Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 20, 2026
৫০ বছর ধরে ফুটবল বিশ্বকাপের ট্রফি বানায় যে পরিবার!  

খেলা

টিবিএস ডেস্ক   
14 November, 2022, 01:20 pm
Last modified: 14 November, 2022, 01:31 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • টিকিটের দাম নিয়ে বিতর্ক: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই গ্যালারিতে হাজারো আসন খালি
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না

৫০ বছর ধরে ফুটবল বিশ্বকাপের ট্রফি বানায় যে পরিবার!  

১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর 'জুলে রিমে' ট্রফিটি একেবারেই তাদের দিয়ে দেওয়া হয়। এরপর ১৯৭১ সালে মিলানের শিল্পী সিলভিও গাজ্জানিগা নতুন  বিশ্বকাপ ট্রফিটি নকশা করেন।
টিবিএস ডেস্ক   
14 November, 2022, 01:20 pm
Last modified: 14 November, 2022, 01:31 pm
বর্তমানের বিশ্বকাপ ট্রফি। ছবি: সংগৃহীত

আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে ফিফা বিশ্বকাপ ২০২২-এর। ক্রীড়া দুনিয়ার সবচেয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের সপ্তাহখানেক আগে কাতারে পৌঁছে গেছে সোনায় মোড়ানো সেই মহার্ঘ্য, বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপে অংশগ্রহণকারী ৩২টি দেশ ঘুরে অবশেষে কাতারে পৌঁছেছে এটি।

১৮ ক্যারেট খাটি সোনায় তৈরি, ১৪ ইঞ্চি লম্বা ও ১৩ পাউন্ড ওজনের বিশ্বকাপ ট্রফিটি একবার হাতে নেওয়ার স্বপ্ন দেখেনি, এমন ফুটবলার খুঁজে পাওয়া অসম্ভব। দুটি মনুষ্যমূর্তি তাদের হাত তুলে গোলাকার পৃথিবী সদৃশ বস্তুকে ধরে রেখেছে- এই হলো বর্তমানের বিশ্বকাপ ট্রফির নকশা।

বিশ্বকাপ ট্রফি তৈরির সময়কার ব্যয় ৫০,০০০ ডলার হলেও, বর্তমানে এটির বাজারমূল্য ২০ মিলিয়ন ডলার!

কাতার বিশ্বকাপে কোয়ালিফাই করতে না পারলেও বিশ্বকাপ ট্রফি তৈরির ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ইতালির নাম। গত ৫০ বছর ধরে বিশ্বকাপ ট্রফি তৈরি করে আসছে এই ইতালীয় পরিবার।

জুলে রিমে ট্রফি। ছবি: সংগৃহীত

ফিফার তৃতীয় প্রেসিডেন্ট  জুলে রিমে প্রথম বিশ্বকাপ আয়োজনের পুরোধা হওয়ায় তার প্রতি সম্মান দেখিয়ে ১৯৪৬ সালে প্রথম বিশ্বকাপ ট্রফিটির নামকরণ করা হয়েছিল 'জুলে রিমে ট্রফি'।  এটি ১৯৭০ সাল পর্যন্ত টিকে ছিল।

১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের পর ট্রফিটি একেবারেই তাদের দিয়ে দেওয়া হয়। এরপর ১৯৭১ সালে মিলানের শিল্পী সিলভিও গাজ্জানিগা নতুন  বিশ্বকাপ ট্রফিটি নকশা করেন। ফিফার কাছে বিশ্বের সাতটি দেশের ৫৩ জন ভাস্কর বিশ্বকাপ ট্রফির নকশা জমা দেন, এদের মধ্যে গাজ্জানিগার নকশাটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়। এরপর থেকে এটির নাম হয়ে যায় 'ফিফা বিশ্বকাপ ট্রফি'।

২০০২ সালে এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজ্জানিগা বলেন, "আমি এই ট্রফিকে বীরত্বের পুরস্কার হিসেবে বিবেচনা করে নকশা করেছিলাম। কিন্তু কোনো সুপারহিউম্যানের বীরত্ব ভেবে নয়। এটা প্রচলিত কোনো কাপ নয়।"

