Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
'ছেলেকে ক্যামেরুন দলে খেলাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা টাকা চেয়ে বসলো,' এমবাপ্পের বাবা

খেলা

টিবিএস ডেস্ক
24 December, 2022, 07:55 pm
Last modified: 24 December, 2022, 07:59 pm

Related News

  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • এমবাপ্পেকে বরণ করার দিনক্ষণ জানাল রিয়াল মাদ্রিদ
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

'ছেলেকে ক্যামেরুন দলে খেলাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা টাকা চেয়ে বসলো,' এমবাপ্পের বাবা

নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সেই অনৈতিক আচরণকে অবশ্য এখনো ভুলতে পারেননি এমবাপ্পে। অভিমান প্রকাশ করে তারকা এ ফুটবলার বলেছেন, “ক্যামেরুন এখন আমাকে ডাকছে। আমি না চাইতেই আমাকে নাগরিকত্ব দিচ্ছে। তবে আমার ক্যামেরুনের নাগরিকত্ব দরকার নেই। কেননা আমি ফ্রান্সের নাগরিক এবং আমি ফ্রেঞ্চ হয়েই থাকতে চাই।”
টিবিএস ডেস্ক
24 December, 2022, 07:55 pm
Last modified: 24 December, 2022, 07:59 pm

বাবার সাথে কিলিয়ান এমবাপ্পে/ ছবি- সংগৃহীত

বর্তমানে ফ্রান্স জাতীয় দলের হয়ে বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন পিএসজির তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি ২০২২ কাতার বিশ্বকাপে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা।

সম্প্রতি এমবাপ্পের বাবা জানিয়েছেন ফ্রান্স নয়, বরং সবকিছু ঠিকঠাক থাকলে ক্যামেরুন জাতীয় দলের হয়েই খেলতেন পিএসজির এ তারকা। কিন্তু ঘুষ দাবি করায় ছেলেকে ক্যামেরুন জাতীয় দলে খেলাতে পারেননি অর্থাভাবে থাকা এমবাপ্পের বাবা উইলফ্রেড।

এমবাপ্পের জন্ম ফ্রান্সের প্যরিসে, ১৯৯৮ সালে। তার বাবার জন্মভূমি ক্যামেরুন ও মায়ের জন্মভূমি আলজেরিয়া। ভাগ্য বদলের আশায় এমবাপ্পের বাবা-মা নিজেদের জন্মভূমি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপে। আর তাই নিজ মাতৃভূমির প্রতি ভালোবাসা থেকেই ২০১৮ সালে ক্যারিয়ারের শুরু দিকে এমবাপ্পের বাবা উইলফ্রেড ছেলেকে ক্যামেরুন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করাতে চেয়েছিলেন।

সম্প্রতি ক্যামেরুনের কনকর্ড নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। আলফ্রেড বলেন, "প্রথমদিকে আমি চেয়েছিলাম আমার ছেলে ক্যামেরুনের হয়েই খেলুক। কিন্তু ক্যামেরুন ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা আমার কাছে এমবাপ্পেকে প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করার বিনিময়ে ঘুষ চেয়েছিল; যা পরিশোধের সামর্থ্য আমার ছিল না।"

একই সাক্ষাৎকারে তিনি জানান, ফ্রান্সের জাতীয় দলে এমবাপ্পেকে জায়গা পেতে কোনো ঘুষ দিতে হয়নি। আলফ্রেড বলেন, "ক্যামেরুন ফুটবল ফেডারেশন এমবাপ্পের মতো একজন খেলোয়াড়কে তাদের দলে নিতে ব্যর্থ হয়েছে। কেননা ক্যামেরুন ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা অলস ও লোভী।"

আফ্রিকান দেশগুলোতে সরকারি প্রায় সকল প্রতিষ্ঠানই চরম দুর্নীতিগ্রস্থ। আর দুর্নীতির এই চর্চা থেকে বের হতে পারেনি ক্যামেরুনের ফুটবল ফেডারেশনও। সাক্ষাৎকারে এমবাপ্পের বাবা বলেন, দেশের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করা সম্মানের ব্যাপার। আর তাই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে ঘুষ হিসেবে কোনো অর্থ দেওয়াকে নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মনে করেন তিনি।

বাবার এ মন্তব্যর সাথে একমত প্রকাশ করেন এমবাপ্পে। তিনি বলেন, "আমি ক্যামেরুনে জন্মাইনি। আমি একজন ফ্রেঞ্চ। আমার ক্যারিয়ারের শুরুতে আমি যখন কেউ ছিলাম না তখন আমার বাবা ক্যামেরুনের প্রাথমিক দলে আমার সুযোগ চেয়েছিল। কিন্তু তারা দলে সুযোগ লাভের শর্ত হিসেবে বড় অঙ্কের টাকা দাবি করেন। এই ঘটনায় আমার বাবা মনঃক্ষুণ্ণ হয়ে ফ্রান্সে চলে আসেন। পরবর্তীতে ফ্রান্স ফুটবল ফেডারেশন আমাকে যোগ্যতা প্রমাণের সুযোগ করে দেয়।"

নিজের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সেই অনৈতিক আচরণকে অবশ্য এখনো ভুলতে পারেননি এমবাপ্পে। অভিমান প্রকাশ করে তারকা এ ফুটবলার বলেছেন, "ক্যামেরুন এখন আমাকে ডাকছে। আমি না চাইতেই আমাকে নাগরিকত্ব দিচ্ছে। তবে আমার ক্যামেরুনের নাগরিকত্ব দরকার নেই। কেননা আমি ফ্রান্সের নাগরিক এবং আমি ফ্রেঞ্চ হয়েই থাকতে চাই।"

বর্তমান পারফরম্যান্স বিবেচনায় মেসি রোনালদোর পর এমবাপ্পে ফুটবল বিশ্ব শাসন করবে বলে ধারণা করছেন ফুটবলপ্রেমীরা। তারকা এ ফুটবলারকে নিজেদের ক্লাবে নিতে রেকর্ড সমান টাকা নিয়ে অপেক্ষা করছে রিয়াল মাদ্রিদের মত বিশ্বের জায়ান্ট সব ক্লাবগুলো। আর সেই খেলোয়াড়কেই কি-না ক্যারিয়ারের শুরুতে এক কর্মকর্তার ঘুষের প্রলোভনের কারণে হারিয়েছে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন!

বর্তমানে ক্যামেরুন জাতীয় দল নিয়ে এমবাপ্পের আফসোস নেই; বরং ফ্রান্সের হয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে করছেন একের পর এক রেকর্ড। কিন্তু এমবাপ্পেকে না পাওয়ার আফসোস হয়তো ক্যামেরুনের জনগণ সারাজীবন বয়ে বেড়াবে।

 

 

Related Topics

টপ নিউজ

এমবাপ্পে / কিলিয়ান এমবাপ্পে / ফুটবল বিশ্বকাপ ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • এমবাপ্পেকে বরণ করার দিনক্ষণ জানাল রিয়াল মাদ্রিদ
  • এমবাপ্পেদের স্বপ্ন ভেঙে ফাইনালে ইয়ামালের দুর্বার স্পেন
  • ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net