Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আমিরের রেকর্ড এখন আয়ানের

খেলা

টিবিএস রিপোর্ট
16 October, 2022, 05:20 pm
Last modified: 16 October, 2022, 05:26 pm

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

আমিরের রেকর্ড এখন আয়ানের

বিশ্বকাপের প্রথম পর্বে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হয় সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটি খেলতে নেমেই ইতিহাসে নিজের নামটি খোদাই করে নেন আমিরাতের তরুণ স্পিনিং অলরাউন্ডার আয়ান আফজাল খান।
টিবিএস রিপোর্ট
16 October, 2022, 05:20 pm
Last modified: 16 October, 2022, 05:26 pm
মোহাম্মদ আমির ও আয়ান আফজাল খান। ছবি: সংগৃহীত

বয়স চলে সবে ১৬ বছর। এই বয়সেই সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ মিশনের অন্যতম সমস্য আয়ান আফজাল খান। অস্ট্রেলিয়ায় রোববার শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকও হয়ে গেছে বাঁহাতি তরুণ এই স্পিনিং অলরাউন্ডারের। আর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেই ইতিহাসে নিজের নামটি খোদাই করে নিয়েছেন আমিরাতের এই ক্রিকেটার। 

সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েছেন আয়ান। এই রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরকে। বিশ্বকাপের প্রথম পর্বে আজ ভিক্টোরিয়ার জিলংয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় আয়ানের দল আরব আমিরাত। ১৬ বছর ৩৩৫ দিন বয়সে নিয়ে এই ম্যাচ খেলতে নামেন তিনি।

১৬ বছর বয়সে আর কোনো ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আমির যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েন, সেটাও ছিল ১৭ বছর বয়সে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ বছর ৫৫ দিন বয়সে খেলতে নেমে রেকর্ডটি গড়েন পাকিস্তানের বাঁহাতি এই পেসার। 

গত মাসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আয়ানের। সিরিজে দুই ম্যাচে ৩ উইকেট নেন তিনি। ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য আছে তার। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৭ বলে ৩টি চারে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। এ কারণেই ১৬ বছর বয়সেই বিশ্ব আসরের মতো কঠিন লড়াইয়ের মঞ্চে তার ওপর ভরসা রেখেছে আরব আমিরাত। 

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে আমিরাতের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলা আয়ানের জন্ম ভারতের গোয়ায়। কিন্তু ছোট বেলাতেই বাবার হাত ধরে আমিরাতে পাড়ি জমান তিনি। ছোট থেকেই ক্রিকেট নিয়ে পড়ে থাকা আয়ান দারুণ পারফরম্যান্সে জায়গা করে নেন আমিরাতের অনূর্ধ্ব-১৯ দলে। গত যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৩ রানের ইনিংস খেলে নজর কাড়েন তিনি। এর কিছুদিন পরই জাতীয় দলে ডাক মেলে তার। 

Related Topics

টপ নিউজ

টি-টোয়েন্টি বিশ্বকাপ / আয়ান আফজাল খান / সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল
  • আমরা বাংলাদেশি বলেই কি এই আচরণ?: আইসিসির অ্যাক্রিডিটেশন বাতিলের সিদ্ধান্তে ক্ষুব্ধ সাংবাদিকরা
  • বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করল আইসিসি
  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net