বিশ্বকাপ ট্রফির নকশাকার, প্রয়াত ইতালীয় ভাস্কর সিলভিও গাজ্জানিগা। ছবি: সংগৃহীত

২০১৬ সালের নভেম্বরে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন সিলভিও গাজ্জানিগা। তার মৃত্যুর পর তার ছেলে জর্জিও গাজ্জানিগা বার্তা সংস্থা এপিকে বলেছিলেন, বিশ্বকাপ ট্রফির নকশা করার সময়ই তার বাবা বুঝেছিলেন যে তার আঁকা নকশাটি দেখে অনেকে বুঝতে নাও পারেন, তাই তিনি সাথে করে একটি প্লাস্টার মডেল নিয়ে গিয়েছিলেন।

জর্জিওর ভাষ্যে, "আয়োজকরা নকশাটি দেখার সাথেসাথেই বুঝেছিলেন যে এটি খুবই ফটোজেনিক একটি নকশা হবে। এটি হাতে তুলে ধরা সহজ এবং তুলে ধরার পর দেখতেও নান্দনিক লাগে।"

কিন্তু ফিফার এই প্রতিযোগিতার শর্ত ছিল যে বিজয়ী তার কাজের স্বত্ত্বাধিকার রাখবে না। তাই সিলভিও গাজ্জানিগা বিশ্বকাপ ট্রফির নকশা করে সরাসরি কোনো মুনাফা পাননি।

জর্জিও বলেন, "কিন্তু  বিশ্বকাপ ট্রফির নকশাকার হিসেবে স্বীকৃতি পাওয়ার পর তিনি আরও অনেকগুলো ট্রফির নকশা করেছেন, এটাই ছিল লাভ। সিলভিও গাজ্জানিগা উয়েফা কাপ, ইউরোপিয়ান সুপার কাপসহ আরও অনেক আন্তর্জাতিক ট্রফির নকশা করেছেন। কিন্তু সবশেষে, বিশ্বকাপ ট্রফির জন্যই তিনি বিখ্যাত হয়ে থাকবেন। 

গাজ্জানিগার পরিবার এখনো এই আইকনিক ট্রফি তৈরির অধিকার নিজেদের কাছে ধরে রেখেছেন।  বিশ্বকাপ ট্রফি তৈরির সময় গাজ্জানিগা মিলানের বার্তোনি ম্যানুফ্যাকচারিং কোম্পানির হয়ে কাজ করতেন। আজ ৫০ বছর পরেও সেই প্রতিষ্ঠানের কাঁধেই রয়েছে বিশ্বকাপ ট্রফি তৈরির গুরুদায়িত্ব।

সূত্র: আল-জাজিরা, ইএসপিএন

Related Topics

টপ নিউজ / ফিচার

বিশ্বকাপ ট্রফি / ফিফা / সিল্ভিও গাজ্জানিগা / ইতালি / ভাস্কর / পরিবার / কাতার বিশ্বকাপ ২০২২

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
    সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
  • সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
    ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
    মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
    ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ
  • ছবি: এপি
    আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

Related News

  • যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সেই সোমালি রেফারিকে পুরো টুর্নামেন্ট ফি দেবে ফিফা
  • টিকিটের দাম নিয়ে বিতর্ক: বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই গ্যালারিতে হাজারো আসন খালি
  • দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক
  • বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাওয়া সোমালি রেফারিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হলো না

Most Read

1
সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের
অর্থনীতি

সিটি গ্রুপকে রক্ষা: ২৬,৬০০ কোটি টাকা ঋণ পুনর্গঠনের উদ্যোগ ৩৬ ব্যাংকের

2
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকায় এক কোম্পানির মাধ্যমে চলবে রুটভিত্তিক বাস, থাকবে নির্দিষ্ট রং: পরিবহণমন্ত্রী

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান এখন চাইলেই যেকোনো সময় হরমুজ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে: মার্কিন গোয়েন্দা মূল্যায়ন

4
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: রয়টার্স
খেলা

মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

5
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। ১৩ অক্টোবর ২০২৫। ছবি: চিপ সোমোদেভিয়া
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তিতে ক্ষোভে ফুঁসছেন নেতানিয়াহু; চটেছেন মিত্ররাও, করছেন ব্যক্তিগত আক্রমণ

6
ছবি: এপি
আন্তর্জাতিক

আমরা ইরানের প্রচুর অর্থ নিয়েছি, সেই অর্থ ফেরত দিতে হবে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net