Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
সিনিয়রদের মনস্তাত্ত্বিক ভুলে হতাশ সিডন্স

খেলা

টিবিএস রিপোর্ট
22 December, 2022, 08:25 pm
Last modified: 22 December, 2022, 08:27 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

সিনিয়রদের মনস্তাত্ত্বিক ভুলে হতাশ সিডন্স

বিরতির পর মাঠে নেমেই উল্টো পথে সাকিব, বাজে শটে উইকেট বিলিয়ে সাজঘরে বাংলাদেশ অধিনায়ক। পরে লিটন কুমার দাসও অনেকটা একইভাবে আত্মাহুতি দেন। ব্যাপারটিকে মনস্তাত্ত্বিক ভুল হিসেবে দেখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
টিবিএস রিপোর্ট
22 December, 2022, 08:25 pm
Last modified: 22 December, 2022, 08:27 pm
অনুশীলনে ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে সাকিব আল হাসান। ছবি: বিসিবি

মুমিনুল হককে সঙ্গে নিয়ে চাপ কাটিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেলেন সাকিব আল হাসান। তাদের ব্যাটে শুরুর চাপ কাটিয়ে তখন কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। কিন্তু বিরতির পর মাঠে নেমেই উল্টো পথে হাঁটলেন সাকিব। বাজে শটে উইকেট বিলিয়ে সাজঘরে বাংলাদেশ অধিনায়ক। পরে লিটন কুমার দাসও অনেকটা একইভাবে আত্মাহুতি দিলেন। মুশফিক রহিমের আউটও হতে পারে আলোচনার বিষয়বস্তু। 

ভারতের বিপক্ষে মিরপুর টেস্টেই যে বাংলাদেশের ইনিংসের এই চেহারা, তেমনও নয়। প্রায়ই উইকেট বিলিয়ে আসতে দেখা যায় বাংলাদেশের ব্যাটসম্যানদের। চট্টগ্রাম টেস্টেও দেখা গেছে তা। ব্যাপারটিকে মনস্তাত্ত্বিক ভুল হিসেবে দেখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। যা নিয়ে রীতিমতো হতাশ অস্ট্রেলিয়ান এই কোচ। 

মধ্যাহ্ন বিরতির পর প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন সাকিব, যদিও কোনো তাড়াই ছিল না। তার মতো অভিজ্ঞর কাছ থেকে এমন ব্যাটিং দেখে হতাশ সিডন্স, 'একজন সিনিয়র খেলোয়াড়ের কাছ থেকে এটি হতাশাজনক। সে মনস্তাত্ত্বিক ভুল করেছে! পুরো ইনিংসেই সে বারবার উইকেট ছেড়ে এগিয়ে খেলছিল। হয়তো বোলারদের লেংথ পরিবর্তনে বাধ্য করার চেষ্টা ছিল। আমার মনে হয়, তাদের (ভারতের বোলার) বোলিং লেংথ নিয়ে অস্বস্তিতে ভুগছিল সে। তাই লেংথ বদলানোর চেষ্টা করছিল।'

অনেকেই উইকেটে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি, বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গেছে ২২৭ রানেই। এ নিয়ে হতাশার কথা জানিয়ে সিডন্স বলেন, 'এটা খুবই হতাশাজনক। আমরা কঠোর পরিশ্রম করি। যখনই আমরা মাঠে নামি তার আগে অনেক আলোচনা করি এবং বলি যে টিকে থাকতে হবে। যখন কেউ ভালো শুরু পাবে তার অবশ্যই বড় স্কোর গড়া নিশ্চিত করতে হবে। চট্টগ্রামের মতোই হয়েছে এখানে। চারজন ছেলে (৩ জন) বিশের বেশি করেছে, কয়েকজন ১৫-১৬ করেছে।' 

থিতু হয়েও ইনিংস বড় করতে না পারার ব্যাপারটিকেই বাংলাদেশের বড় সংগ্রহের পথের প্রধান বাধা মনে করেন সিডন্স। তার ভাষায়, 'এভাবে খেলে আমরা কখনই ম্যাচজয়ী ইনিংস গড়তে পারব না। যখন ছেলেরা থিতু হচ্ছে, তখনই আবার মনস্তাত্ত্বিক ভুল করছে। বল বেশ ঘুরেছে, কিন্তু পেস বোলারদের জন্য তেমন কিছু ছিল না। উমেশকে এতো উইকেট নিতে দেওয়া খুবই হতাশার।' 

সাকিবসহ বাকিরা না পারলেও মুমিনুল হক দায়িত্বশীল ব্যাটিং করেন। ১২ ইনিংস পর হাফ সেঞ্চুরি করা সাবেক এই টেস্ট অধিনায়ক খেলেন ৮৪ রানের ইনিংস। মনস্তাত্ত্বিক দিক থেকে মুমিনুল ইতিবাচক থাকায় এটা সম্ভব হয়েছে জানিয়ে সিডন্স বলেন, 'আমার মনে হয় বাজে বল পাওয়ার চিন্তা না করে বরং তার অনেক বেশি ইতিবাচক মনোভাব ছিল খেলায়। সে ভেবেছে আমি আজ ভালো স্কোর করব। আর এ রকম যখন ভাববেন, তখনই আপনার অনেক ভালো সুযোগ থাকে সফল হওয়ার।' 

Related Topics

টপ নিউজ

জেমি সিডন্স / সাকিব আল হাসান / বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
  • আবারও জাতীয় দলে ডাক পেতে পারেন সাকিব আল হাসান, ঘোষণা বিসিবির

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net