Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
রিচার্লিসনের চোখ ধাঁধানো বাইসাইকেল কিকের গোলই এখন পর্যন্ত সেরা

খেলা

টিবিএস রিপোর্ট
25 November, 2022, 04:35 pm
Last modified: 25 November, 2022, 04:41 pm

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

রিচার্লিসনের চোখ ধাঁধানো বাইসাইকেল কিকের গোলই এখন পর্যন্ত সেরা

হয়তো পুরো বিশ্বকাপেরই সেরা পাঁচ গোলের মধ্যে থাকবে রিচার্লিসনের করা অবিশ্বাস্য এই গোলটি। ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
টিবিএস রিপোর্ট
25 November, 2022, 04:35 pm
Last modified: 25 November, 2022, 04:41 pm

ফুটবল কতোটা সুন্দর? অপ্রস্তুত অবস্থায় এমন প্রশ্নের সম্মুখীন হলে আপনার উত্তর হতে পারে, 'রিচার্লিসনের গোলটি দেখে দিন।' আগে থেকেই আক্রমণের ভরসা হিসেবে বিবেচিত হওয়া রিচার্লিসনের এই গোলের পর ব্রাজিল বলছে, ৯ নম্বর জার্সিটা পুনরুজ্জীবিত হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ওলে' তাদের টুইটে লিখেছে 'অন্য মাত্রার।'

অন্য মাত্রার ভূমিকম্পও বলা যায় হয়তো। নয়নাভিরাম বাইসাইকেল কিকে সার্বিয়ার জালে বল পাঠিয়ে রিচার্লিসন যখন উদযাপনের জন্য ছুটছিলেন, কাতারের লুসাইল স্টেডিয়াম তখন কাঁপছিল। গ্যালারি ফেটে পড়ছিল উল্লাসে, উন্মাদনায়। কারও কারও অনুভূতির প্রকাশ এমন ছিল যে, 'কী দেখলাম এটা।' গোলটির মাহাত্ম্য এতেই স্পষ্ট। আর হ্যাঁ, নিশ্চিতভাবেই রিচার্লিসনের গোলটি এখন পর্যন্ত কাতার বিশ্বকাপের সেরা। 

এখন পর্যন্ত বলায় মাহাত্ম্য কিছুটা কমতে পারে। সে ক্ষেত্রে একটু ঝুঁকি নিয়ে হলেও বলা যায়, পুরো বিশ্বকাপেরই সেরা পাঁচ গোলের মধ্যে থাকবে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের করা অবিশ্বাস্য এই গোলটি। 'গোল অব দ্য টুর্নামেন্ট' হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এই এক গোলের বর্ণনা দিতে গিয়েই যে ব্রাজিলকে অনেকে বলছে, 'এই দলটি এখনই ভয়ঙ্কর।'

Richarlison! What have you done?! ?#FIFAWorldCup | @richarlison97 pic.twitter.com/kCKFdlINXq— FIFA World Cup (@FIFAWorldCup) November 24, 2022

সার্বিয়ার বিপক্ষে শাসন করে খেলেছে ব্রাজিল। সেলেসাওদের ২-০ গোলের জয়ে দুইবারই জালে বল পাঠিয়েছেন রিচার্লিসন। প্রথমার্ধের শুরুতে কিছুটা অগোছালো মনে হলেও সময়ের সাথে সাথে ছন্দ খুঁজে নিয়েছে ব্রাজিল। যদিও মুহুর্মুহু আক্রমণের পরও সুযোগ হাতছাড়া করায় এই অর্ধে গোলের দেখা পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

কিন্তু বিরতি থেকে ফিরেই একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ব্রাজিল। 'জোগো বনিতা'র পুরো ছাপ না থাকলেও হলুদ ঢেউয়ে ঢেউয়ে সাম্বার ছন্দ দেখা গেছে। যে ছন্দ বুঝে উঠতে না পেরে সার্বিয়া হয়ে উঠেছে দিশেহারা। আর এই ছন্দের নেতৃত্বে ছিলেন জোড়া গোল করা রিচার্লিসন। যদিও শুরুর গোলটায় তার বিশেষ কৃতিত্ব ছিল না, সুযোগসন্ধানী হওয়ায় জালের ঠিকানা পান ব্রাজিলের এই তারকা। 

৬২তম মিনিটে দারুণ দক্ষতায় বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন নেইমার। সেখান থেকে ভিনিসিয়ুসের নেওয়া কোণাকুণি শট ঝাঁপিয়ে ফেরালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি সার্বিয়ান গোলরক্ষক ভানিয়া। ফিরে আসা আলগা বলে শট নিয়ে অনায়াসে গোল করেন রিচার্লিসন। 

এমন গোলে তার মন ভরেনি। ৭৩তম মিনিটে তাই জাদুকর হয়ে উঠলেন রিচার্লিসন। ভিনিসিয়ুসের হাল্কা উঁচু করে বাড়ানো পাস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে শূন্য থেকেই ডান পায়ের অবিশ্বাস্য অ্যাক্রোব্যাটিক শটে বল জালে জড়ান রিচার্লিসন। এই গোল করে যেন রিচার্লিসন মনে করিয়ে দিলেন, যোগ্য হিসেবেই ব্রাজিলের বিখ্যাত ৯ নম্বর জার্সিটি পেয়েছেন তিনি। 

৯ নম্বর জার্সির আবেদন রিচার্লিসন মেটাতে পারবেন কিনা, এ নিয়ে প্রশ্ন উঠেছিল। টটেনহ্যামে যে ১৫ ম্যাচে মাত্র ২ গোল করেন করেন তিনি। কিন্তু দেশের হয়ে ৩৯ ম্যাচে ১৫ গোল করা এই ২৫ বছর বয়সীর ওপর ভরসা রাখেন ব্রাজিলের কোচ তিতে। তার সিদ্ধান্ত যে ভুল ছিল না, প্রথম ম্যাচেই তা প্রমাণ করে দিলেন রিচার্লিসন।   

দলের উড়ন্ত জয়ে নিজে এমন পারফরম্যান্স করতে পারায় উচ্ছ্বাসের শেষ নেই রিচার্লিসনের। ম্যাচের পর তিনি জানালেন, শৈশবে এমন কিছুর স্বপ্নেই বিভোর ছিলেন, 'শৈশবের স্বপ্ন পূরণ হলো। আমরা ভালো ম্যাচ খেলেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। প্রতিপক্ষ ক্লান্ত হয়ে পড়েছিল এবং আমরা সেই সুযোগ নিয়েছি।'

Related Topics

টপ নিউজ

রিচার্লিসন / ব্রাজিল ফুটবল দল / কাতার বিশ্বকাপ / বাইসাইকেল কিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net