Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
ইব্রাহিমোভিচের মন্তব্যের কড়া জবাব দিলেন আগুয়েরো

খেলা

টিবিএস রিপোর্ট
26 January, 2023, 10:00 pm
Last modified: 26 January, 2023, 10:03 pm

Related News

  • কাল ঢাকায় আসছেন মার্তিনেস: যা যা করবেন তিনি
  • মেসিকে ছাড়াই ইন্দোনেশিয়াকে সহজে হারালো আর্জেন্টিনা
  • মেসির রেকর্ড গড়া গোল, অস্ট্রেলিয়াকে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
  • আর্জেন্টিনার পেছন পেছন চলে নাপোলি
  • বিশ্বকাপজয়ী মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

ইব্রাহিমোভিচের মন্তব্যের কড়া জবাব দিলেন আগুয়েরো

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেছেন, আর্জেন্টিনার বর্তমান দল আর কিছু জিততে পারবে না। কারণ হিসেবে ইব্রা দেখিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়দের দাম্ভিকতাকে। এবার ইব্রাহিমোভিচের এই মন্তব্যের জবাব দিয়েছেন সাবেক আর্জেন্টিনা স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। 
টিবিএস রিপোর্ট
26 January, 2023, 10:00 pm
Last modified: 26 January, 2023, 10:03 pm
আর্জেন্টিনা দল নিয়ে ইব্রাহিমোভিচের মন্তব্যের পালটা জবাব দিয়েছেন আগুয়েরো। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জয়ের পর উদযাপনের ধরন মোটেও পছন্দ হয়নি জলাতান ইব্রাহিমোভিচের। ঠোঁটকাটা স্বভাবের জন্য পরিচিত সুইডিশ স্ট্রাইকার একহাত নিয়েছেন আর্জেন্টাইন খেলোয়াড়দের দিকে সমালোচনার তীর ছুঁড়ে। 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইব্রাহিমোভিচ বলেছেন, আর্জেন্টিনার বর্তমান দল আর কিছু জিততে পারবে না। কারণ হিসেবে ইব্রা দেখিয়েছেন আর্জেন্টিনার খেলোয়াড়দের দাম্ভিকতাকে। এবার ইব্রাহিমোভিচের এই মন্তব্যের জবাব দিয়েছেন সাবেক আর্জেন্টিনা স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। 

একটি স্ট্রিমিং প্লাটফর্মের আলোচনায় আগুয়েরো ধুয়ে দিয়েছেন ইব্রাহিমোভিচকে। সুইডিশ স্ট্রাইকারকে তার নিজের কৃতকর্মের কথা মনে করিয়ে দিয়েছেন আগুয়েরো। আর্জেন্টিনা খেলোয়াড়দের সমালোচনা করার আগে তিনি নিজেও অনেক নেতিবাচক ঘটনার জন্ম দিয়েছেন, মন্তব্য করেছেন আগুয়েরো। 

ম্যানচেস্টার সিটির হয়ে খেলার সময় ম্যানচেস্টার ইউনাইটেডের ইব্রাহিমোভিচের মুখোমুখি হয়েছেন আগুয়েরো। ইব্রার তখনকার ঘটানো কিছু ঘটনা সামনে এনেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার, 'ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় সিটির বিপক্ষে ম্যাচে গার্দিওলার সঙ্গে তর্ক করেছে ইব্রাহিমোভিচ। আমার মনে হয় এজন্যই গার্দিওলা বার্সেলোনা থেকে ওকে বের করে দিয়েছিল।' 

আর্জেন্টিনার সমালোচনা করার আগে নিজের দেশের ফুটবল নিয়ে ইব্রাহিমোভিচকে চিন্তা করতে বলেছেন আগুয়েরো, 'আর্জেন্টিনাকে নিয়ে কথা না বলে সুইডেনের ফুটবল নিয়ে ভাবা উচিত ইব্রাহিমোভিচের। ওরা তো গত বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি। আমরা বিশ্বচ্যাম্পিয়ন, আমাদের খেলোয়াড়দের অসম্মান করলে আমি তা মেনে নিবো না।' 

নিজের মন্তব্যের কড়া জবাবই পেয়েছেন জলাতান ইব্রাহিমোভিচ, সের্হিও আগুয়েরোর এমন বিস্ফোরক জবাবের পর কথার যুদ্ধ শুরু হয়ে যায় কিনা, সেটিই এখন দেখার বিষয়।    

Related Topics

টপ নিউজ

জলাতান ইব্রাহিমোভিচ / সের্হিও আগুয়েরো / আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • কাল ঢাকায় আসছেন মার্তিনেস: যা যা করবেন তিনি
  • মেসিকে ছাড়াই ইন্দোনেশিয়াকে সহজে হারালো আর্জেন্টিনা
  • মেসির রেকর্ড গড়া গোল, অস্ট্রেলিয়াকে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
  • আর্জেন্টিনার পেছন পেছন চলে নাপোলি
  • বিশ্বকাপজয়ী মন্তিয়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net