Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
ডিআরএস কোম্পানির সঙ্গে বিসিবির দীর্ঘমেয়াদী চুক্তি

খেলা

টিবিএস রিপোর্ট
27 February, 2023, 05:40 pm
Last modified: 28 February, 2023, 11:57 am

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ

ডিআরএস কোম্পানির সঙ্গে বিসিবির দীর্ঘমেয়াদী চুক্তি

সর্বশেষ বিপিএলের প্লে-অফ পর্ব থেকে ডিআরএস ছিল। লিগ পর্বে না থাকায় সমালোচিত হতে হয়েছে বিসিবিকে। ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত হলেও চরম সমালোচনা হজম করার সেই অভিজ্ঞতা ভোলেননি বিসিবির প্রধান নির্বাহী।
টিবিএস রিপোর্ট
27 February, 2023, 05:40 pm
Last modified: 28 February, 2023, 11:57 am

গেল বিপিএলে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকায় চরম সমালোচনা হয়েছে। ছিল বিসিবির 'নিজস্ব আবিষ্কার' অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)। এই পদ্ধতি অবশ্য সমালোচনার তোড় বাড়িয়েছে কেবল। আউট নিশ্চিত হতে এডিআরএস ব্যবহার করে উল্টো বিতর্কের জন্ম দিয়েছে বিসিবি। তবে ইংল্যান্ড সিরিজে 'সত্যিকারের' ডিআরএস থাকছে। এমনকি সিরিজের আগে ডিআরএস পাওয়া না পাওয়ার শঙ্কা এড়াতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তি করেছে বিসিবি। 

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সরশিপ ঘোষণা করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক পরও স্পন্সর প্রতিষ্ঠানের কেউ উপস্থিত হননি, পরে জানানো হয় মঙ্গলবার ঘোষণা করা হবে স্পন্সরশিপ। এটা জানাতে এসে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এর মধ্যে অন্যতম ছিল ডিআরএস প্রসঙ্গ। 

ইংল্যান্ডের বিপক্ষে ডিআরএস থাকছে, ব্যাপারটি বেশ আগেই নিশ্চিত করেছে বিসিবি। কেবল এই সিরিজেই নয়, ২০২৭ সাল পর্যন্ত ঘরের মাঠে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলের জন্য ডিআরএস কোম্পানির সঙ্গে বিসিবির চুক্তি হয়েছে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী। 

বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'আমরা দীর্ঘমেয়াদে যাচ্ছি। সরাসরি যারা ডিআরএস সার্ভিসটা দিয়ে থাকে, তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করেছি, ২০২৭ পর্যন্ত। বাংলাদেশে যে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট (বিপিএল) হবে, সেখানে এখন থেকে সব সময় ডিআরএস থাকবে। ঘরোয়া প্রতিযোগিতায় আমাদের চেষ্টা ছিল ডিআরএসটাকে আনার। তখন এটা ছিল প্রোডাকশন টিমের হাতে। আমরা সেই অবস্থান থেকে সরে এসেছি। এখন নিজেদের হাতে নিয়েছি।' 

সর্বশেষ বিপিএলের প্লে-অফ পর্ব থেকে ডিআরএস ছিল। লিগ পর্বে না থাকায় সমালোচিত হতে হয়েছে বিসিবিকে। ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত হলেও চরম সমালোচনা হজম করার সেই অভিজ্ঞতা ভোলেননি নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, 'ডিআরএস নিয়ে তো অনেক কথা হয়েছে। অনেক বিষয় এসেছে। আগে যখন ডিআরএস ছিল না, তখন কিন্তু আইসিসির ইভেন্টও হয়েছে। কিন্তু এই প্রযুক্তি আসার পর আইসিসি ডিআরএসটাকে সব আইসিসি ইভেন্টের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে।'

Related Topics

টপ নিউজ

ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) / বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) / ক্রিকেটে প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • টি–টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে—এমন দাবি বানোয়াট, অসত্য: বিসিবি 
  • সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি
  • সিমন্সই থাকছেন শান্ত-মিরাজদের কোচ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net