Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
সমান ম্যাচ ফি পাবেন নিউজিল্যান্ডের নারী ও পুরুষ ক্রিকেটাররা

খেলা

টিবিএস ডেস্ক
05 July, 2022, 06:40 pm
Last modified: 05 July, 2022, 07:05 pm

Related News

  • আইপিএলে ক্রিকেটারদের বড় অঙ্কের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত
  • বড় হারের পর জরিমানার খড়্গে পাকিস্তান
  • ইতিহাস গড়ে নিউজিল্যান্ড বোর্ডের প্রথম নারী প্রধান লিন্ডন
  • রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির আশা উজ্জ্বল অজিদের
  • রুটের পর লোয়ার অর্ডারের ব্যাটে লড়াকু পুঁজি ইংল্যান্ডের

সমান ম্যাচ ফি পাবেন নিউজিল্যান্ডের নারী ও পুরুষ ক্রিকেটাররা

শুধু পুরুষদের সমান ম্যাচ ফিই নয়, চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের সংখ্যাও বাড়ানো হয়েছে। ম্যাচ ফি সমান হওয়ার পরও অবশ্য আয়ে নারী ক্রিকেটারদের থেকে এগিয়ে থাকছেন নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটাররা।
টিবিএস ডেস্ক
05 July, 2022, 06:40 pm
Last modified: 05 July, 2022, 07:05 pm

দৃষ্টান্ত গড়তে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট। নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফিতে বৈষম্য ঘুচিয়ে ফেলছে তারা। প্রথম ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে নারী ও পুরুষ ক্রিকেটারদের সমপরিমাণ ম্যাচ ফি দেওয়ার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (জেডএনসি)।

নিউজিল্যান্ডের ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে দেশটির ক্রিকেট বোর্ড ও ছয়টি বড় অ্যাসোসিয়েশনের চুক্তি অনুসারে এখন থেকে নারী ও পুরুষ উভয় দলের ক্রিকেটাররা একই পরিমাণ ম্যাচ ফি পাবেন।

নতুন চুক্তিতে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের ম্যাচ ফি হচ্ছে ৪ হাজার নিউজিল্যান্ড ডলার, টি-টোয়েন্টি ম্যাচের ফি হচ্ছে ২ হাজার ৫০০ নিউজিল্যান্ড ডলার ও টেস্ট ম্যাচের ফি ১০ হাজার ২৫০ নিউজিল্যান্ড ডলার। এটা নারী ও পুরুষ উভয় দলের জন্য একই থাকবে।

শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, ঘরোয়া ক্রিকেটেও পুরুষদের সমান আয় করবেন নিউজিল্যান্ডের মেয়ে ক্রিকেটাররা। দেশটির ঘরোয়া ক্রিকেটে ফর্ড ট্রফি ও হ্যালি বার্টন জনস্টন শিল্ডের ম্যাচ ফি হচ্ছে ৮০০ নিউজিল্যান্ড ডলার। সুপার স্ম্যাশে ৫৭৫ ডলারে ও প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে  নিউজিল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেটারদের আয় হবে ১ হাজার ৭৫০ নিউজিল্যান্ড ডলার।

শুধু পুরুষদের সমান ম্যাচ ফিই নয়, চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারদের সংখ্যাও বাড়ানো হয়েছে। ৫৪ এর জায়গায় এখন থেকে ৭২ জন নারী ক্রিকেটার বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন।

ম্যাচ ফি সমান হওয়ার পরও অবশ্য নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের আয় নারী ক্রিকেটারদের থেকে বেশিই থাকছে। কারণ ম্যাচের সংখ্যা, নারীদের চেয়ে অনেক বেশি ম্যাচ খেলে থাকেন পুরুষ ক্রিকেটাররা।

নতুন চুক্তিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ ক্যটাগরির একজন নারী ক্রিকেটার বছরে ১ লক্ষ ৬৪ হাজার নিউজিল্যান্ড ডলার আয় করতে পারবেন। ঘরোয়া ক্রিকেট খেলে বছরে ২০ হাজার ডলার আয় হবে একজন নারী ক্রিকেটারের।

এই চুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিউজিল্যান্ড জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক সোফি ডিভাইন। তিনি বলেন, 'আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে পুরুষ ক্রিকেটারদের সঙ্গে নারী ক্রিকেটারদের একই চুক্তিতে থাকাটা দারুণ বিষয়। এটি একটি অসাধারণ সিদ্ধান্ত। তরুণ মেয়ে ও নারী ক্রিকেটারদের জন্য এটি অনুপ্রেরণা দেবে।'

নিউজিল্যান্ড পুরুষ দলের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, 'বর্তমান খেলোয়াড়দের জন্য এটি সত্যিই গুরুত্বপূর্ণ যে আমাদের আগে যারা চলে গেছেন, তাদের উত্তরাধিকার গড়ে তোলা এবং পুরুষ ও মহিলা উভয়কেই সব স্তরে সমর্থন করা। এই চুক্তিটি এটি অর্জনের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।'

Related Topics

টপ নিউজ

নিউজিল্যান্ড ক্রিকেট / ম্যাচ ফি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • আইপিএলে ক্রিকেটারদের বড় অঙ্কের ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত
  • বড় হারের পর জরিমানার খড়্গে পাকিস্তান
  • ইতিহাস গড়ে নিউজিল্যান্ড বোর্ডের প্রথম নারী প্রধান লিন্ডন
  • রুদ্ধশ্বাস লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমির আশা উজ্জ্বল অজিদের
  • রুটের পর লোয়ার অর্ডারের ব্যাটে লড়াকু পুঁজি ইংল্যান্ডের

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net