয়া রোমাঞ্চকর সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকেট কাটে। 

বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-ভারত। দাপট অজিদেরই বেশি, ৮টি ম্যাচে জিতেছে তারা, ভারতের জয় ৫টি। ফাইনালে একবারের সাক্ষাতে শেষ হাসি হেসেছিল অজিরা। বিশ্বকাপের মতো ওয়ানডেতের রেকর্ডেও এগিয়ে অস্ট্রেলিয়া। ১৫০ ম্যাচে তাদের জয় ৮৩টি, ভারত জিতেছে ৫৭টি ম্যাচ। ১০টি ম্যাচের ফল আসেনি। 

১৯৮৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়া পরে আরও চারবার নিজেদের শ্রেষ্ঠ প্রমাণ করেছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার নিয়ে অষ্টমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে। আগের সাত ফাইনালে কেবল দুটিতে হেরেছে তারা। ২০১৫ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ফাইনালে ওঠা অজিরা আরও একবার বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নিতে প্রস্তুত।  

২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে ভারত। এবার নিয়ে চতুর্থবারের ফাইনাল খেলতে যাচ্ছে এশিয়ার এই ক্রিকেট পরাশক্তি। আগের তিন ফাইনালের দুটিতে জেতা ভারত একটিতে যে হার মানে, সেটা এই অস্ট্রেলিার বিপক্ষেই। ২০০৩ বিশ্বকাপে বড় ব্যবধানে হেরে যায় তারা। তাই ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধার করার মিশনের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরনো হিসাবটাও চুকিয়ে নিতে চায় ভারত। 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।

Related Topics

টপ নিউজ

ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ / বিশ্বকাপ / ফাইনাল / টস রিপোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আর্জেন্টিনার প্রথম ম্যাচের ইতিহাস: কখনো স্বপ্নপূরণ, কখনো অঘটন
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 
  • ভিসার চড়া খরচে মাঠে থাকতে পারেননি মা, স্পেনকে রুখে দিয়েও কাঁদলেন কেপ ভার্দের গোলরক্ষক
  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net