Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
অধিনায়ক হিসেবে সাকিবকে চান সুজন

খেলা

টিবিএস রিপোর্ট
05 August, 2023, 10:10 pm
Last modified: 05 August, 2023, 10:13 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

অধিনায়ক হিসেবে সাকিবকে চান সুজন

অনেক দিন বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে থাকা খালেদ মাহমুদ সুজনের মতে, সাকিব আল হাসানই এগিয়ে আছেন নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে। 
টিবিএস রিপোর্ট
05 August, 2023, 10:10 pm
Last modified: 05 August, 2023, 10:13 pm
সুজনের চোখে এগিয়ে সাকিবই। ছবি: ফাইল ছবি

তামিম ইকবাল বাংলাদেশ ওয়ানডে দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে ছাড়ার পর থেকে স্বাভাবিকভাবেই নতুন অধিনায়ক কে হবেন, সেই প্রশ্ন ওঠে। তবে এখনই এ বিষয়ে ভাবছে না বিসিবি, জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। 

এদিকে অনেক দিন বাংলাদেশের টিম ডিরেক্টর হিসেবে থাকা খালেদ মাহমুদ সুজনের মতে, সাকিব আল হাসানই এগিয়ে আছেন নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে। 

এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় দুটি টুর্নামেন্টে সাকিবকে অধিনায়ক করা হলে সেটি সেরা সিদ্ধান্ত হবে বলে মত সুজনের। তবে নিয়ম মেনে বর্তমান সহ-অধিনায়ক লিটন দাসকে অধিনায়ক করা হলেও আপত্তি নেই তার। 

অধিনায়ক হিসেবে লিটনের দুই সিরিজের পারফরম্যান্সে খুশি সুজন। শনিবার সংবাদমাধ্যমকে তিনি জানান, দীর্ঘমেয়াদি ভাবনা থেকে সাকিবকেই অধিনায়ক হিসেবে দেখতে চাওয়ার কথা, 'আমি কীভাবে বলি যে, লিটন দাস নয়। লিটন দাস সিরিজ জিতিয়েছে, ভারতের বিপক্ষে। তবে যাই হোক, সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের মাথা, অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। তবু লিটনকেও ছোট করতে চাই না। লিটন অতীতে খুবই ভালো কাজ করেছে।' 

সুজন আরো যোগ করেন, 'তবে আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে দেওয়াটাই ঠিক। আমার ব্যক্তিগত মত এটি। আর লিটন, শান্ত, মিরাজ এরাও তৈরি হবে। সামনে এদেরকেই করতে হবে। এদের হাতেই আর্মব্যান্ড যাবে। তামিম, মুশফিকরা অবসর নিলে এরাই সিনিয়র হবে।'

অধিনায়ক যেই হন না কেন, একজনের প্রতি আরেকজনের পূর্ণ সমর্থন থাকবে বলেই বিশ্বাস করেন সুজন, 'অবশ্য লিটনকেদিলেও যে, এটা সাকিবের জন্য ইস্যু হবে, তা নয়। আমি সাকিবকে ব্যক্তিগতভাবে চিনি। আমার মনে হয় না, সাকিব এসব নিয়ে কিছু মনে করবে। সে উল্টো লিটনকে আরও বেশি সাহায্য করবে। এখন বোর্ড যদি মনে করে লিটন , এটাও কোনো সমস্যা নয়।'

 

    

 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / খালেদ মাহমুদ সুজন / লিটন দাস / ওয়ানডে অধিনায়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
    দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

6
রাশিয়ার মস্কোয় একজন মোবাইল ব্যবহারকারী। দেশটিতে গত বছরের মার্চের তুলনায় এ বছরের মার্চে ভিপিএন ডাউনলোড বেড়েছে ১৪ গুণ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net