Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

খেলা

টিবিএস রিপোর্ট
26 June, 2024, 01:05 am
Last modified: 26 June, 2024, 01:09 am

Related News

  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা

ইউরোতে এমবাপ্পের প্রথম গোল, নেদারল্যান্ডসকে হারিয়ে গ্রুপ সেরা অস্ট্রিয়া

অস্ট্রিয়ার কাছে হেরে তৃতীয় হয়েও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে ডাচদের সামনে। কারণ, ছয় গ্রুপে তৃতীয় হওয়া সেরা চারটি দলও যাবে শেষ ষোলোতে। ডাচরা হতে পারে সেই চার দলের একটি। অন্যদিকে ইউরোতে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে।
টিবিএস রিপোর্ট
26 June, 2024, 01:05 am
Last modified: 26 June, 2024, 01:09 am

ডি গ্রুপে ফ্রান্স ও নেদারল্যান্ডসকেই সেরা দুই ধরে নিয়েছিলেন অনেকে। অস্ট্রিয়া ও পোল্যান্ডের মধ্যে তৃতীয় স্থান নিয়েই কাড়াকাড়ি হওয়ার কথা। কিন্তু সব হিসাব উলটে দিয়ে অস্ট্রিয়া হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। ফ্রান্স শেষ ষোলোতে উঠেছে রানার্সআপ হয়ে। অপরদিকে তৃতীয় হলেও শেষ ষোলোতে ওঠার ভালো সুযোগ এখনও রয়েছে ডাচদের সামনে। 

গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩-২ গোলে হারিয়েছে অস্ট্রিয়া। অন্য ম্যাচে ফ্রান্সকে ১-১ গোলে আটকে দিয়েছে পোল্যান্ড। আর এতে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে অস্ট্রিয়া, পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ফ্রান্স ও চার পয়েন্ট নিয়ে তৃতীয় নেদারল্যান্ডস।

অস্ট্রিয়ার কাছে হেরে তৃতীয় হয়েও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকছে ডাচদের সামনে। কারণ, ছয় গ্রুপে তৃতীয় হওয়া সেরা চারটি দলও যাবে শেষ ষোলোতে। ডাচরা হতে পারে সেই চার দলের একটি। অন্যদিকে ইউরোতে নিজের প্রথম গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 

পেনাল্টি থেকে ফ্রান্সকে এগিয়ে দেওয়া গোলটি করেন সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে নাম লেখানো এমবাপ্পে। পোল্যান্ডের হয়ে রবার্ট লেভানডফস্কি গোল শোধ করেন পেনাল্টি থেকেই। ১-১ গোলের ড্র হওয়ার ফ্রান্স আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি। 

অন্য ম্যাচটি হয়েছে দুর্দান্ত, যেখান থেকে চোখ ফেরানোর উপায় ছিল না। ম্যাচের ৬ মিনিটে মালেনের আত্মঘাতী গোল এগিয়ে দেয় অস্ট্রিয়াকে। দ্বিতীয়ার্ধের শুরুতে কোডি গাকপোর দারুণ ফিনিশে সমতায় ফেরে ডাচরা। এরপর আবার অস্ট্রিয়াকে এগিয়ে দেন স্মিড। যা নেদারল্যান্ডস শোধ করে দেয় আরেকবার, এবার ত্রাতা মেম্পিস ডিপাই। 

কিন্তু ৮০ মিনিটে সাবিতজারের করা গোল অস্ট্রিয়াকে ম্যাচে তৃতীয়বারের মতো এগিয়ে দিলে আর ফিরতে পারেনি নেদারল্যান্ডস। তাই জয় দিয়ে শুরু করেও গ্রুপে তৃতীয় হতে হয়েছে রোনাল্ড কোম্যানের দলকে। অপরদিকে ফ্রান্সের কাছে হেরে ইউরো শুরু করা অস্ট্রিয়াই হয়েছে গ্রুপ সেরা।

Related Topics

টপ নিউজ

২০২৪ ইউরো / শেষ ষোলো / ফ্রান্স ফুটবল দল / নেদারল্যান্ডস ফুটবল দল / অস্ট্রিয়া ফুটবল দল / কিলিয়ান এমবাপ্পে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • ছবি:সংগৃহীত
    ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত
  • নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
    তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

Related News

  • এমবাপ্পের অ্যাকাউন্ট হ্যাক, মেসিকে অপমান করাসহ আরও বিতর্কিত পোস্ট
  • ২৫ বছর বয়সেই ক্লাবের মালিক হচ্ছেন এমবাপ্পে
  • ছয়জন জিতলেন ইউরোর গোল্ডেন বুট
  • টুর্নামেন্ট সেরা রদ্রি, সেরা উদীয়মান ইয়ামাল
  • ইংল্যান্ডকে কাঁদিয়ে স্পেনের রেকর্ড শিরোপা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

5
ছবি:সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ব্যর্থ অভিযানের জেরে মোসাদের উপ-প্রধান বরখাস্ত

6
নিহত সোহাগী জাহান (তনু)। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যা: সাবেক ২ সেনাসদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net