Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
বিপিএলে ডিআরএস নেই কেন, কী বলছে বিসিবি

খেলা

টিবিএস রিপোর্ট
05 January, 2023, 04:30 pm
Last modified: 05 January, 2023, 06:23 pm

Related News

  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

বিপিএলে ডিআরএস নেই কেন, কী বলছে বিসিবি

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ডিআরএস পেতে সমস্যা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সম্মতিই দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
টিবিএস রিপোর্ট
05 January, 2023, 04:30 pm
Last modified: 05 January, 2023, 06:23 pm

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই যেন বিতর্ক। প্রতিটি আসরেই থাকে নানা অসঙ্গতি। এর মধ্যে গত আসর থেকে একটি বিষয় নিয়ে প্রবল আলোচনা হয়ে আসছে, সেটা ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। বর্তমান সময় বিবেচনায় ডিআরএস না থাকাটা অবাক করার মতো ব্যাপারই। আর এই অবাক করা কাণ্ডই ঘটে আসছে বিপিএলে। 

বিপিএলের গত আসরে ছিল না ডিআরএস। রাখা হয় অল্টারনেটিভ ডিসিশন রিভিউ সিস্টেম (এডিআরএস)। যা ক্রিকেট দুনিয়ায় পুরোপুরি অপরিচিত। গত আসরের মতো এবারও বিপিএলে ডিআরএস থাকছে না। বিশ্বব্যাপী অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে ডিআরএস আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিসিবি। বিশেষ করে আইপিএলের প্রভাব বেশি কাজ করেছে। এমনই দাবি বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

৬ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের নবম আসরের। আগেরদিন ইস্পাহানিকে আসরের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিপিএলের নানা অসংগতি নিয়ে প্রশ্ন করা হয় বিসিবির প্রধান নির্বাহীকে, এর মধ্যে অন্যতম ছিল ডিআরএস।

অন্যান্যবারে চেয়ে এবার বেশি সময়ই হাতে ছিল বিপিএল গভর্নিং কাউন্সিলের। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ব্রডকাস্ট পার্টনার, টাইটেল স্পন্সর যোগার করতে পারেনি তারা। শেষ বেলায় ইস্পাহানিকে টাইটেল হিসেবে পাওয়া গেছে। সম্প্রচার স্বত্ব নিয়েও আগ্রহ দেখায়নি খুব বেশি টেলিভিশন। এবার সম্প্রচার করবে নাগরিক টেলিভিশন। ব্রডকাস্ট পার্টনার ঠিক সময়ে যোগাযোগ করতে পারেনি ডিআরএসের ব্যবস্থা হয়নি। 

এ নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'দুই-তিন মাস আগেই আমাদের প্রোডাকশন টিম বিষয়টি জানায়। এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে সেটা আনা সম্ভব হয়নি। কারণ একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।'

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে ডিআরএস পেতে সমস্যা হয়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে সম্মতিই দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'হতেই পারে। বিষয়টা অনেকটা ও রকমই।'

বাংলাদেশ-ভারত সিরিজে ছিল ডিআরএস, সরঞ্জামও এখনও বাংলাদেশে আছে। কিন্তু ব্যবহারের লোকবল নেই বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, 'আমাদের এখানে অবশ্যই সীমাবদ্ধতা ছিল। যে কারণে আমাদের প্রোডাক্টশন হাউজ সেটা আনতে পারেনি। আমরাও এটা জানার পর নিজের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে যারা ডিআরএস সার্ভিস দিয়ে থাকে, তাদের যথেষ্ট লোকবল নেই। ভারত সিরিজের পর ডিআরএসের জিনিসপত্র পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই।'

Related Topics

টপ নিউজ

বিপিএল / ডিআরএস / সমালোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ইরানের জন্য ৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল নিয়ে মার্কিন রাজনীতিতে বিতর্কের ঝড়
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করায় জার্মান চ্যান্সেলরের ওপর চটলেন ট্রাম্প 
  • হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • এপস্টিন কেলেঙ্কারি নিয়ে সমালোচনার মুখে ভারতের এআই সম্মেলন থেকে সরে দাঁড়ালেন বিল গেটস

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net