Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
সামাজিক যোগাযোগমাধ্যমের কিছুই দেখেন না লিটন

খেলা

টিবিএস রিপোর্ট
20 September, 2023, 03:55 pm
Last modified: 20 September, 2023, 05:04 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

সামাজিক যোগাযোগমাধ্যমের কিছুই দেখেন না লিটন

কেবল তানজিম সাকিবের এই ঘটনাটিই নয়, অতীতে মাঠের বাইরের অনেক ব্যাপার নিয়েই উত্তপ্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেট। এসব বিষয় কি ক্রিকেটারদের মানসিকভাবে প্রভাবিত করে?
টিবিএস রিপোর্ট
20 September, 2023, 03:55 pm
Last modified: 20 September, 2023, 05:04 pm
সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস। ছবি: বিসিবি

এশিয়া কাপ ভালো যায়নি বাংলাদেশের। বেশিরভাগ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দী থাকা বাংলাদেশ দুটি ম্যাচ জিতেছে। এর মধ্যে একটি নিয়ম রক্ষার ম্যাচ, যে ম্যাচে ভারতের একাদশে ছিলেন না দলটির নিয়মিত বেশ কয়েকজন ক্রিকেটার। এমন একটি টুর্নামেন্টের পর বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে কাটাছেঁড়া হওয়ার কথা, সমালোচনা থাকলেও সেটা পারফরম্যান্স কেন্দ্রীক হওয়ার কথা। 

কিন্তু গত কদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে অন্য আলোচনা, আর বিষয়টি পুরোপুরি মাঠের বাইরের। ভারতের বিপক্ষে অভিষেক হওয়া তানজিম হাসান সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট নিয়ে চরম সমালোচনা চলছে। নারী বিদ্বেষমূলক কথা বলায় প্রবল সমালোচনার মুখে নিজের ভুল স্বীকার করে বিসিবির কাছে ক্ষমা চেয়েছেন তরুণ এই ক্রিকেটার। এই ঘটনায় তাকে সতর্ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

কেবল তানজিম সাকিবের এই ঘটনাটিই নয়, অতীতে মাঠের বাইরের অনেক ব্যাপার নিয়েই উত্তপ্ত হয়েছে বাংলাদেশের ক্রিকেট। এসব বিষয় কি ক্রিকেটারদের মানসিকভাবে প্রভাবিত করে? নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে প্রথম ওয়ানডের আগের দিন লিটন কুমার দাস জানালেন, সামাজিক যোগাযোগমাধ্যমসহ মাঠের বাইরের কিছুতে নজর দেন না তিনি। এই সিরিজে অধিনায়কত্ব পাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'দেখি না ভাই ওগুলো।'  

আন্তর্জাতিক ক্রিকেট, সঙ্গে ঘরোয়া ক্রিকেটের চাপ; এসব সামলে মাঠের বাইরের কোনো কিছুতে চোখ রাখার মতো সময় থাকে না বলে জানান লিটন। তার মতে মাঠের বাইরের বিষয়গুলো ক্রিকেটারদের প্রভাবিতও করে না, 'এখন এতো পরিমাণে খেলা, সোশ্যাল মিডিয়া দেখার মতো সময় আমাদের হাতে নেই, কোনো খেলোয়াড়েরই নেই। যে যার ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত থাকে, পরিবারকে সময় দেয়। আমার মনে হয় না কোনো খেলোয়াড়কে এসব প্রভাবিত করে।'

দ্বিতীয় সারির দল নিয়ে সফরে এসেছে নিউজিল্যান্ড। বাংলাদেশও গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে। এই সিরিজের দলে নেই সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা। বিশ্বকাপ দল বাছাইয়ের কথা মাথায় রেখে বেশ কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে এই সিরিজ। 

মূলত এই সিরিজটা বাংলাদেশের কাছে পরীক্ষা-নিরীক্ষা চালানোর। এর বাইরেও অবশ্য প্রত্যাশার কথা জানালেন লিটন। তার ভাষায়, 'অর্জনের অনেক কিছু আছে। আমরা যখন মাঠে নামব, তখন প্রথম জিনিস হলো জেতার জন্য মাঠে নামব। এটা হচ্ছে বড় একটা অর্জন। আপনি দেশের হয়ে ম্যাচ জিতবেন, এটাই সবচেয়ে বড় জিনিস। আর অবশ্যই যেসব খেলোয়াড় আছে এখানে, বিশ্বকাপের প্রস্তুতি চলছে।'

Related Topics

টপ নিউজ

লিটন কুমার দাস / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net