Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
বিশ্বকাপে নেইমারের সেরাটা দেখায় অপেক্ষায় ব্রাজিল 

খেলা

টিবিএস ডেস্ক 
24 November, 2022, 08:40 pm
Last modified: 24 November, 2022, 08:48 pm

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো আলামত পায়নি ফিফা

বিশ্বকাপে নেইমারের সেরাটা দেখায় অপেক্ষায় ব্রাজিল 

শুধু নেইমারের কাঁধেই অবশ্য আক্রমণের দায়ভার চাপাননি কোচ তিতে। এজন্য তাঁর কাছে আছে- রিয়েল মাদ্রিদের জুটি ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগোর মতো খেলোয়াড়ও। 
টিবিএস ডেস্ক 
24 November, 2022, 08:40 pm
Last modified: 24 November, 2022, 08:48 pm
চলতি সপ্তাহে দোহায় প্রশিক্ষণের সময় নেইমার। ছবি: নেলসন আলমেইডা/ এএফপি

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) কাতারে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ব্রাজিলের। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় অনুষ্ঠেয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া। খবর এএফপির 

ব্রাজিল অন্যতম হট ফেভারিট, যদিও এবারের আসরে চমকের পর চমক দেখাচ্ছে ছোট দলগুলি। এরমধ্যেই জাপান ও সৌদি আরবের মতো এশীয় দলের কাছে গ্রুপ পর্বে হেরেছে জার্মানি ও আর্জেন্টিনা। তাই অভিজ্ঞ ও সম্ভাবনাময়ী কিছু তারকা থাকা সার্বিয়াকে নিয়ে সতর্কই রয়েছে ব্রাজিল। 

একইসঙ্গে, টগবগে ও সম্পূর্ণ ফিট নেইমারের মাঠ কাঁপানোর প্রত্যাশা করছে ব্রাজিল। নেইমার আক্রমণভাগে নেতৃত্ব দিলে হেক্সা (ষষ্ঠবার শিরোপা) জয়ের স্বপ্নপূরণও হতে পারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।  

বুধবার দোহায় সংবাদ সম্মেলনকালে ব্রাজিলের কোচ তিতে এবং ক্যাপ্টেন থিয়াগো সিলভা। ছবি: নেলসন আলমেইডা/ এএফপি

ফুটবল বোদ্ধারা সার্বিয়াকে খাটো করে দেখতে নারাজ। সার্গেই মিলিনকোভিচ, সান তাদিচ, দুসান ভ্লাহোভিচ এবং লুকা জোভিচদের মতো খেলোয়াড় যে একাদশে তাকে খাটো করে দেখার সুযোগও নেই। সবমিলিয়ে অঘটন ঘটানোর মতোই বিপজ্জনক সার্বিয়া। সেই ঝুঁকি মাথায় রেখেই বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের কাছে অনেক প্রত্যাশা ব্রাজিলের। যদিও নেইমারের ফর্ম নিয়ে বরাবরের মতো এবারও শঙ্কা রয়েছে।  

বিশ্বকাপ আসরে এর আগেও ভাগ্য তার সহায় হয়নি। ২০১৪ সালের বিশ্বকাপে কলম্বিয়ার বিরুদ্ধে ম্যাচে হাড়ে চিড় ধরার ইনজুরিতে মাঠ ছাড়তে হয় তাকে। আসর থেকেও ছিটকে পড়েন তিনি। এরপর সেমি-ফাইনালে নিজ দেশের মাটিতেই ৭-১ গোলের ব্যবধানে জার্মানির কাছে হেরে চরম অপদস্থ হয় তার দল।     

২০১৮ সালের বিশ্বকাপের আয়োজক ছিল রাশিয়া। এসময় দ্রুত ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ মিশনের ফেরার চেষ্টা করছিলেন নেইমার। কিন্তু, শেষ আটে বেলজিয়ামের কাছে হারের পর আর এগোনো হয়নি ব্রাজিলের।  
 
এবার অবশ্য আশায় বুক বাঁধতেই পারেন নেইমার। ৩০ বছরের এ ফুটবলার ক্লাব ফুটবলের মওসুমের শুরুটা করেছেন দুর্দান্ত। প্যারিস-সেইন্ট জার্মেইনের হয়ে ২০ ম্যাচে করেছেন ১৫ গোল। আর সেই ফর্ম নিয়েই ফিরেছেন জাতীয় দলে। 

ব্রাজিলের বিশ্বকাপ তরীর অভিজ্ঞ কাপ্তান থিয়াগো সিলভা গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, "আমি মনে করি, নেইমার দারুণ ফর্ম নিয়ে প্রতিযোগিতায় এসেছে। এবার তাঁর বিশ্বকাপ প্রস্তুতি অন্যরকম। ২০১৪ সালে সে দারুণ খেলছিল- কিন্তু ইনজুরি তাকে থামিয়ে দেয়। ২০১৮ সালের আসরেও একটি গুরুতর পুরোনো চোটের কারণে সে বেশি খেলতেই পারেনি। নেইমার এখন ইনজুরিতে নেই, তাই এবারের ব্যাপারটাই আলাদা। সে এখন অনেক বেশি প্রস্তুত"। 

গ্রুপ জি'র খেলায় সুইজারল্যান্ড ও ক্যামেরুনের বিপক্ষেও খেলবে ব্রাজিল। আজকে সার্বিয়ার বিরুদ্ধেসহ এ তিন ম্যাচে আর দুটি গোল করলেই জাতীয় দলের হয়ে পেলের ৭৭টি গোল করার রেকর্ডের সাথে সমতায় আসবেন নেইমার। 

শুধু নেইমারের কাঁধেই অবশ্য আক্রমণের দায়ভার চাপাননি কোচ তিতে। এজন্য তাঁর কাছে আছে রিয়েল মাদ্রিদের জুটি ভিনিসিয়ুস জুনিয়র এবং রদ্রিগোর মতো খেলোয়াড়ও। 

ব্রাজিলের ক্যাপ্টেন সিলভা বলেছেন, 'আমার মতে, এই খেলোয়াড়েরা আক্রমণের দায়িত্ব ভাগ করে নিয়ে ওর (নেইমার) জন্য সুযোগ তৈরি করবে। 
 

Related Topics

টপ নিউজ

কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২ / নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • সমর্থকদের উগ্র আচরণের দায়ে মেক্সিকোকে ফিফার জরিমানা
  • রেকর্ড ফিতে বিশ্বকাপ তারকাকে দলে ভেড়াল লিভারপুল
  • মেসিদের বিশ্বকাপ জয়ে কতোটা প্রভাব পড়েছে আর্জেন্টিনার অর্থনীতিতে
  • ফরাসিদের কান্না থামাতে আর্জেন্টাইনদের সই সংগ্রহ
  • বিশ্বকাপে ম্যাচ পাতানোর কোনো আলামত পায়নি ফিফা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net