Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
‘বোঝা’ হয়ে ওঠা মাশরাফিই নান্নুর অটো চয়েজ

খেলা

টিবিএস রিপোর্ট
22 February, 2020, 09:15 pm
Last modified: 22 February, 2020, 09:23 pm

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

‘বোঝা’ হয়ে ওঠা মাশরাফিই নান্নুর অটো চয়েজ

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ভাষ্য, ওয়ান ডে-তে পারফরম্যান্স করতে পারলে মাশরাফির জন্য সব সময় দরজা খোলা থাকবে।
টিবিএস রিপোর্ট
22 February, 2020, 09:15 pm
Last modified: 22 February, 2020, 09:23 pm

ইংল্যান্ড বিশ্বকাপের আগে থেকেই মাশরাফি বিন মুর্তজার অবসর নিয়ে আলোচনা। বিশ্বকাপ চলাকালীন সেই আলোচনার বেগ বাড়িয়েছে সংবাদমাধ্যম। আর বিশ্বকাপ শেষে এই ইস্যুতে যা হয়েছে, তাতে রীতিমতো বিরক্ত বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। বিপিএল চলাকালীন মাশরাফি তো বলেই দেন, কারও ইচ্ছাতে অবসর নেবেন না তিনি।

পারফরম্যান্সের হিসাবে জাতীয় দলে জায়গা না হলেও ক্রিকেট থামাতে চান না মাশরাফি। খেলে যেতে চান ঘরোয়া ক্রিকেট। কোনো কিছুতেই থামেনি আলোচনা। উল্টো জিম্বাবুয়ে সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। বিসিবি সভাপতি সেটা পরিস্কার করলেও জানিয়ে দেন, অধিনায়ক মাশরাফির অধ্যায় শেষ হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষেই। এমনকি তিনি আর কতদিন খেলবেন, এমন একটি প্রশ্নও করে রেখেছেন নাজমুল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অবশ্য এভাবে ভাবছেন না। তার মতে, ওয়ানডেতে মাশরাফি এখনও বাংলাদেশের অটো চয়েজ। পারফরম্যান্স করতে পারলে মাশরাফির জন্য সব সময় দরজা খোলা থাকবে।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হবে রোববার। দল চূড়ান্ত করতে শনিবার দুপুরে মাশরাফিসহ, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশারকে নিয়ে বৈঠকে বসেছিলেন প্রধান নির্বাচক। বৈঠকের পর মিনহাজুল আবেদীন বলেছেন, ‘মাশরাফি যদি ভালো পারফরম্যান্স করে, তাহলে সব সময় খেলবে। সে আমাদের অটো চয়েজ।’

দলে সুযোগ পেতে হলে পারফরম্যান্সের পাশাপাশি মাশরাফিকে বিপ টেস্টও দিতে হবে জানিয়ে রেখেছেন বিসিবি সভাপতি। তবে তার জন্য বিসিবি কিছুটা নমণীয় থাকবে বলে জানান তিনি।

এ ব্যাপারেও মাশরাফির ওপর বিশ্বাস আছে প্রধান নির্বাচকের। তার বিশ্বাস বিপ টেস্ট উতরে যেতে পারবেন মাশরাফি।

মিনহাজুল আবেদীন বলেন, ‘বিশ্বকাপের আগে এগারোর বেশি বিপ টেস্ট দিয়েছিল মাশরাফি। তার পর আর দিয়েছে কিনা দেখিনি। সে ভালো দৌড়ায় আমি দেখেছি। আমার মনে হয়, বিপ টেস্টে দিলে পারবে।’

পারফরম্যান্স দিয়ে মাশরাফি দলে জায়গা করে নিলেও অধিনায়ক হিসেবে যে এটাই তার শেষ সিরিজ হতে যাচ্ছে, সেটা প্রায় নিশ্চিত করেই বলে রেখেছেন বিসিবি সভাপতি। কয়েকদিন আগে তিনি বলেন, ‘অধিনায়ক আমরা ঘোষণা করে দিব। কারও যদি পারফরম্যান্স ফিটনেস ঠিক থাকে তাহলে খেলতে কোনো সমস্যা নেই। জাতীয় দলে চান্স পেতে হলে যা যা মানদন্ড আছে, সেটা পূরণ করতে হবে।’

একই ক্রিকেটারকে নিয়ে বিসিবির সর্বোচ্চ পর্যায়ের দুই নীতি-নির্ধারকের দুই রকম বিশ্বাস। মাশরাফির বয়স, শারীরিক অবস্থা বিবেচনায় বিসিবি সভাপতি ‘নমণীয়’ ব্যবস্থার একটা টার্ম রেখেছেন। অথচ সেই মাশরাফিকে নিয়েই প্রধান নির্বাচকের বিশ্বাস কত উপরে!  

Related Topics

টপ নিউজ

মাশরাফি বিন মর্তুজা / মিনহাজুল আবেদীন নান্নু / ক্রিকেট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ
  • ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারাল বাংলাদেশ
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • টেস্টে প্রথমবার ঘরের মাঠে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • ‘ভালো অভিনয় করছে’; ‘ওভার অ্যাক্টিংয়ের জন্য ৫০ পয়সা কাটা’: রিজওয়ানকে স্লেজিং টাইগারদের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net