Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় হবে অঘটন, বলছেন সাকিব

খেলা

শান্ত মাহমুদ, অ্যাডিলেড থেকে
01 November, 2022, 05:55 pm
Last modified: 06 November, 2022, 03:04 pm

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় হবে অঘটন, বলছেন সাকিব

‘ভারত এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। এখান থেকেই আপনি পরিস্থিতি বুঝতে পারবেন।’
শান্ত মাহমুদ, অ্যাডিলেড থেকে
01 November, 2022, 05:55 pm
Last modified: 06 November, 2022, 03:04 pm

ভারত ও পাকিস্তান; প্রতিপক্ষ হিসেবে এই দুই দলকে পেলে একটু বেশিই মেজাজি থাকে বাংলাদেশ। ভারত-পাকিস্তান ম্যাচের পর উপমহাদেশে বাংলাদেশ-ভারত ম্যাচের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়েও তুমুল আগ্রহ। দল দুটির বিপক্ষে ওয়ানডেতে সমানে-সমান লড়াই হয় বাংলাদেশের। 

যদিও টি-টোয়েন্টির আলোচনায় ভিন্ন চিত্র। এই ফরম্যাটে ভারত, পাকিস্তানের বিপক্ষে তেমন লড়াইও করতে পারে না বাংলাদেশ। এ কারণেই হয়তো দল দুটির বিপক্ষে ম্যাচে বিশেষ প্রত্যাশা নেই সাকিবের। অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারালে সেটা অঘটন হবে বলে মনে করেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। 

শক্তিমত্তা বা পরিসংখ্যানে চোখ রেখেই ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিব এমন মন্তব্য করেছেন। ভারতের বিপক্ষে ১১টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মাত্র একটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ ম্যাচের সবগুলোতেই হার। পাকিস্তানের বিপক্ষেও বলার মতো কিছু নেই বাংলাদেশের ঝুলিতে। ১৭ টি-টোয়েন্টির মধ্যে বাংলাদেশের জয় ২টিতে। বিশ্বকাপে মেলেনি জয়, ৫ ম্যাচের সবগুলোতে হার।

অ্যাডিলেড ওভালে বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। এই ম্যাচের আগেরদিন পরিসংখ্যানগুলোই যেন মনে করাতে চাইলেন সাকিব। ৩ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ দুই-এর তিন নম্বরে আছে বাংলাদেশ। এখনও সেমি-ফাইনালের আশা টিকে আছে তাদের। রান রেট ভালো না থাকায় শেষ চারে খেলতে হলে শেষ দুই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিবদের সামনে। 

কিন্তু জয়ের আশার কথা না শুনিয়ে বাস্তবতার পক্ষে রায় দিলেন সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমাদের পরবর্তী লক্ষ্য হলো, বাকি দুই ম্যাচ খুব ভালোভাবে খেলা। দুই ম্যাচের কোনটিও যদি জিততে পারি, আপসেট হিসেবে গণ্য হবে। সেই আপসেটটা করতে পারলে আমরা খুশি হব। না করতে পারলে বেশি কিছু বলার নেই।'

এবারের বিশ্বকাপে অঘটনের শেষ নেই। উদ্বোধনী ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় নামিবিয়া। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। সুপার টুয়েলভে অঘটনের শিকার হয় ইংল্যান্ড, তাদেরকে হারিয়ে ইতিহাস লেখে আইরিশরা। পরে পাকিস্তানকে হারায় জিম্বাবুয়ে। 

ভারত ও পাকিস্তানের বিপক্ষে সাকিবও এমন কিছুর আশায়। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বলেন, 'দুই দল কাগজে-কলমে আমাদের চেয়ে অবশ্যই ভালো। তবে আমরা যদি ভালো খেলি, আমাদের যদি দিন থাকে তাহলে কেন পারব না। এই বিশ্বকাপেই আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে, জিম্বাবুয়ে পাকিস্তানকে হারিয়েছে। ও রকম একটা ফল হলে অবশ্যই আমরা খুশি হবো।'

কেবল বাংলাদেশের বিপক্ষেই নয়, বিশ্বকাপেই ভারতকে ফেবারিট মানছেন সাকিব, 'ভারত এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা ফেভারিট নই, বিশ্বকাপ জিততে এখানে আসিনি। এখান থেকেই আপনি পরিস্থিতি বুঝতে পারবেন। আমরা ভালো করেই জানি, ভারতের বিপক্ষে জিতলে এটি আপসেট হবে। আমরা চেষ্টা করব সেরা খেলাটি খেলতে এবং আপসেট করতে।' 

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বাংলাদেশ ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৭ জুলাই
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net