Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নেতার মতো খেলেই ঢাকাকে জেতালেন নাসির

খেলা

টিবিএস রিপোর্ট
07 January, 2023, 05:45 pm
Last modified: 07 January, 2023, 05:48 pm

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

নেতার মতো খেলেই ঢাকাকে জেতালেন নাসির

ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক প্রথমে বল হাতে স্পিন ভেল্কি দেখালেন, পরে ব্যাট হাতেও দলকে চেনালেন পথ। ম্যাচসেরা নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সে খুলনা টাইগার্সকে হারিয়ে বিপিএল মিশন শুরু করলো ঢাকা। 
টিবিএস রিপোর্ট
07 January, 2023, 05:45 pm
Last modified: 07 January, 2023, 05:48 pm

দলের নেতৃত্বভার তার ওপর। প্রথম ম্যাচ খেলতে নেমেই যোগ্য নেতা হিসেবে দেখা দিলেন নাসির হোসেন। ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক প্রথমে বল হাতে স্পিন ভেল্কি দেখালেন, পরে ব্যাট হাতেও দলকে চেনালেন পথ। নাসিরের অলরাউন্ড পারফরম্যান্সে খুলনা টাইগার্সকে হারিয়ে শুরু করলো ঢাকা ডমিনেটর্স। 

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা। টস হেরে আগে ব্যাটিং করতে নামা খুলনা খোঁড়ানো ব্যাটিংয়ে ৮ উইকেটে ১১৩ রান তোলে। জবাবে দিলশান মুনাবিরা, সৌম্য সরকারের পর ম্যাচসেরা নাসিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখে জয় তুলে নেয় ঢাকা।  

ছোট লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সাবধানী শুরু করে ঢাকা ডমিনেটর্স। শুরুতে উইকেট না হারালেও ছন্দপতন হয় দলটির। ১৬ রানের মাথায় পল ফন মিকারেনের বলে কুনুইতে চোট পেয়ে মাঠ ছাড়েন তাদের ওপেনার আহমেদ শেহজাদ। দ্বিতীয় উইকেটে জুটি গড়েন আরেক ওপেনার দিলশান মুনাবির ও সৌম্য সরকার। 

রান তোলার গতি প্রত্যাশা মতো না থাকলেও এই জুটিতে ৪৭ রানে পৌঁছে যায় ঢাকা। সৌম্যর বিদায়ে ভাঙে এই জুটি। ফেরার আগে ১৩ বলে ২টি চার ও একটি ছক্কায় ১৬ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এরপর দ্রুতই ২টি উইকেট হারায় ঢাকা। ধীর-স্থির মেজাজে খেলা মুনাবিরা ২৮ বলে ৩টি চারে ২২ রান করলেও মোহাম্মদ মিথুন কিছু করতে পারেননি, ৮ রান করেন তিনি। 

৬৬ রান থেকে দলের হাল ধরেন অধিনায়ক নাসির হোসেন ও উসমান গনি। এই জুটি থেকে ৩৪ রান পায় ঢাকা। দলকে ১০০ তে পৌঁছে থামেন উসমান। আফগানিস্তানের ডানহাতি এই ব্যাটসম্যান ১৫ বলে ১৪ রান করে আউট হন। এরপর আরিফুল হককে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আগে বল হাতেও আলো ছড়ানো নাসির। ঢাকার অধিনায়ক ৩৬ বলে ৪টি চারে ৩৬ রানে অপরাজিত থাকেন। খুলনার মোহাম্মদ সাইফউদ্দি ২টি ও মিকারেন ও ওয়াহাব রিয়াজ একটি করে উইকেট নেন।   

এর আগে ব্যাটিং করা খুলনা টাইগার্স পুরো ইনিংসে ধুঁকেছে। মিরপুরের ধীর গতির উইকেটে তাদের কোনো ব্যাটসম্যানই টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারেননি। সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক ইয়াসির আলী রাব্বি, সেটাও ১০০ এর নিচে স্ট্রাইক রেটে। ২৫ বলে একটি করে চার ও ছক্কায় ২৪ রান করেন তিনি। 

ইয়াসির ছাড়া ঢাকার কোনো ব্যাটসম্যান ২০ রানের গন্ডিও পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, এই রান করতে তার খরচা ২৮ বল। মারে একটি করে চার ও ছক্কায়। দলটির পাকিস্তানি রিক্রুট আজম খান কেবল টি-টোয়েন্টি মেজাজে ব্যাট চালান। ডানহাতি এই ব্যাটসম্যান ১২ বলে ৩টি চারে ১৮ রান করেন। 

এ ছাড়া তামিম ইকবাল ৮, শারজিল খান ৭, মুনিম শাহরিয়ার ৪, সাব্বির রহমান ১১ ও নাহিদুল ইসলাম ৭ রান করেন। শেষ দিকে ৩ বলে একটি করে চার ও ছক্কায় ১০ রান করেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। ঢাকা ডমিনেটর্সের পেসার আল আমিন হোসেন ৪ ওভারে ২৮ রানে ৪টি উইকেট নেন। ২টি করে উইকেট পান অধিনায়ক নাসির হোসেন ও আরাফাত সানি।   

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ক্রিকেটার নাসির হোসেন / ঢাকা ডমিনেটর্স / খুলনা টাইগার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

Related News

  • ব্যভিচারের মামলায় খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা; বিয়েতে আইনগত বাধা ছিল না: বিচারক
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’
  • ফরচুন বরিশালের শিরোপা উৎসবে জনসমুদ্র
  • টুর্নামেন্ট সেরা মিরাজ, সেরা উদীয়মান তানজিদ
  • চ্যাম্পিয়ন বরিশালের ঝুলিতে গেল আড়াই কোটি, বাকিরা কে কতো পেল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

3
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

4
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

6
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net