Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে পপুলাসের সঙ্গে ৪৮ মাসের চুক্তি

খেলা

টিবিএস রিপোর্ট
12 October, 2022, 09:15 pm
Last modified: 12 October, 2022, 09:19 pm

Related News

  • রাস্তা-ফুটপাত থেকে নির্মাণসামগ্রী অপসারণ না করলে ব্যবস্থা নেবে ডিএমপি
  • আয়া সোফিয়া: সাম্রাজ্যের পতনের পরও যেভাবে টিকে আছে ১৬০০ বছরের পুরোনো স্থাপনা, কী এর রহস্য
  • শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে করা হলো জাতীয় ক্রিকেট গ্রাউন্ড
  • ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নাই’
  • শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল

শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণে পপুলাসের সঙ্গে ৪৮ মাসের চুক্তি

চুক্তির সময়ে খসড়া ডিজাইন উপস্থাপন করে পপুলাস। নৌকার আদলে নকশা করা হয়েছে। স্টেডিয়ামটি নির্মাণে কতো খরচ হবে, এ ব্যাপারে বিসিবি এখনও কিছু জানায়নি।
টিবিএস রিপোর্ট
12 October, 2022, 09:15 pm
Last modified: 12 October, 2022, 09:19 pm

পাকা কথা হয়েই ছিল, বাকি ছিল আনুষ্ঠানিকতার। সেটাও হয়ে গেল বুধবার। পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে অস্ট্রেলিয়ান কোম্পানি পপুলাস আর্কিটেকচারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৪৮ মাসের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

কাজ শুরুর ৩০ মাসের মধ্যে শেষ হবে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ- এটা কদিন আগেই জানানো হয়েছিল। বুবধবার ঢাকার একটি অভিজাত হোটেলে চুক্তির সময়ে জানানো হলো, নির্মাণ কাজ শেষের পরবর্তী ১২ মাস স্টেডিয়াম নিজেদের তত্ত্বাবধানে রেখে ত্রুটি ও রক্ষণাবেক্ষণের কাজও করবে অস্ট্রেলিয়ান নির্মাণ প্রতিষ্ঠানটি। স্টেডিয়াম নির্মাণে স্থানীয় একটি কোম্পানির সঙ্গে চুক্তি করবে পপুলাস।

বিশ্বজুড়ে বড় বড় স্টেডিয়াম তৈরির অভিজ্ঞতা সম্পন্ন পপুলাস আর্কিটেকচার প্রথমবারের মতো বাংলাদেশে কাজ করতে যাচ্ছে। পপুলাসের পক্ষে পরিচালক অ্যান্ড্রু জেমস ও বিসিবির পক্ষে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ৩৪৭ পাতার চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর শেষে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, 'শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের প্রথম ধাপ সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পুপলাসের ৩৪৭ পাতার চুক্তিপত্রে ৪৮ মাসের মধ্যে কাজ সম্পন্ন করার সময়সীমা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।'

স্টেডিয়ামের ডিজাইন ও নির্মাণ এবং রক্ষণাবেক্ষণসহ পপুলাস আর্কিটেকচারের যাবতীয় কাজের বর্ণনা করতে গিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'প্রথম ৬ মাস ডিজাইনের ওপর কাজ করবে তারা। পরের ৩০ মাসে স্টেডিয়ামের অবকাঠামো তৈরি করতে হবে। শেষ ১২ মাস ছোটখাটো ভুলত্রুটিগুলো সংশোধনের কথা বলা হয়েছে।' 

চুক্তির সময়ে খসড়া ডিজাইন উপস্থাপন করে পপুলাস। নৌকার আদলে নকশা করা হয়েছে। স্টেডিয়ামটি নির্মাণে কতো খরচ হবে, এ ব্যাপারে বিসিবি এখনও কিছু জানায়নি। ডিজাইন চূড়ান্ত হওয়ার পর বাজেট ঠিক করা হবে বলে জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম / পপুলাস আর্কিটেকচার / নির্মাণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • রাস্তা-ফুটপাত থেকে নির্মাণসামগ্রী অপসারণ না করলে ব্যবস্থা নেবে ডিএমপি
  • আয়া সোফিয়া: সাম্রাজ্যের পতনের পরও যেভাবে টিকে আছে ১৬০০ বছরের পুরোনো স্থাপনা, কী এর রহস্য
  • শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে করা হলো জাতীয় ক্রিকেট গ্রাউন্ড
  • ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নাই’
  • শেখ হাসিনা স্টেডিয়ামের দরপত্র বাতিল

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net