Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
মেসি পরবর্তী যুগে প্রথম শিরোপা জিতে নতুন শুরুর ইঙ্গিত বার্সেলোনার

খেলা

টিবিএস রিপোর্ট
17 January, 2023, 01:45 pm
Last modified: 17 January, 2023, 01:53 pm

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস

মেসি পরবর্তী যুগে প্রথম শিরোপা জিতে নতুন শুরুর ইঙ্গিত বার্সেলোনার

ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়ের আচমকা বিদায়ে অকূল পাথারেই পড়ে গিয়েছিল বার্সেলোনা। গত দেড় বছরে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, কোপা দেল রেতেও খুব বেশি দূর আগাতে পারেনি তারা। তবে স্প্যানিশ সুপার কাপ জিতে দিন বদলের ইঙ্গিত দিচ্ছে জাভির দল। 
টিবিএস রিপোর্ট
17 January, 2023, 01:45 pm
Last modified: 17 January, 2023, 01:53 pm
রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। ছবি: সংগৃহিত

রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। মেসি পরবর্তী যুগে এটিই বার্সেলোনার প্রথম শিরোপা। ২০২১ সালের জুনে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়েছেন মেসি। বলা উচিত, বাধ্য হয়েই ছেড়েছেন। 

ক্লাবের সর্বকালের সেরা খেলোয়াড়ের আচমকা বিদায়ে অকূল পাথারেই পড়ে গিয়েছিল বার্সেলোনা। গত দেড় বছরে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই, কোপা দেল রেতেও খুব বেশি দূর আগাতে পারেনি তারা। তবে স্প্যানিশ সুপার কাপ জিতে দিন বদলের ইঙ্গিত দিচ্ছে জাভির দল। 

বার্সেলোনার মূল দলে মেসির অভিষেক হয়েছিল ২০০৫ সালে। এরপর ১৭ বছরে বার্সেলোনাকে জিতিয়েছেন অসংখ্য শিরোপা। নিজের ব্যক্তিগত অর্জনের ভান্ডারও সমৃদ্ধ হয়েছে সেইসাথে। ২০০৯ থেকে ২০২১, শুধু এই ১২ বছরের মধ্যেই ৮ বার লা লিগা এবং ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে বার্সেলোনা। প্রথম ক্লাব হিসেবে দুইবার ট্রেবল জেতার রেকর্ড বার্সা গড়েছিল মেসির হাত ধরেই।

আচমকা এক ঝড়ে মেসি-বার্সা সম্পর্কের ইতি ঘটে, এরপর তিনি চলে যান পিএসজিতে। সেখানেও নিজের স্বভাবসুলভ জাদুকরি খেলা বজায় থাকলেও তাকে ছাড়া বার্সেলোনা ডুবে গিয়েছিল অথৈ সাগরে। অনেক টাকা খরচ করেও মেসির অভাব পূরণ করার মতো খেলোয়াড়ের খোঁজ বার্সেলোনা পায়নি। 

যদিও এই মৌসুমে হাওয়া বদলের আভাস পাওয়া যাচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বার্সা বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু লা লিগায় রিয়াল মাদ্রিদকে টেক্কা দিয়ে শীর্ষে আছে জাভির দল। স্প্যানিশ সুপার কাপের শিরোপাও কাতালানরা জিতলো তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েই। 

ফাইনালে রিয়াল মাদ্রিদকে রীতিমতো ঘোল খাইয়েছে জাভির সৈন্যরা।  লেভানডোভস্কি-পেদ্রি-গাভিরা জ্বলে উঠেছেন বড় ম্যাচগুলোতে। লেভানডোভস্কি বার্সার হয়ে প্রথম মৌসুমেই ইতোমধ্যে ২২ ম্যাচে করেছেন ২০ গোল। 

রক্ষণভাগে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছেন আরাউহো-কুন্দে-ক্রিস্টেনসেনরা। গোলপোস্টে নিজের সেরা ফর্ম ফিরে পেয়েছেন টার স্টেগানও। মাঝমাঠে ছড়ি ঘোরাচ্ছেন পেদ্রি-গাভির মতো তরুণরা। সাথে ফ্র্যাংকি ডি ইয়ংয়ের অসাধারণ ফর্ম বার্সেলোনার জন্য সুসংবাদ বয়ে এনেছে। 

মেসি পরবর্তী যুগে বার্সেলোনা বিপদে পড়বে, এটা জানাই ছিলো। সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার শুরুটা হয়তো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জেতা দিয়েই হলো।

Related Topics

টপ নিউজ

লিওনেল মেসি / বার্সেলোনা / স্প্যানিশ সুপার কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ‘দুলছিল বাতাসে’- কলকাতায় মেসির ৭০ ফুট উঁচু মূর্তি অপসারণের সিদ্ধান্ত
  • মেসিকে ‘দেখতে না পেয়ে’ স্টেডিয়ামে ভাঙচুর, কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক
  • লামিনে ইয়ামাল: খেলা শিখেছেন লোকাফোন্দার সড়কে, এখন জন্মভূমির তরুণদের অনুপ্রেরণা বার্সার ফুটবল তারকা
  • রিয়ালকে গুঁড়িয়ে স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা
  • মেসি-রদ্রিদের হারিয়ে ফিফার বর্ষসেরা ভিনিসিয়ুস

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net