Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
প্রেমিকার কারণে চাকরি হারিয়েছেন নাগেলসমান!

খেলা

টিবিএস রিপোর্ট
25 March, 2023, 09:15 pm
Last modified: 25 March, 2023, 09:16 pm

Related News

  • গোল বাতিলের সিদ্ধান্তে রেফারিকে ধুয়ে দিলেন বায়ার্ন কোচ
  • হোসেলু বীরত্বে ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখে ফাইনালে রিয়াল মাদ্রিদ
  • সমতায় শেষ বায়ার্ন-রিয়াল প্রথম লেগ
  • মার্কার দাবি: জিদানকে কোচ হিসেবে চায় বায়ার্ন
  • চ্যাম্পিয়ন্স লিগ: রুদ্ধশ্বাস দুই লড়াই উপহার দিল রিয়াল-সিটি, আর্সেনাল-বায়ার্ন

প্রেমিকার কারণে চাকরি হারিয়েছেন নাগেলসমান!

আক্ষরিক অর্থেই এমনটি হয়েছে বলে দাবি সাবেক এক বায়ার্ন খেলোয়াড়ের। বায়ার্নের এমন আচমকাই নাগলসমানকে বরখাস্ত করার পেছনে নাকি ৩৫ বছর বয়সী কোচের প্রেমিকা দায়ী!
টিবিএস রিপোর্ট
25 March, 2023, 09:15 pm
Last modified: 25 March, 2023, 09:16 pm
প্রেমিকার সঙ্গে নাগেলসমান। ছবি: সংগৃহীত

অঞ্জন দত্তের বিখ্যাত গান 'চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো' জুলিয়ান নাগেলসমান নিশ্চয়ই শুনেন নি। তবে তিনি মনে মনে জার্মান ভাষায় হয়তো গাইছেন, 'চাকরিটা আমি হারিয়েছি বেলা শুনছো!'

আক্ষরিক অর্থেই এমনটি হয়েছে বলে দাবি সাবেক এক বায়ার্ন খেলোয়াড়ের। বায়ার্নের এমন আচমকাই নাগলসমানকে বরখাস্ত করার পেছনে নাকি ৩৫ বছর বয়সী কোচের প্রেমিকা দায়ী!

এই মৌসুমে নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খুব বেশি যে খারাপ করছিল বায়ার্ন তেমনটি মোটেও নয়। চ্যাম্পিয়ন্স লিগে খেলা ৮ ম্যাচের সব কটিতেই জিতেছে তারা, এর মাঝে শেষ ষোলোর দুই লেগেই নাগলসমানের দল হারিয়েছে মেসি-এমবাপ্পেদের পিএসজিকে। লিগে ডর্টমুন্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে বাভারিয়ানরা। 

এরপরেও নাগলসমানকে বরখাস্ত করার কারণ কী শুধুই বায়ার্নের লিগ অবস্থান নিয়ে অসন্তুষ্টি? বাভারিয়ান ক্লাবটির সাবেক খেলোয়াড় মার্কাস বাবেল কিন্তু তা মনে করেন না। তার কাছে মূল কারণ নাগলসমানের সাংবাদিক প্রেমিকা লিনা ওরজেনবার্গার। 

নাগলসমানের সঙ্গে সম্পর্কের আগে জার্মান পত্রিকা 'বিল্ড'র বায়ার্ন প্রতিনিধি হিসেবে কাজ করতেন লিনা। বায়ার্ন কোচের সঙ্গে সম্পর্ক হওয়ার পরই সেই চাকরি ছেড়ে দেন লিনা। কিন্তু দলের ড্রেসিংরুমেও নাগলসমানের এবং লিনার সম্পর্ক নিয়ে কথা হতো বলে জানিয়েছেন বাবেল। 

সাবেক বায়ার্ন ও জার্মান ডিফেন্ডারের মতে, 'আমি জানি লিনার সঙ্গে নাগলসমানের সম্পর্ক নিয়ে ড্রেসিং রুম খুশি ছিলো না। খেলোয়াড়রা ভীত ছিলো যে ওদের সব কথাই এখন সংবাদপত্রে প্রকাশ হয়ে যাবে। তাই তারা ঠিকমতো মনের কথা প্রকাশ করতো না।' 

বায়ার্ন বোর্ড নাকি এই কারণেই নাগলসমানকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি বাবেলের। উল্লেখ্য, ৩৫ বছর বয়সী এই কোচকে ২০২৬ পর্যন্ত বেতন দিয়ে যাবে বায়ার্ন। এর মধ্যে অবশ্য নতুন ক্লাব খুঁজে পেলে সেই চুক্তি আর কার্যকর হবে না। 

Related Topics

টপ নিউজ

জুলিয়ান নাগেলসমান / বায়ার্ন মিউনিখ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • প্রতীকী ছবি: ফ্রিপিক
    বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • গোল বাতিলের সিদ্ধান্তে রেফারিকে ধুয়ে দিলেন বায়ার্ন কোচ
  • হোসেলু বীরত্বে ঘুরে দাঁড়ানোর উপাখ্যান লিখে ফাইনালে রিয়াল মাদ্রিদ
  • সমতায় শেষ বায়ার্ন-রিয়াল প্রথম লেগ
  • মার্কার দাবি: জিদানকে কোচ হিসেবে চায় বায়ার্ন
  • চ্যাম্পিয়ন্স লিগ: রুদ্ধশ্বাস দুই লড়াই উপহার দিল রিয়াল-সিটি, আর্সেনাল-বায়ার্ন

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
প্রতীকী ছবি: ফ্রিপিক
বাংলাদেশ

বাতিল হতে পারে মোবাইলের সিম রিপ্লেসমেন্ট কর 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net