Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
ইংল্যান্ডকে হারিয়ে আয়ারল্যান্ডের চমক

খেলা

টিবিএস রিপোর্ট
26 October, 2022, 03:30 pm
Last modified: 26 October, 2022, 03:31 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

ইংল্যান্ডকে হারিয়ে আয়ারল্যান্ডের চমক

নিয়ন্ত্রিত বোলিংয়ের পর বৃষ্টির হানা, এই দুইয়ে মিলে হাসি ফুটলো আইরিশদের মুখে। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের উল্লাসে মাতলো আয়ারল্যান্ড।
টিবিএস রিপোর্ট
26 October, 2022, 03:30 pm
Last modified: 26 October, 2022, 03:31 pm

লক্ষ্য খুব একটা বড় ছিল না, ব্যাটিং করতে নেমে ৫টি উইকেট হারালেও জয়ের পথেই ছিল ইংল্যান্ড। কিন্তু বাগড়া দিলো বৃষ্টি, যা আয়ারল্যান্ডের জন্য হয়ে উঠলো আশীর্বাদ। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর বৃষ্টির হানা, এই দুইয়ে মিলে হাসি ফুটলো আইরিশদের মুখে। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের উল্লাসে মাতলো আয়ারল্যান্ড।

বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে বৃষ্টি আইনে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। ১৫৭ রান তাড়ায় ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তোলে ইংল্যান্ড। এরপর বৃষ্টি শুরু হলে আর খেলা হয়নি। বৃষ্টি আইনে ইংলিশরা ৫ রানে পিছিয়ে থাকায় আয়ারল্যান্ড জিতে যায়। 

টস হেরে আগে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। ম্যাচসেরার পুরস্কার জেতা আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি ও লরক্যান টাকারের ব্যাটে ১৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে তারা। জবাবে ১৪.৩ ওভারে ৫ উইকেটে ১০৫ রান তোলে ইংল্যান্ড। জয়ের জন্য ৩৩ বলে ৫৩ রান দরকার ছিল তাদের। এমন সময়ে বৃষ্টি শুরু হয়। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করে বৃষ্টি আইনের হিসেব কষা হয়। তাতে ৫ রানে পিছিয়ে থাকায় হার মেনে নিতে হয় ইংল্যান্ডকে। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে কোনো রান তোলার আগেই উইকেট হারায় ইংল্যান্ড। দ্বিতীয় বলেই ফিরে যান অধিনায়ক জস বাটলার। আরেক ওপেনার অ্যালেক্স হেলসও বেশি সময় টিকতে পারেননি। দলীয় ১৪ রানে আউট হওয়ার আগে ৫ বলে ৭ রান করেন তিনি। 

এক পাশ আগলে লড়াই করতে থাকা দাভিদ মালানকে সঙ্গ দিতে পারেননি বেন স্টোকস। ৮ বলে ৬ রান করে বিদায় নেনন তিনি। ২৯ রানে ৩ উইকেট হারানো ইংল্যান্ড ১১তম ওভারে গিয়ে হারায় হ্যারি ব্রুককে। ২১ বলে ১৮ রান করে আউট হন তিনি। মঈন আলীর সঙ্গে জুটি বেধে এগোতে থাকা মালানের বিদায়ে ইংল্যান্ডের চাপ বাড়ে। বাঁহাতি এই ব্যাটসম্যান ৩৭ বলে ২টি চারে ৩৮ রান করে আউট হন। 

এরপর লিয়াম লিভিংস্টোনকে এক পাশে রেখে ঝড় তোলেন মঈন। কিন্তু বৃষ্টি বাধায় বেশিক্ষণ তা চলেনি। ১২ বলে ৩টি চার ও একটি ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন ইংলিশ এই অলরাউন্ডার। আইরিশ পেসার জশ লিটল ৩ ওভারে ১৬ রান খরচায় ২টি উইকেট নেন। একটি করে উইকেট পান ব্যারি ম্যাকার্থি, ফিওন হ্যান্ড ও জর্জ ডকরেল। 

এর আগে ব্যাটিং করা আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন বালবার্নি। ডানহাতি এই ওপেনার ৪৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৬২ রানের দারুণ এক ইনিংস খেলেন। ২৭ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩৪ রান করেন লরক্যান টাকার। এ ছাড়া পল স্টার্লিং ১৪, কার্টিস ক্যাম্ফার ১৮ ও গ্যারেথ ডিলানি ১২ রান করেন। ইংল্যান্ডের মার্ক উড ও লিভিংস্টোন ৩টি করে উইকেট পান। স্যাম কারান ২টি ও বেন স্টোকস একটি উইকেট নেন।   

Related Topics

টপ নিউজ

আয়ারল্যান্ড ক্রিকেট দল / ইংল্যান্ড ক্রিকেট দল / টি-টোয়েন্টি বিশ্বকাপ / সুপার টুয়েলভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
    ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ইলাস্ট্রেশন: জেমিনি এআই
    দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা
  • ছবি: রয়টার্স
    ‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

2
যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে পৌঁছানোর পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, কিছু আটকে থাকা সম্পদ ছাড় হয়েছে: আরাগচি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ইলাস্ট্রেশন: জেমিনি এআই
মতামত

দুই হাঁস শিকারের এক কাহিনি: ইউএস ফেডের জন্মের উৎস ও বাংলাদেশের গণহত্যা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘হরমুজ বন্ধ করে দেখো, তোমাদের দেশের কোনো অস্তিত্বই থাকবে না’: ইরানকে ট্রাম্পের হুমকি 

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net