Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
টানা তিন ড্রয়ে শিরোপা স্বপ্ন শঙ্কায় আর্সেনালের?

খেলা

টিবিএস রিপোর্ট
22 April, 2023, 01:50 pm
Last modified: 22 April, 2023, 01:59 pm

Related News

  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • দুর্নীতির দায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চীনের সাবেক তারকা ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
  • প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের মৃতদেহ মিললো সুইমিং পুলে

টানা তিন ড্রয়ে শিরোপা স্বপ্ন শঙ্কায় আর্সেনালের?

আর্সেনালের পেছনে ধাওয়া করছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। পরপর তিন ম্যাচ ড্র করে কিছুটা চাপেই পড়েছে আরতেতার দল। নিজেদের পরের ম্যাচেই মুখোমুখি হবে এই দুই দল, সিটির মাঠ ইতিহাদে। 
টিবিএস রিপোর্ট
22 April, 2023, 01:50 pm
Last modified: 22 April, 2023, 01:59 pm
ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয়ের বিকল্প নেই আর্সেনালের। ছবি: সংগৃহীত

শিরোপাটা কী তবে হাতছাড়াই হয়ে যাচ্ছে আর্সেনালের? ১৯ বছর পর লিগ শিরোপা জেতার খুব কাছে লন্ডনের ক্লাবটি। মৌসুমের শুরু থেকেই টেবিলের শীর্ষে আছে মিকেল আরতেতার দল। 

আর্সেনালের পেছনে ধাওয়া করছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। পরপর তিন ম্যাচ ড্র করে কিছুটা চাপেই পড়েছে আরতেতার দল। নিজেদের পরের ম্যাচেই মুখোমুখি হবে এই দুই দল, সিটির মাঠ ইতিহাদে।

তিন ম্যাচ আগেও সিটির থেকে ৮ পয়েন্টে এগিয়ে ছিলো আর্সেনাল। কিন্তু পরপর তিন ম্যাচ ড্র করে ৬ পয়েন্ট খুইয়েছে গানাররা। সিটির সঙ্গে ব্যবধান নেমে এসেছে ৫ পয়েন্টে। অথচ আর্সেনাল ম্যাচ খেলেছে দুটি বেশি! পরের ম্যাচে সিটি আর্সেনালের সঙ্গে জিতলে শিরোপার লড়াইয়ে চালকের আসনে বসবে তারাই। 

অর্থাৎ, ১৯ বছর পর লিগ জিততে হলে সিটির মাঠে জয়ের বিকল্প নেই আর্সেনালের। ড্র হলেও সিটিরই সুবিধা। নিজের গুরু পেপ গার্দিওলাকে বুদ্ধির খেলায় পরাস্ত করার জন্য এখন থেকেই ছক কষতে হচ্ছে আরতেতাকে। 

উল্লেখ্য, নিজেদের সর্বশেষ তিন ম্যাচে ২-২, ২-২, ৩-৩ গোলের সমতায় শেষ করেছে আর্সেনাল। এর মধ্যে প্রথম দুই ম্যাচে ২-০ গোলে এগিয়ে গিয়েও পরে দুই গোল হজম করেছে তারা। আর সর্বশেষ ম্যাচে টেবিলের শেষ দল সাউদাম্পটনের বিপক্ষে ঘরের মাঠে প্রথমে ২-০, পরে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকে দুই গোল করে সমতা ফেরায় গানাররা। 

সিটির মাঠে আর্সেনালের এমন ফর্ম অব্যাহত থাকলে লিগ শিরোপা জয়ের স্বপ্ন জলাঞ্জলি দেওয়া লাগতে পারে ইতিহাদেই।  

Related Topics

টপ নিউজ

আর্সেনাল / ইংলিশ প্রিমিয়ার লিগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • আর্সেনাল কীভাবে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় ও সমর্থকদের ‘ঘর’ হয়ে উঠল?
  • দেশে এসে হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’
  • বাংলাদেশে পৌঁছেছেন ফুটবলার হামজা চৌধুরী
  • দুর্নীতির দায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা চীনের সাবেক তারকা ফুটবলারের ২০ বছরের কারাদণ্ড
  • প্রিমিয়ার লিগ খেলা ফুটবলারের মৃতদেহ মিললো সুইমিং পুলে

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net