Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
অতীত বদলানোর লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন জ্যোতিরা 

খেলা

টিবিএস রিপোর্ট
23 January, 2023, 08:15 pm
Last modified: 23 January, 2023, 08:18 pm

Related News

  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

অতীত বদলানোর লক্ষ্য নিয়ে বিশ্বকাপ খেলতে গেলেন জ্যোতিরা 

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এবারের বাংলাদেশ দল দারুণ ভারসাম্যপূর্ণ। প্রথম বিশ্বকাপ থেকে খেলা আসা সালমা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, রুমানা আহমেদদের সঙ্গে আছেন অনূর্ধ্ব-১৯ দলের মারূফা আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাসরা।
টিবিএস রিপোর্ট
23 January, 2023, 08:15 pm
Last modified: 23 January, 2023, 08:18 pm

স্বাগতিক দেশ হিসেবে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগহণ। প্রথম মিশনেই দুটি ম্যাচে জিতে আগমনী বার্তা দিয়ে রাখেন বাংলাদেশের মেয়েরা। যদিও সেই ধারায় হাঁটা হয়নি। ২০১৪ সালের পর আরও তিনটি আসরে খেললেও লড়াকু বাংলাদেশের দেখা মেলেনি। প্রথম আসরে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয় দুটিই সম্বল তাদের। এবার অতীত বদলানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশ নারী দল। 

পঞ্চম টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে সোমবার দেশ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ৬টা ৪০ মিনিটের ফ্লাইটে রওনা দেওয়া বাংলাদেশ ২৪ জানুয়ারি কেপটাউনে পৌঁছাবে। দেশ ছাড়ার আগে অফিসিয়াল ফটোসেশনে অংশ নেন ক্রিকেটাররা। এ সময় বিশ্বকাপে পেছনের ব্যর্থতা কাটিয়ে ওঠার প্রত্যয়ের কথা জানান জ্যোতি। এবার অন্তত দুই-তিনটি ম্যাচ জেতার লক্ষ্য বাংলাদেশের। 

বাংলাদেশের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের চার ক্রিকেটার। প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে তারা দক্ষিণ আফ্রিকাতেই আছেন। বিশ্বকাপে এই চার ক্রিকেটারের অভিজ্ঞতা বাংলাদেশ দলের জন্য সহায়ক হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি।

প্রস্তুতি ক্যাম্প করতে বেশ আগেই দক্ষিণ আফ্রিকায় গেল বাংলাদেশ দল। ক্যাম্পের অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ শুরুর আগে দুটি অনুশীলন ম্যাচও খেলবে তারা। ৬ ফেব্রুয়ারি কেপটাউনে পাকিস্তান ও ৮ ফেব্রুয়ারি স্টেলেনবোশে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবেন সালমা-জাহানারারা। বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু ১২ ফেব্রুয়ারি, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১০ দলের অংশগ্রহণের বিশ্বকাপ ১০ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ২৬ ফেব্রুয়ারি। 

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে এবারের বাংলাদেশ দল দারুণ ভারসাম্যপূর্ণ। প্রথম বিশ্বকাপ থেকে খেলা আসা সালমা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, রুমানা আহমেদদের সঙ্গে দলে জায়গা হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের মারূফা আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাসদের। এই চার ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম নজর কেড়েছেন। 

তরুণদের নিয়ে আশার কথা জানিয়ে জ্যোতি বলেছেন, 'ওরা ইতোমধ্যে ওখানে ম্যাচ খেলেছে। আমাদের চেয়ে ওরা ভালো ধারাতে আছে। তারা একটা ভালো ছন্দের ভেতর আছে। মারূফাকে দেখেছি নিয়মিত ভালো বল করেছে, নিউজিল্যান্ডেও ভালো পারফর্ম করেছে। দিশা তো করছেই ভালো। সব মিলিয়ে যে চারজনকে নেওয়া হয়েছে...স্বর্ণা তো বরাবরই ভালো ব্যাট করছে, যেটা আমাদের দলের জন্যও লাভজনক হবে।' 

দক্ষিণ আফ্রিকার মাটিতে বিশ্বকাপ খেলা স্বর্ণা-মারূফাদের কাছ থেকে ভালো শেখার আছে বলে মনে করছেন জ্যোতি। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'যেহেতু তারা ইতোমধ্যে ওখানে আছে, আমার কাছে মনে হয় একাদশে সুযোগ পেলে দলের জন্য সাহায্য করবে অনেক বেশি। আমার কাছে এটাও মনে হয় যেহেতু অনূর্ধ্ব-১৯ ভালো করছে, তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়া অনেক ভালো হবে। ভালোর থেকে ভালো শেখা উচিত।'

আগের রেকর্ড ভুলে এবারের আসরে কয়েকটি জয় তুলে নেওয়ার প্রত্যয়ের কথা জানিয়ে জ্যোতি বলেন, 'অনেকদিন আগে আমরা ম্যাচ জিতেছি। সবারই ইচ্ছা এবার যেন আমরা রেকর্ডটা ভেঙে দেই। আমাদের মোমেন্টাম যেটা বাইরে আছে, যদি একটা ভালো ছন্দ পাই প্রথম ম্যাচে, সেটা চালিয়ে নিতে পারলে (বদলে যাবে অবস্থা)। যাদের সঙ্গে এবার খেলা, গ্রুপ পর্বে দুই-তিনটা ম্যাচ বের করে নিয়ে আসা সম্ভব আমার মনে হয়। শুধু একটা মোমেন্টাম দরকার আমাদের।'

বাংলাদেশ দল এবার খুলনায় অনুশীলন ক্যাম্প করেছে। দক্ষিণ আফ্রিকার চিরাচরিত উইকেটের কথা মাথায় রেখে অনুশীলনে পেস সহায়ক উইকেটে অনুশীলন করেছেন বাংলাদেশের মেয়েরা। প্রস্তুতি নিয়ে জ্যোতি বলেছেন, 'খুলনার উইকেট পেস বোলিং সহায়ক, ওইটা দক্ষিণ আফ্রিকায় অনেক বেশি সাহায্য করবে। আপনারা জানেন আমরা ওখানে খুব ভালো উইকেট পাব, স্পোর্টিং উইকেটই কিন্তু একটু বাউন্স থাকবে হয়তো, যেটা ব্যাটেও খুব ভালো আসে। সেটার জন্যই খুলনায় যাওয়া। প্রস্তুতি ম্যাচগুলো আমরা ছেলেদের সঙ্গে খেলেছি। পেসের বিপক্ষে হয়তো ভুগতে হয়েছে কিন্তু এই চ্যালেঞ্জগুলো পরের খেলায় আমাদের সাহায্য করবে।' 

Related Topics

টপ নিউজ

নারী ক্রিকেট দল / নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু
  • নিগারের ঝড়ো সেঞ্চুরি, ফাহিমা-সুমনার ৫ উইকেট; বাংলাদেশের রেকর্ড গড়া জয়
  • ভারতের টিকেট কাটতে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ
  • কাল শুরু নারী প্রিমিয়ার লিগ, নিগারের কণ্ঠে ‘অবিচারের’ আক্ষেপ
  • ডটিন ঝড়ে উড়ে গেল বাংলাদেশের মেয়েরা

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net