Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
অস্ট্রেলিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়নের মতোই শুরু ফ্রান্সের

খেলা

টিবিএস রিপোর্ট
23 November, 2022, 06:05 am
Last modified: 23 November, 2022, 06:06 am

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো

অস্ট্রেলিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়নের মতোই শুরু ফ্রান্সের

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে চোটের কারণে করিম বেনজেমাকে হারিয়ে চাপে পড়ে যাওয়া ফ্রান্স রীতিমতো শাসন করেই জিতলো। দাপুটে ফুটবলে এমবাপ্পে-জিরুদরা মনে করিয়ে দিলেন, চার বছর আগে তারাই চ্যাম্পিয়ন হয়েছিলেন।
টিবিএস রিপোর্ট
23 November, 2022, 06:05 am
Last modified: 23 November, 2022, 06:06 am

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় প্রত্যাশার চাপ তো ছিলই। এর ওপর আবার অস্ট্রেলিয়া শুরুতেই এগিয়ে গেল। যদিও ঘুরে দাঁড়াতে সময় নিলো না ফ্রান্স। এরপর ফরাসীদের আসল রূপ দেখলো অজিরা। আদ্রিয়ান রাবিয়তের সমতাসূচক গোলের পর শাসন করলেন অলিভিয়ের জিরুদ, কিলিয়ান এমবাপ্পেরা। দাপুটে জয়ে কাতার বিশ্বকাপ শুরু করলে ফ্রান্স।

মঙ্গলবার রাতে 'ডি' গ্রুপের ম্যাচে আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে চোটের কারণে করিম বেনজেমাকে হারিয়ে চাপে পড়ে যাওয়া ফ্রান্স রীতিমতো শাসন করেই জিতলো। জোড়া গোল করেন জিরুদ। একটি করে গোল করেন রাবিয়ত ও এমবাপ্পে।

ম্যাচের শুরুতে অস্ট্রেলিয়া এগিয়ে গেলেও পুরো ম্যাচে দাপট ছিল ফ্রান্সের। মুহুর্মুহু আক্রমণে অস্ট্রেলিয়াকে ব্যস্ত করে রাখে ফরাসীরা। ৬৩ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখেন এমবাপ্পে-গ্রিজম্যানরা। গোলমুখে ২৩টি শট নেয় ফ্রান্স, এর মধ্যে ৭টি শট লক্ষ্যে ছিল। ৩৭ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখা ফ্রান্স গোলমুখে ৪টি শট নেয়, মাত্র একটি শট লক্ষ্যে ছিল। 

শুরুতেই বিশ্বচ্যাম্পিয়নদের স্তব্ধ করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। ম্যাচের নবম মিনিটে হ্যারি সাউটারের লম্বা করে বাড়ানো বল ডান প্রান্ত থেকে নিয়ন্ত্রণে নিয়ে ক্রস করেন ম্যাথু লাকি। একে বাড়ে ফাঁকায় থাকা ক্রেইগ গুডউইন ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান। 

২১তম মিনিটে আরও এগিয়ে যেতে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া মিচেল ডিউকের জোরালো শট বারপোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। এরপ পাঁচ মিনিট পর ফরাসী সৌরভের শুরু। ২৭তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে ডি-বক্সে ক্রস করেন বদলি খেলোয়াড় থিও হার্নান্দেজ। দারুণ এক হেডে গোল করেন রাবিয়ত। 

এগিয়ে যেতেও সময় নেয়নি ফ্রান্স। ৩২তম মিনিটে ডি-বক্সের একটু দূরে বলের নিয়ন্ত্রণ হারান নাথানিয়েল অ্যাটকিনসন। বল পেয়ে ডি-বক্সে ঢুকে ফাঁকায় থাকা জিরুদকে বাড়ান খুঁজে নেন রাবিয়ত। আলতো টোকায় বল জালে জড়ান জিরুদ। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে এটা তার ৫০তম গোল। 

৩৫তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তার নেওয়া শট অনেক উপর দিয়ে চলে যায়। ৪০তম মিনিটে উসমান দেম্বেলেও উড়িয়ে মারেন। ৪২তম মিনিটে আঁতোয়ান গ্রিজম্যানের দারুণ শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৫তম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। গ্রিজম্যানের দেওয়া হাওয়ায় ভাসা বলে ভলি করেন তিনি। কিন্তু বারপোস্টের উপর দিয়ে যায়।

যোগ করা সময়ে সমতায় ফিরতে পারতো অস্ট্রেলিয়া। বাঁ প্রান্ত থেকে নেওয়া রিলে ম্যাকগ্রির কাটব্যাক থেকে দারুণ এক হেড দেন জ্যাকসন আরভিন। কিন্তু কপাল পোড়া, বল বারপোস্টে লেগে বেরিয়ে যায়। ৫০তম মিনিটে হার্নান্দেজের কাটব্যাক থেকে দারুণ এক বাই-সাইকেল কিক নেন জিরুদ। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৬৬তম মিনিটে গ্রিজম্যানের গড়ানো শট গোলরক্ষককে পরাস্থ করতে পারলেও একেবারে গোলমুখ থেকে ফেরান অস্ট্রেলিয়ার এক ডিফেন্ডার। যদিও দুই মিনিট পরই ব্যবধান বাড়ায় ফ্রান্স। ডান প্রান্ত থেকে দেম্বেলের নিখুঁত এক ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। 

৭১তম মিনিটে আরও এগিয়ে যায় ফ্রান্স। বাঁ প্রান্ত থেকে এক খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সের সামান্য বাইরে থেকে এমবাপ্পের নেওয়া কাটব্যাক থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান জিরুদ। এই গোলে তিনি ছুঁয়ে ফেলেন ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অরিঁকে।

Related Topics

টপ নিউজ

ফ্রান্স ফুটবল দল / কাতার বিশ্বকাপ / ফুটবল বিশ্বকাপ / অস্ট্রেলিয়া ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • ফুটবল বিশ্বকাপে প্রথম জয়ে গ্রুপ পর্বেও শীর্ষে মিসর
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • কেপ ভার্দের এই ডিফেন্ডারের জন্ম ডাবলিনে, করতেন ‘নীরস’ ব্যাংকের চাকরি, দলে ডাক পেয়েছেন লিঙ্কডইনে
  • তাহারা ফুটবলকেও ভালোবাসতেন
  • ‘প্রেমিকের দায়িত্ব পালন করতে’ কানাডার ম্যাচ বাদ দিয়ে কেটি পেরি-র পারফরম্যান্স দেখতে গেলেন ট্রুডো

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net