Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
পদ্মা পাড়ে বিশ্বকাপ ট্রফি

খেলা

টিবিএস রিপোর্ট
07 August, 2023, 08:10 pm
Last modified: 07 August, 2023, 08:20 pm

Related News

  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী

পদ্মা পাড়ে বিশ্বকাপ ট্রফি

৮ আগস্ট ট্রফিটি নিয়ে নেওয়া হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে।
টিবিএস রিপোর্ট
07 August, 2023, 08:10 pm
Last modified: 07 August, 2023, 08:20 pm
পদ্মা পাড়ে সোনালী শিরোপা। ছবি: টিবিএস

বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আইসিসি বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে। আনুষ্ঠানিক ফটোসেশনের জন্য ট্রফিটি আজ পদ্মা সেতুতে নেওয়া হয়। তিন দিনের সফরে আসা বিশ্বকাপ ট্রফিটি ৯ আগস্ট পর্যন্ত ঢাকায় থাকবে। 

আজ বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্বকাপ ট্রফি পদ্মা সেতুতে নিয়ে যাওয়া হয়। পদ্মা সেতুর মাওয়া পয়েন্টের ১ নম্বর পিলারের পাশে রাখা হয় ক্রিকেট খেলুড়ে সব দেশের স্বপ্নের ট্রফিটি। প্রথমে আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশন হয়। এরপর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোকে ছবি তোলার সুযোগ দেওয়া হয়।

বিশেষ কোনো স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন করা হবে বলে আগেই জানিয়েছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। কারণ আইসিসি চাওয়া অনুযায়ী কোনো দেশে ট্রফি গেলে সেই দেশের বিশেষ স্থাপনার সামনে ট্রফির ফটোসেশন করা হয়। এর আগে সংসদ ভবনের সামনে বিশ্বকাপ ট্রফির ফটোসেশন হয়। 

সফরের দ্বিতীয় দিনে ট্রফিটি নিয়ে নেওয়া হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় ট্রফিটি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থাকবে। সোনালী শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ পাবেন জাতীয় পুরুষ ও  নারী দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, বিসিবি কর্মকর্তা, সংগঠক এবং সাংবাদিকরা। 

জনসাধারণও বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন। ৯ আগস্ট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ মানুষের জন্য পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করা হবে। বিশ্বকাপ শুরুর একশ দিনের ক্ষণগণনার অংশ হিসেবে গত ২৭ জুন ভারত থেকে বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমন শুরু হয়।

আফ্রিকা, আমেরিকা, এশিয়া, পূর্ব এশিয়া প্যাসিফিক এবং ইউরোপসহ পাঁচটি অঞ্চলে ১৮টি আইসিসি সদস্য দেশে ভ্রমণ করছে ট্রফিটি। বিশ্ব ভ্রমণ শেষে বিশ্বকাপ শুরুর আগের শেষ ৩০ দিন আয়োজক দেশ ভারতে থাকবে ট্রফিটি। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। 

Related Topics

টপ নিউজ

বিশ্বকাপ ট্রফি / বিশ্বকাপ ট্রফির বিশ্ব ভ্রমণ / পদ্মা সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • পদ্মা ও যমুনা সেতু থেকে ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
  • ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা টোল আদায়
  • দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী
  • রূপপুর থেকে পদ্মা সেতু: মেগা প্রকল্পে ‘ব্যাপক দুর্নীতি’র চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী
  • মেগা প্রকল্পের নামে লুট হয়েছে, পদ্মা সেতুর ব্যয় আরও কমানো যেত: সেতুমন্ত্রী

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net