Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস

খেলা

টিবিএস রিপোর্ট
06 April, 2023, 03:00 pm
Last modified: 06 April, 2023, 03:19 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ‘নিজের মতো থাকতে দিলে লিটন তার সেরাটা দেখাবে’ 
  • হাথুরুসিংহের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রধান কোচ নিক পোথাস
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ

জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস

২০১৮ সালে বাংলাদেশে এসেছিলেন পোথাস, সেবার আসেন ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে। এবার লম্বা সময়ের জন্য বাংলাদেশে আসছেন প্রোটিয়া সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, তবে নতুন পরিচয়ে। 
টিবিএস রিপোর্ট
06 April, 2023, 03:00 pm
Last modified: 06 April, 2023, 03:19 pm

অনেকদিন ধরেই সহকারী কোচ নিয়োগের ব্যাপারটি আলোচনায়। অবশেষে তা আলোর মুখ দেখলো। দক্ষিণ আফ্রিকার নিক পোথাসকে সহকারী কোচ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 

২০১৮ সালে বাংলাদেশে এসেছিলেন পোথাস, তবে সেবার আসেন ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে। এবার লম্বা সময়ের জন্য বাংলাদেশে আসছেন প্রোটিয়া সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান, তবে নতুন পরিচয়ে। 

বাংলাদেশ দলে সেভাবে সহকারী কোচ না থাকলেও চান্দিকা হাথুরুসিংহে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর একজন কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানায় বিসিবি। অনেক দিন ধরেই বিষয়টি প্রক্রিয়াধীন, পছন্দের তালিকায় ছিলেন দেশি কোচও। তবে দুই মাস পর দক্ষিণ আফ্রিকান পোথাসকে বেছে নিলো বিসিবি। 

আগামী মাসেই বাংলাদেশ দলে যোগ দিচ্ছেন পোথাস। ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু করবেন ৪৯ বছর বয়সী এই কোচ। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে আশারি কথা জানালেন পোথাস। বিসিবির পাঠানো বিবৃতিতে তিনি বলেছেন, 'বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া আমার জন্য সম্মানের। বাংলাদেশের ক্রিকেটের প্রতিভার বৈচিত্র ও গভীরতা অসাধারণ। আমি বিশ্বাস করি আমাদের সামনে রোমাঞ্চকর কয়েকটি বছর অপেক্ষা করছে।'

সহকারী কোচের পদে স্থানীয়দের দিকেই নজর ছিল বাংলাদেশের। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, সহকারী কোচের পদে স্থানীয় কাউকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু মিজানুর রহমান বাবুল ছাড়া আর কোনো স্থানীয় কোচ আবেদন করেননি। তাই কোচিং প্যানেলের বাকি কোচদের মতো আরও একজন বিদেশিকেই বেছে নিতে হলো বিসিবিকে। 

পোথাসের কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ, এক দশকের বেশি সময় ধরে কোচিং করিয়ে আসছেন তিনি। ২০১২ সালে গার্নজি ক্রিকেট বোর্ডের ক্রিটেট পরিচালক হিসেবে শুরু হয় তার। ২০১৫ সালের অক্টোবরে সেই দায়িত্ব ছেড়ে পরের বছর হস শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ। 

২০১৭ সালে শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে গ্রাহাম ফোর্ড পদত্যাগ করলে কিছুদিন ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেন পোথাস। পরে ফিল্ডিং কোচ হিসেবে তিনি যোগ দেন ওয়েস্ট ইন্ডিজে। ২০১৮ সালে প্রধান কোচ স্টুয়ার্ট লর মেয়াদ শেষে ক্যারিবিয়ানদের প্রধান কোচ হিসেবেও কিছুদিন ভারপ্রাপ্ত দায়িত্ব চালিয়ে চালান তিনি। 

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সর্বশেষ সহকারী কোচ ছিলেন রিচার্ড হ্যালসল। ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব শুরুর পর সহকারী কোচ হন ইংলিশ এই কোচ। ২০১৮ সালের মে মাসে পদত্যাগ করেন হ্যালসল।

Related Topics

টপ নিউজ

জাতীয় ক্রিকেট দল / সহকারী কোচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির
  • ‘নিজের মতো থাকতে দিলে লিটন তার সেরাটা দেখাবে’ 
  • হাথুরুসিংহের অনুপস্থিতিতে বাংলাদেশের প্রধান কোচ নিক পোথাস
  • ফিটনেস পরীক্ষায় মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net