Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
জিতেই চলেছে সাকিবের বরিশাল, হারের বৃত্তে নাসিরের ঢাকা

খেলা

টিবিএস রিপোর্ট
20 January, 2023, 10:55 pm
Last modified: 20 January, 2023, 10:57 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

জিতেই চলেছে সাকিবের বরিশাল, হারের বৃত্তে নাসিরের ঢাকা

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইফতিখার আহমেদ এদিনও জ্বলে উঠেছেন বরিশালের হয়ে। সাকিব আল হাসান বড় ইনিংস খেলতে না পারলেও নিজের ফর্ম ধরে রেখেছেন। অপরদিকে ঢাকার হয়ে অধিনায়ক নাসিরের লড়াই বিফলে গেছে। 
টিবিএস রিপোর্ট
20 January, 2023, 10:55 pm
Last modified: 20 January, 2023, 10:57 pm
টানা পাঁচ ম্যাচ জিতল ফরচুন বরিশাল। ছবি: ফরচুন বরিশাল

জিতেই চলেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। বিপিএলে টানা পঞ্চম জয় পেয়েছে দলটি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ডমিনেটরসকে ১৩ রানে হারিয়েছে সাকিব বাহিনী। 

আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইফতিখার আহমেদ এদিনও জ্বলে উঠেছেন বরিশালের হয়ে। সাকিব আল হাসান বড় ইনিংস খেলতে না পারলেও নিজের ফর্ম ধরে রেখেছেন। অপরদিকে ঢাকার হয়ে অধিনায়ক নাসিরের লড়াই বিফলে গেছে। 

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক নাসির হোসেন। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করতেই যেন ১৭ রানের মধ্যে ঢাকার দুই ওপেনার সাইফ হাসান এবং এনামুল হক বিজয়কে সাজঘরে ফেরত পাঠান ঢাকার বোলাররা। 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বরিশাল। মধ্যে অধিনায়ক সাকিব ১৭ বলে ৩০ রানের ইনিংস খেলে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করলেও এক পর্যায়ে বরিশালের রান দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ৮৯। সেখান থেকে দলকে টেনে তুলেন আগের ম্যাচে ৪৫ বলে সেঞ্চুরি করা ইফতিখার আহমেদ। 

৩৪ বলে ৫৬ রান করেন তিনি, পাঁচটি চার এবং দুটি ছয়ের সাহায্যে এই ইনিংস খেলেন ইফতিখার। বরিশালের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৭৩। ষষ্ঠ উইকেট জুটিতে ৫৭ বলে ৮৪ রান যোগ করেন ইফতিখার এবং মাহমুদউল্লাহ রিয়াদ, পরেরজন অপরাজিত থাকেন ৩১ বলে ৩৫ রান করে। ঢাকা অধিনায়ক নাসির নেন দুটি উইকেট।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো শুরু এনে দিয়েছিলেন উসমান গণি এবং সৌম্য সরকার। পাওয়ার প্লের প্রথম পাঁচ ওভারে ৪৬ রান তুলেন এই দুজন। উসমান ১৯ বলে ৩০ করে সাজঘরে ফেরেন। সৌম্যও আউট হন পরপরই। 

এরপর আরেকটি উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়ে ঢাকা। কিন্তু চতুর্থ উইকেট জুটিতে দলকে এগিয়ে নিতে থাকেন মোহাম্মদ মিথুন এবং নাসির। দুজনে মিলে ৫৯ বলে ৮৯ রানের জুটি গড়ে দলকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু ৬ থেকে ৯ ওভারের মধ্যে মাত্র ১৭ রান তোলার খেসারত দিতে হয় ঢাকাকে।  

মিথুন ৩৮ বলে ৪৭ করে আউট হলেও নাসির অপরাজিত থাকেন ৩৬ বলে ৫৪ রান নিয়ে। যদিও এই দুজনের চেষ্টা যথেষ্ট হয়নি বরিশালের দেওয়া লক্ষ্যে পৌঁছাতে। ১৩ রান দূরে থাকতেই ২০ ওভার শেষ হয় ঢাকার ইনিংসের। 

বরিশালের হয়ে মিতব্যয়ী বোলিং করেন ডি সিলভা, করিম জানাত এবং অধিয়াক সাকিব। এই তিনজনের ১২ ওভার থেকে মাত্র ৭৮ রান তুলতে পারে ঢাকা। 

এই জয়ে শীর্ষে থাকা সিলেটের সমান ১০ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে এখন বরিশাল। অপরদিকে টানা পঞ্চম ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানির দল ঢাকা। 

Related Topics

টপ নিউজ

বিপিএল / ঢাকা ডমিনেটর্স / ফরচুন বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net