Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 19, 2026
নতুন এফটিপিতে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ

খেলা

17 August, 2022, 05:15 pm
Last modified: 17 August, 2022, 09:39 pm

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

নতুন এফটিপিতে বাংলাদেশের সবচেয়ে বেশি ম্যাচ

আইসিসির ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী আগামী চক্রে বাংলাদেশের পর সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ, এরপর ইংল্যান্ড।
17 August, 2022, 05:15 pm
Last modified: 17 August, 2022, 09:39 pm

আইসিসির মেয়েদের ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনায় (এফটিপি) অনেক ম্যাচ বেড়েছে বাংলাদেশের। পরবর্তী চক্রে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৫০টি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। একদিন পরে ছেলেদেরও ভবিষ্যৎ সফরসূচি পরিকল্পনাও প্রকাশ করল আইসিসি। ২০২৩ থেকে ২০২৭ সালের চক্রে বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলবে। 

তিন বছরের চক্রে দ্বি-পাক্ষিক সিরিজে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশ মোট ১৫০টি ম্যাচ খেলবে। আগামী বছরের মে থেকে শুরু হতে যাওয়া এই চক্রে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে (সব দলের মধ্যে সর্বোচ্চ) ও ৫৭ টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ১৪৭টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বেশি ম্যাচ খেলার দিক থেকে ইংল্যান্ড তৃতীয়, ১৪২টি ম্যাচ খেলবে তারা। 

বুধবার আইসিসির প্রকাশ করা এফটিপি অনুযায়ী আগামী চক্রে ১২টি টেস্ট খেলুড়ে দেশ ৭৭৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে, যা গতবারের চেয়ে অনেক বেশি। এই চক্রে ১৭৩টি টেস্ট, ২৮১টি ওয়ানডে ও ৩২৩টি টি-টোয়েন্টি ম্যাচ রাখা হয়েছে। গত চক্রে মোট ম্যাচ ছিল ৬৯৪টি।

২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ। এই চক্রেই প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এই চক্রেও ইংল্যান্ডে কোনো টেস্ট সিরিজ নেই বাংলাদেশের। সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ডে টেস্ট খেলে তারা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ চক্রে মধ্যে ঘরের মাটিতে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সময় ভারত, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজে সফর করবে তারা। ২০২৫-২৭ চক্রে ইংল্যান্ড, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ। এ ছাড়া অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সফর থাকবে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিটা সিরিজই দুই টেস্টের। 

এ ছাড়া আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠ ও বাইরে সিরিজ খেলবে বাংলাদেশ। এই চক্রে প্রতিবেশি দেশ ভারতের বিপক্ষে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে ৪টি টেস্ট, ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি থাকবে। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ৪টি করে টেস্ট এবং ৬টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলবে ২টি করে টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্টের সঙ্গে আছে ৯ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি। বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ২ টেস্টের সঙ্গে আছে ৯ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ টেস্টের সঙ্গে ৮টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ টেস্টের পাশাপাশি থাকবে ৩ ওয়ানডে। কেবল প্রোটিয়াদের বিপক্ষেই কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই বাংলাদেশের।

আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ড সফর দিয়ে নতুন চক্র শুরু হবে বাংলাদেশের। এই সফরে আছে ৩টি ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি। এরপর ২০২৩ সালের বাকি সময়ে ৪টি টেস্ট, ৯টি ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০২৪ সালে ১৪ টেস্টের পাশাপাশি আছে ৯ ওয়ানডে ও ১৭ টি-টোয়েন্টি আছে।

২০২৫ সালে ৪ টেস্ট খেলবে বাংলাদেশ, এ বছর ১৮টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।  ২০২৬ সালে ৮ টেস্টের সঙ্গে আছে ২০ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি। ২০২৭ সালে আছে দুটি টেস্ট সিরিজ। একটি অস্ট্রেলিয়ায় এবং অন্যটি দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে।

Related Topics

টপ নিউজ

আইসিসি / এফটিপি / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ বাংলাদেশের নাহিদ রানা
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • ভারতের বিপক্ষে পাকিস্তান খেলতে রাজি হওয়ায় ১৭৪ মিলিয়ন ডলারের ক্ষতি থেকে বাঁচল আইসিসি
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • ভারত ম্যাচ খেলবে পাকিস্তান, ২০৩১-এর আগে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net