Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
ক্রিকেটারদের বিশ্রামে ম্যাচের সময় পেছালো দেড় ঘণ্টা

খেলা

টিবিএস ডেস্ক
02 August, 2022, 03:15 pm
Last modified: 02 August, 2022, 03:24 pm

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

ক্রিকেটারদের বিশ্রামে ম্যাচের সময় পেছালো দেড় ঘণ্টা

ভারতের কয়েকজন ক্রিকেটারের লাগেজ ও কিটস দেরিতে সেন্ট কিটসে পৌঁছায়। এ কারণে ম্যাচ শুরু হয় তিন ঘণ্টা দেরিতে। ভারতের তিনজন ক্রিকেটার সতীর্থের জার্সি পরে খেলতে নামেন।
টিবিএস ডেস্ক
02 August, 2022, 03:15 pm
Last modified: 02 August, 2022, 03:24 pm

ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের সময় দেড় ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ১০টার বদলে ম্যাচটি ১২টায় শুরু হবে, টস হবে সাড়ে ১১টায়। ক্রিকেটারদের বিশ্রাম দিতে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের বোর্ড।

সোমবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়, পরদিনই তৃতীয় ম্যাচ। দুই ম্যাচের মাঝে সময় কম হয়ে যাওয়ায় ক্রিকেটারদের বিশ্রামের ব্যাপারটি বিবেচনায় নিয়েছে দুই দেশের বোর্ড। ক্রিকেটারদের ধকল কাটিয়ে উঠতে দেওয়ার সময় দিতেই ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনা হয়েছে। 

ত্রিনিদাদ থেকে ভারতের কয়েকজন ক্রিকেটারের লাগেজ ও কিটস দেরিতে সেন্ট কিটসে গিয়ে পৌঁছায়। এ কারণে ম্যাচ শুরু হয় তিন ঘণ্টা দেরিতে। টিম কিট দেরিতে পৌঁছানোয় ভারতের তিনজন ক্রিকেটার সতীর্থের জার্সি পরে খেলতে নামেন। আর্শদীপ সিংয়ের ২ নম্বর জার্সি পরে খেলতে দেখা যায় সূর্যকুমার যাদব ও আভেশ খানকে। 

তৃতীয় টি-টোয়েন্টির পর আমেরিকার ফ্লোরিডায় যাবে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ওখানেই সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক বিবৃতিতে বলা হয়েছে, 'দ্বিতীয় টি-টোয়েন্টি দেরিতে শুরু হওয়ায় ক্রিকেটারদের বিশ্রাম ও রিকভারির জন্য ম্যাচ পিছিয়ে দিতে রাজি হয়েছে দুই দেশ।'

দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ সমতায় আছে। প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে পেলেও দ্বিতীয় ম্যাচে খুব একটা লড়াই করতে পারেনি ভারত। ওবেদ ম্যাককয়ের বোলিং তোপে ১৩৮ রানেই গুটিয়ে যায় রোহিত শর্মার দল। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় ৬টি উইকেট নেন ম্যাককয়। পরে ৪ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় ক্যারিবীয়রা।

Related Topics

টপ নিউজ

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ / টি-টোয়েন্টি / ম্যাচের সময়সূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বদলাতে পারে ভেন্যু, মুম্বাইয়ে সেমিফাইনাল না-ও খেলতে পারে ভারত
  • ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি না, সিদ্ধান্ত আজ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হলো স্কটল্যান্ড
  • বাংলাদেশকে সমর্থন জানাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
  • ভারতে বিশ্বকাপ: আসিফ নজরুলের নিরাপত্তা বিষয়ক বক্তব্যকে ‘সম্পূর্ণ অসত্য’ বলল আইসিসি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net