Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
‘তুমি আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ’

খেলা

টিবিএস ডেস্ক
12 December, 2022, 02:30 pm
Last modified: 12 December, 2022, 02:40 pm

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও

‘তুমি আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ’

শিরোপা স্বপ্ন নিয়ে কাতার গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে রোনালদোদের। শেষ চারে ওঠার লড়াইয়ে তাদেরকে হারিয়ে দেয় আফ্রিকার দেশ মরক্কো। বয়স, ফর্ম বিবেচনায় হতে পারে, বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন পর্তুগিজ মহানায়ক।
টিবিএস ডেস্ক
12 December, 2022, 02:30 pm
Last modified: 12 December, 2022, 02:40 pm
ক্রিশ্চিয়ানো রোনালদো ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি। জাতীয় দল ও ক্লাব ফুটবলে কতোশত কীর্তি গড়েছেন। কিন্তু সবচেয়ে বড় স্বপ্ন বিশ্বকাপ শিরোপাটাই ছুঁয়ে দেখা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই স্বপ্ন পূরণ হতে পারে, এমন আশাও ক্ষীণ। কারণ ৩৭ বছর বয়সী পর্তুগিজ এই তারকার পরের বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। তাই আক্ষেপ নিয়েই এবার কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে রোনালদোকে। 

রোনালদোর আক্ষেপ থাকলেও তা নেই বিরাট কোহলির। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ীর পাঁড়ভক্ত ভারতের সাবেক এই অধিনায়ক মনে করেন, শিরোপা বা ট্রফি দিয়ে রোনালদোকে বিচার করার সুযোগ নেই। ফুটবলার হিসেবে খেলাটায় এবং বিশ্বব্যাপী ভক্তদের মনে তিনি যেভাবে দাগ কেটেছেন, শিরোপার মাতাত্ম্যর কারণে সেটা এক বিন্দুও কমবে না। কোহলির কাছে রোনালদোই সর্বকালের সেরা।

প্রিয়, আদর্শ মানা ফুটবলারকে নিয়ে দুটি টুইট করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। প্রথম টুইটে কোহলি লিখেছেন, 'ফুটবলে তুমি যা করেছো এবং বিশ্বব্যাপী ক্রীড়া অনুরাগীদের জন্য যা করেছো, কোনো ট্রফি বা শিরোপা তা থেকে কিছুই কেড়ে নিতে পারবে না। সারা বিশ্বের মানুষের ওপর তোমার প্রভাব কতোটা ছিল এবং তোমাকে খেলতে দেখে আমরা কী অনুভব করি, কোনো শিরোনামের সাধ্য নেই এটা প্রকাশ করার। এটা ঈশ্বরের দান।'

(1/2) No trophy or any title can take anything away from what you've done in this sport and for sports fans around the world. No title can explain the impact you've had on people and what I and so many around the world feel when we watch you play. That's a gift from god. pic.twitter.com/inKW0rkkpq— Virat Kohli (@imVkohli) December 12, 2022

দুনিয়াজুড়ে যেকোনো ক্রীড়াবিদের জন্য রোনালদো সত্যিকারের অনুপ্রেরণা জানিয়ে কোহলি তার পরের টুইটে লিখেছেন, 'একজন মানুষের জন্য এটা সত্যিকারের আশীর্বাদ, যিনি সব সময় তার হৃদয় দিয়ে খেলেন। সে কঠোর পরিশ্রম ও নিবেদনের প্রতিমূর্তি এবং যেকোনো ক্রীড়াবিদদের জন্য সত্যিকারের অনুপ্রেরণা। তুমি আমার কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ।' এরপর গোট ও মুকুটের সাইন ব্যবহার করেন কোহলি।

শিরোপা স্বপ্ন নিয়ে কাতার গিয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে রোনালদোদের। শেষ চারে ওঠার লড়াইয়ে তাদেরকে হারিয়ে দেয় আফ্রিকার দেশ মরক্কো। বয়স, ফর্ম বিবেচনায় হতে পারে, বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন রোনালদো। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোল করে প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়া রোনালদো ফুটবলের এই মহাযজ্ঞে মোট ২২টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ৮টি, যা বিশ্বকাপে পর্তুগালের ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।   

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / বিরাট কোহলি / কাতার বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • বাগদান সম্পন্ন করলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ
  • কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
  • কোহলিকে আউট করার উপায় জানেন বাস চালকও

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net