Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
রোজার কারণে আয়ারল্যান্ড সিরিজের ম্যাচের সময়ে পরিবর্তন

খেলা

টিবিএস রিপোর্ট
11 March, 2023, 06:55 pm
Last modified: 11 March, 2023, 06:57 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

রোজার কারণে আয়ারল্যান্ড সিরিজের ম্যাচের সময়ে পরিবর্তন

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে হবে ঠিক উল্টো। ম্যাচ শুরুর সময়েও থাকছে ভিন্নতা।
টিবিএস রিপোর্ট
11 March, 2023, 06:55 pm
Last modified: 11 March, 2023, 06:57 pm

ঘরের মাঠে বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে সেটার ব্যতিক্রম হতে যাচ্ছে। আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আর টি-টোয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একমাত্র টেস্ট ম্যাচটি হবে মিরপুরে। 

ম্যাচ শুরুর সময়েও থাকছে ভিন্নতা। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ শুরু হয়েছে ১২টায় এবং টি-টোয়েন্টি দুপুর ৩টায়। কিন্তু আইরিশদের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে শুরু হবে দুপুর ২টায়। ২৩ মার্চ থেকে রমজান মাসের শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তৃতীয় ওয়ানডেটি দুপুর আড়াই শুরু হবে। ইফতারির সময় ইনিংস বিরতিতে রাখতে এই সিদ্ধান্ত। ইফতারির আগেই ম্যাচ শেষ করতে টি-টোয়েন্টি ম্যাচ দুপুর ২টায় শুরু করা হবে। 

এমনই জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, 'রোজার জন্যই আয়ারল্যান্ড সিরিজের ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টি-টোয়েন্টি ম্যাচ ২টায় শুরু হলে সাড়ে ৫টার মধ্যে শেষ হয়ে যাবে। ইফতারের আগেই শেষ হয়ে যাবে।'

তৃতীয় ওয়ডানডে শুরুর সময় নিয়ে জালাল ইউনুস বলেন, 'তৃতীয় ওয়ানডে সম্ভবত রোজার মধ্যে পড়ে যাচ্ছে। দর্শকদের কথা মাথায় রেখে এটা আড়াইটায় দেওয়া হয়েছে। ইনিংস বিরতিতে যেন ইফতার করা যায়, সেটা চিন্তা করা হয়েছে।'
 
১২ মার্চ বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার পর একটি টেস্ট ম্যাচ খেলবে আইরিশরা। ওয়ানডে সিরিজের আগে ১৫ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দলটি। সিলেটে ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮ মার্চ।

পরের দুটি ওয়ানডে একই ভেন্যুতে ২০ ও ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে যাবে দুই দল। ২৭ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ এখানেই অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ মার্চ। 

টি-টোয়েন্টি সিরিজ শেষে ঢাকায় ফিরবে দুই দল। একমাত্র টেস্টের আগে প্রস্তুতি সারতে তিনদিন সময় পাবে তারা। মিরপুরে ৪-৮ এপ্রিল অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। 

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০০৮ সালে বাংলাদেশে আসে আয়ারল্যান্ড। বাংলাদেশে সেটাই তাদের একমাত্র সফর। ওই সিরিজে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় আইরিশরা। প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এবার বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ / সিরিজের সূচি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • আয়ারল্যান্ডকে ২১৭ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net